07/09/2026
ডিসি কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জয় পেয়ে ডিসি কাপ ২০২৬-এর শিরোপা অর্জন করে গোমস্তাপুর উপজেলা।
গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে গোমস্তাপুর উপজেলা দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই সাফল্যের সঙ্গে আমাদের বিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থীও সম্পৃক্ত ছিলেন। গোমস্তাপুর উপজেলা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী অশোক কুমার দাস স্যার (১৯৭৪ ব্যাচ) এবং খেলোয়াড় হিসেবে ছিলেন মোঃ তপন (২০১৯ ব্যাচ)।
তাঁদের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্যও গর্বের।
অভিনন্দন গোমস্তাপুর উপজেলা।
অভিনন্দন আমাদের গর্বিত প্রাক্তন শিক্ষার্থীদের।