Brac seed Cricketer's

Brac seed Cricketer's মৌগাছী বাজার

30/08/2026

king of berabari

🏏 ব্র‍্যাক সিডের দারুণ জয়! 🔥আজ রামচন্দ্রপুর ভাটায় হাবিব একাদশের বিপক্ষে ৪০ রানের দারুণ জয় পেয়েছে ব্র‍্যাক সিড। 💪টস জিতে ...
26/08/2026

🏏 ব্র‍্যাক সিডের দারুণ জয়! 🔥
আজ রামচন্দ্রপুর ভাটায় হাবিব একাদশের বিপক্ষে ৪০ রানের দারুণ জয় পেয়েছে ব্র‍্যাক সিড। 💪
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা নড়বড়ে হলেও ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১২ ওভারে ১৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ব্র‍্যাক সিড।

ব্যাট হাতে— 🔥 মোহন — ৯ বলে ১৫
🔥 পাপ্পু — ১৪ বলে ৩৯
🔥 রায়হান — ১৩ বলে ৩৪
🔥 অনিক — নান্দনিক ৫৯ রানের দুর্দান্ত ক্যামিও

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাবিব একাদশকে শুরু থেকেই চাপে রাখে ব্র‍্যাক সিডের বোলাররা। বিশেষ করে মোহন ও পাপ্পুর দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ৪০ রানের সহজ জয় তুলে নেয় ব্র‍্যাক সিড।

🎯 মোহন — ৪ উইকেট
🎯 পাপ্পু — ৪ উইকেট
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও নিজেদের শক্তির জানান দিল ব্র‍্যাক সিড! 💚🔥
অভিনন্দন ব্র‍্যাক সিড! 🏏💪

🏏 শুভ জন্মদিন নোমান 🎂ব্র্যাক সিড ক্রিকেটারসের পেস সেনসেশন নোমানের আজ জন্মদিন।গতি আর নিখুঁত লাইন-লেন্থ—এটাই যার বোলিংয়ের ...
21/08/2026

🏏 শুভ জন্মদিন নোমান 🎂
ব্র্যাক সিড ক্রিকেটারসের পেস সেনসেশন নোমানের আজ জন্মদিন।
গতি আর নিখুঁত লাইন-লেন্থ—এটাই যার বোলিংয়ের মূল শক্তি।

তার আগুনঝরা পেসে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ানো যেন নিত্যদিনের কাজ।
বল হাতে মাঠে নামলেই তৈরি হয় আলাদা এক উত্তেজনা।

প্রতিটি স্পেলে থাকে গতি, নিয়ন্ত্রণ আর উইকেট নেওয়ার ক্ষুধা।
তার প্রতিভা ও পরিশ্রম ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

গত নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে
সে জিতে নিয়েছিল উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 🏆
যা তার ক্রিকেটীয় পথচলার জন্য নিঃসন্দেহে বড় একটি অর্জন।
আমরা বিশ্বাস করি, এই অর্জন কেবল শুরু—সামনে অপেক্ষা করছে আরও বড় সাফল্য।
ভবিষ্যতে নোমান আরও ধারালো পেসে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে।

নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে।
ব্র্যাক সিড ক্রিকেটারস পরিবারের গর্ব হয়ে উঠবে আরও বড় পরিসরে।
তার প্রতিটি ম্যাচ হোক নতুন অর্জনের গল্প।
প্রতিটি বল হোক ব্যাটারদের জন্য নতুন এক পরীক্ষা।
ক্রিকেটের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রেও সাফল্য আসুক তার হাত ধরে।
সুস্থতা, আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি তার জন্য।

নতুন বছরটি তার জীবনে বয়ে আনুক অসংখ্য সাফল্য ও সম্ভাবনা।
ব্র্যাক সিড ক্রিকেটারস পরিবারের পক্ষ থেকে নোমানকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️🎂🏏
শুভ জন্মদিন, পেস সেনসেশন নোমান! আগামীর মাঠ কাঁপুক তোমার গতির ঝড়ে! 🔥🏏

🏆 ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনাল প্রেডিকশন – বিজয়ী ঘোষণা 🎉ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের স্কোর প্রেডিকশন প্রতিযোগিতা...
23/07/2026

🏆 ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনাল প্রেডিকশন – বিজয়ী ঘোষণা 🎉

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের স্কোর প্রেডিকশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ। ❤️

আমাদের ঘোষণা অনুযায়ী, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জন বিজয়ী নির্বাচন করার কথা ছিল। তবে আনন্দের বিষয় হলো, মাত্র ৩ জনই ফাইনালের সঠিক স্কোর প্রেডিকশন করতে পেরেছেন।
তাই লটারির প্রয়োজন হয়নি। সেই ৩ জনকেই সরাসরি বিজয়ী ঘোষণা করা হলো। 🥳🏆

🎁 বিজয়ী ৩ জন খুব শিগগিরই ব্র‍্যাক সিড ক্রিকেটারস-এর অফিসিয়াল জার্সি উপহার হিসেবে পেয়ে যাবেন।

💚 বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতেও এমন আরও আকর্ষণীয় আয়োজন নিয়ে হাজির হবো, ইনশাআল্লাহ। ⚽

🎉 শুভ জন্মদিন, ফরহাদ! 🏏❤️ব্র্যাক সিড ক্রিকেটার্স পরিবারের অন্যতম সেরা ব্যাটসম্যান ফরহাদ-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ...
22/07/2026

🎉 শুভ জন্মদিন, ফরহাদ! 🏏❤️

ব্র্যাক সিড ক্রিকেটার্স পরিবারের অন্যতম সেরা ব্যাটসম্যান ফরহাদ-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।

ক্রিজে তোমার আত্মবিশ্বাসী ব্যাটিং, দারুণ শট আর দলের প্রতি নিবেদন সবসময়ই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তোমার প্রতিটি ইনিংস যেন দলের জন্য নতুন আশা ও সাহসের প্রতীক।

আল্লাহ তোমাকে সুস্থতা, দীর্ঘায়ু, সুখ ও সাফল্যে ভরিয়ে দিন। মাঠে আরও অসংখ্য দুর্দান্ত ইনিংস খেলো, অনেক রান করো এবং ব্র্যাক সিড ক্রিকেটার্সকে আরও গৌরবময় সাফল্য এনে দাও—এই কামনাই রইল।

🎂 শুভ জন্মদিন, ফরহাদ!তোমার প্রতিটি দিন হোক নতুন স্বপ্ন, নতুন অর্জন আর নতুন আনন্দে ভরা।

শুভ জন্মদিন, চ্যাম্পিয়ন! 💙🏏🎉

— ব্র্যাক সিড ক্রিকেটার্স পরিবার

🏆 স্পেন—বিশ্বচ্যাম্পিয়ন, এবং পুরোপুরি প্রাপ্য চ্যাম্পিয়ন! 🇪🇸⭐বিশ্বকাপের মতো মঞ্চে ট্রফি শুধু নাম দেখে জেতা যায় না, জে...
20/07/2026

🏆 স্পেন—বিশ্বচ্যাম্পিয়ন, এবং পুরোপুরি প্রাপ্য চ্যাম্পিয়ন! 🇪🇸⭐

বিশ্বকাপের মতো মঞ্চে ট্রফি শুধু নাম দেখে জেতা যায় না, জেতা যায় মাঠের ফুটবল দিয়ে। আর ফাইনালে স্পেন সেটাই করে দেখিয়েছে।

অনেকে ভেবেছিল অভিজ্ঞতা, তারকা আর অতীতের সাফল্যই ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু স্পেন দেখিয়ে দিল—ফাইনাল জিততে লাগে সাহস, পরিকল্পনা, শৃঙ্খলা আর ১২০মিনিটের সেরা পারফরম্যান্স।

পুরো ম্যাচে স্পেন যেভাবে বলের নিয়ন্ত্রণ রেখেছে, মাঝমাঠ শাসন করেছে, আক্রমণে ধার দেখিয়েছে এবং রক্ষণে শৃঙ্খলা বজায় রেখেছে, তাতে আর্জেন্টিনা ম্যাচে ফিরতেই পারেনি। এটা কোনো ভাগ্যের জয় নয়, এটা ছিল আধিপত্যের জয়।

ফাইনালে বড় দল হিসেবে নয়, সেরা দল হিসেবেই খেলেছে স্পেন। প্রতিটি বিভাগে তারা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল। পাসিং, প্রেসিং, গতি, কৌশল—সব দিক থেকেই স্পেন ছিল কয়েক ধাপ এগিয়ে।

অভিনন্দন স্পেন! 🇪🇸🏆
আজ বিশ্বকাপের মুকুট উঠেছে সেই দলের মাথায়, যারা ফাইনালের দিন সবচেয়ে ভালো ফুটবল খেলেছে। এটাই ফুটবলের সৌন্দর্য—নাম নয়, পারফরম্যান্সই শেষ কথা।

ম্যাচ প্রেডিকশন করুন আর পুরষ্কার জিতুনফুটবলের সৌন্দর্যই হলো—ফাইনালে আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না কে জিতবে। তবে বর্তম...
19/07/2026

ম্যাচ প্রেডিকশন করুন আর পুরষ্কার জিতুন

ফুটবলের সৌন্দর্যই হলো—ফাইনালে আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না কে জিতবে। তবে বর্তমান ফর্ম, স্কোয়াড, কৌশল এবং টুর্নামেন্টজুড়ে পারফরম্যান্স বিশ্লেষণ করলে দুই দলেরই শক্তিশালী যুক্তি রয়েছে। স্পেন ও আর্জেন্টিনা আজ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে।

🇪🇸 কেন স্পেন শিরোপা জিততে পারে

পুরো টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি।

বল দখল (Possession) ও পাসিং ফুটবলে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী।
লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, রদ্রি,কুকুরেয়া—সবাই দুর্দান্ত ছন্দে।

ডিফেন্স খুবই শক্ত; বড় ম্যাচেও খুব কম সুযোগ দিয়েছে।
পর্তুগাল,ফ্রান্স ও বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে এসেছে।

🇪🇸 কেন স্পেন হারতেও পারে

আর্জেন্টিনার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি।
মেসির মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার খেলোয়াড়ের বিপক্ষে সামান্য ভুলও শাস্তি ডেকে আনতে পারে।

অতিরিক্ত বল দখল রেখেও যদি গোল না আসে, কাউন্টার অ্যাটাকে বিপদে পড়তে পারে।

🇦🇷 কেন আর্জেন্টিনা শিরোপা জিততে পারে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বড় ম্যাচে মানসিকভাবে অনেক শক্তিশালী।

লিওনেল মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনও বিশাল সম্পদ।

এমিলিয়ানো মার্টিনেজের গোলকিপিং এবং নকআউট ম্যাচের মানসিক দৃঢ়তা বড় পার্থক্য গড়তে পারে।

চাপের ম্যাচ জিতে আসার অভ্যাস রয়েছে, যা ফাইনালে বড় সুবিধা।

🇦🇷 কেন আর্জেন্টিনা হারতে পারে

স্পেনের মিডফিল্ডের প্রেসিং ও দ্রুত পাসিং সামলানো কঠিন হতে পারে।

যদি মেসিকে কার্যকরভাবে আটকে রাখা যায়, আক্রমণের ধার কিছুটা কমে যেতে পারে।

স্পেন শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলে আর্জেন্টিনাকে অনেক দৌড়াতে হবে।

সম্ভাব্য রায়
স্পেনের জয়ের সম্ভাবনা: ৪৮%
আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা: ৫২%

দুই দলের শক্তি খুব কাছাকাছি। ম্যাচটি ৯০ মিনিটের বদলে অতিরিক্ত সময় বা টাইব্রেকারেও গড়াতে পারে। শেষ পর্যন্ত যে দল চাপের মুহূর্তে কম ভুল করবে, সেই দলের হাতেই উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা।

কমেন্টে জানান আপনার ম্যাচ প্রেডিকশন। সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী ৩ জন পাবেন ব্র‍্যাক সিড ক্রিকেটারস এর জার্সি জিতার সুযোগ।
দেরি না করে এখনু আপনার ম্যাচ স্কোর প্রেডিকশন জানান। সময় রাত ১২.৫৯ মিনিট অবধি।একাধিক কমেন্ট গ্রহনযোগ্য নই

18/07/2026

বর্ষাকালীন বিরতিতে Brac seed Cricketer's
খুব তাড়াতাড়ি দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে।

মৌগাছি ইউনিয়ন কেমন চেয়ারম্যান চাই?এক কথায় এর উত্তর দেওয়া কঠিন। তবে চারপাশে চোখ মেলে তাকালেই এমন একজন মানুষের দেখা মে...
18/07/2026

মৌগাছি ইউনিয়ন কেমন চেয়ারম্যান চাই?

এক কথায় এর উত্তর দেওয়া কঠিন। তবে চারপাশে চোখ মেলে তাকালেই এমন একজন মানুষের দেখা মেলে, যার কর্ম, সততা ও মানবিকতাই এই প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। তিনি মোঃ ইউনুচ আলী মন্ডল।
মৌগাছি ইউনিয়নের এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া কঠিন, যেখানে তাঁর পদচারণা নেই। মানুষের প্রয়োজনে, সমাজের কল্যাণে এবং উন্নয়নের প্রতিটি ধাপে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।

সমাজসেবায় অগ্রণী
করোনা মহামারির কঠিন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে নিরলসভাবে দাঁড়িয়ে আছেন। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তাঁর অন্যতম পরিচয়।

শিক্ষার উন্নয়নে নিবেদিত
মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করে চলেছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষিত সমাজই একটি উন্নত ইউনিয়নের ভিত্তি।

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে
মাদককে তিনি ঘৃণা করেন এবং যুবসমাজকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে দীর্ঘদিন ধরে সচেতনতা ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ক্রীড়াঙ্গনের অকৃত্রিম অভিভাবক
মৌগাছি ইউনিয়নের ক্রীড়া উন্নয়নে তাঁর আন্তরিকতা ও দূরদর্শিতা সত্যিই প্রশংসনীয়। তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—যা অতীতে খুব কমই দেখা গেছে।

একটি স্বপ্নের মৌগাছি গড়ার প্রত্যয়
সততা, যোগ্যতা, পরিশ্রম এবং জনকল্যাণের মানসিকতা নিয়ে মোঃ ইউনুচ আলী মন্ডল পারেন একটি আধুনিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত মডেল মৌগাছি ইউনিয়ন গড়ে তুলতে।

আজ সময় এসেছে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার। এমন একজন মানুষকে এগিয়ে আনার, যিনি শুধু একজন নেতা নন—তিনি জনগণের আপনজন, জনগণের কণ্ঠস্বর।

আসুন, উন্নয়ন, সততা ও জনসেবার পক্ষে এক হই।
মোঃ ইউনুচ আলী মন্ডলের পাশে থাকি, একটি সমৃদ্ধ, সুন্দর ও স্বপ্নের মৌগাছি ইউনিয়ন গড়ে তুলি।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ডার্ক হর্স তুরষ্কের বিদায়: তুরস্কের এই দলটা অন পেপার বেশ ব্যালেন্সড একটি সাইড ছিল। স্কোয়াডে ছিল ...
20/06/2026

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ডার্ক হর্স তুরষ্কের বিদায়:

তুরস্কের এই দলটা অন পেপার বেশ ব্যালেন্সড একটি সাইড ছিল। স্কোয়াডে ছিল ক্রিয়েটিভিটি, বল কন্ট্রোল, টেকনিক্যাল কোয়ালিটি ও এনাফ ফিনিশিং অপশনও। তাই অনেকেই তাদের ডার্ক হর্স ভেবেছিলো, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার কথা ছিল না। কিন্তু দুই ম্যাচেই তারা নিজেদের ল্যাক অফ ফুটবল ইন্টেলিজেন্স, পুওর ডিসিশন মেকিং ,ইনএফিশিয়েন্ট ফিনিশিংয়ের পরিচয় দিয়েছে।

অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে মোট ৬২টি শট নিয়েও এই দল একটি গোল করতে পারেনি যার মধ্যে ১৩টি ছিল অন টার্গেট। দুই ম্যাচ মিলিয়ে তাদের এক্সজি ছিল ৩.৫৩ মানে ম্যাট্রিক্স অনুযায়ী অন্তত ৩ থেকে ৪টি গোল পাওয়ার মতো অপোরচুনেটি এরা ক্রিয়েট করেছিল।

অবশ্যই অপোনেন্ট কিপারদের ক্রেডিট দিতে হবে। অস্ট্রেলিয়ার প্যাট্রিক বিচ ও প্যারাগুয়ের অরল্যান্ডো গিল অসাধারণ পারফর্ম করেছে।তবে এতে তুর্কির অ্যাটাকারদের ব্যর্থতা আড়াল করা যাবে না।

মূল অসুবিধা ছিল ডিপ ব্লকের বিরুদ্ধে ইমপেশেন্ট হয়ে যাওয়া। বিল্ডাপ ফাইনাল থার্ডে নিয়ে আর পেশেন্স রাখতে পারেনি, অপেক্ষা করতে পারেনি সঠিক সময়ের। সেখানে গেলেই বক্সের বাইরে থেকে শট নেওয়া শুরু করে দিয়েছে, যার ম্যাক্সিমামই অপোনেন্ট ওয়ালে লেগেই নষ্ট হয়েছে।

দায়টা কোচ ভিনসেঞ্জো মন্তেল্লার নিতে হবে। সে এই টিমকে এনাফ বেসিক ট্রেনিং দিয়ে মাঠে নামাতে পারেনি। পুরো টুর্নামেন্ট জুড়েই একদম ডিসঅর্গানাইজড ফুটবল খেলেছে তুর্কির এই সাইডটা।

Address

Mougachi Bazar
Rajshahi
6220

Alerts

Be the first to know and let us send you an email when Brac seed Cricketer's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category