01/09/2026
পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের হাত ধরে উঠে আসা তরুণ রেফারি আল ইফরাত দারুণ নাঈম (স্বদেশ) এবার পাচ্ছেন আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ।
আমাদের রেফারি এক্সিলেন্স প্রোগ্রাম থেকে উঠে আসা এই তরুণ প্রতিভার নতুন এই যাত্রা সত্যিই আমাদের জন্য আনন্দ ও গর্বের।
তরুণদের সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সুযোগ দিতে পারলে তারাই একদিন নিজেদের যোগ্যতায় আরও বড় মঞ্চে জায়গা করে নেবে। স্বদেশের এই অগ্রযাত্রা সেই বিশ্বাসকেই আরও শক্তিশালী করলো।
অভিনন্দন ও শুভকামনা স্বদেশ। এগিয়ে যাও, তোমার সাফল্যে গর্বিত হোক পঞ্চগড়, গর্বিত হোক বাংলাদেশ।