Md.Rayhan Islam Nur

Md.Rayhan Islam Nur This is my page ... i love freefire

22/04/2021
02/03/2020
02/03/2020
13/04/2019

#ভালবাসি_তোমাকে...
লেখক: নিধীর আব্বু....
আয়নার সামনে বসে নিজেকে বার বার দেখে নিচ্ছে জেসমিন। কাজল টা ঠিকমত দেওয়া হয়েছে তো, চুল গুলো ঠিক আছে তো! হ্যাঁ, সব ঠিক। একদম পারফেক্ট। গাঢ় করে কাজল দিয়েছে আজ জেসমিন। নীল জামাটাও অনেক মানিয়েছে। হাত ভর্তি চুড়িও পরেছে । সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে আজ জেসমিনকে।
আজ আবির এর সাথে দেখা করতে যাবে জেসমিন। আজ ওদের প্রথম দেখা। তাই জেসমিন এমন সেজেছে। আবির আজ জেসমিনকে প্রোপোজ করবে। জেসমিনও প্রায় রাজি। প্রায় এক মাস আগে ওদের ফোনে পরিচয়। কথা বেশী হয়নি। SmS এই সাড়াদিন চ্যাট হয়।
অপরিচিত ছেলেটিকে জেসমিন এর কেন যেন খুব পরিচিত মনে হয়। আবির জেসমিনের ঠিক মনের মত একটা ছেলে। এই কয় দিনে একজন আরেক জন এর খুব আপন হয়ে গেছে। আবির এর সাথে জেসমিন রিলেশন করতে চাচ্ছে অনেকটা নুরের উপর রাগ করে।
নুর জেসমিনের বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে ভার্সিটির এই থার্ড ইয়ার পর্যন্ত তারা একসাথে ছায়ার মত। একজন ক্লাসে না গেলে আরেক জনও যেত না। সুখে দুখে একসাথে। ওদের বন্ধুত্ব দেখে অন্যদের হিংসা হত। একদিন সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে নুর জেসমিনের কানে কানে বলল -"ভালবাসি তোকে"
: কি????
- কানে শুনিস না? বললাম ভালবাসি তোকে।
: হারামি! এক থাপ্পরে সব দাঁত ফেলে দিব।
- দে। তারপর দাঁত ছাড়া জামাই নিয়ে ঘুরবি। কার কি!!
তারপর জেসমিনের বিশাল এক কিল গিয়ে পড়ল নুরের পিঠ বরাবর।।
ঐদিন রাতে শুধু নুরের ঐ কথাটাই মনে পরছিলো জেসমিনের।
পরদিন আবার ক্যান্টিনে বসে নুর একই কথা বলল। জেসমিন সাফ না করে দিল। বলল বন্ধু আছে বন্ধুই থাকবে। ওসব রিলেশন টিলেশন জেসমিনের পছন্দ না।
কিন্তু যত দিন যেতে থাকে জেসমিনের মনে নুরের জন্য একটু একটু কেমন যেন ফিলিংস লাগতে থাকে। কিন্ত মুখে কখনও স্বীকার করত না।
কিন্ত জেসমিন একদিন শুনল নুর নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করেছে। এখন নুর জেসমিনকে আগের মত সময় দেয় না।
বেশী কথাও হয় না। ওদের বন্ধুত্বে ফাটল ধরতে লাগলো যেটা জেসমিন কখনও চায়নি। নুরের অবহেলা জেসমিনকে খুব কষ্ট দিতে থাকে। তাই জেসমিন ঠিক করল সেও রিলেশন করবে। নুরকে দেখিয়ে দিবে ও রিলেশন করে সুখে আছে।
ফাইনাল হয়ে গেল জেসমিন রিলেশন করবে। জেসমিনের বান্ধুবী মালিহা একদিন ফোনে ওর এক কাজিনের সাথে জেসমিনের পরিচয় করিয়ে দিল। যার নাম আবির। তারপর থেকেই দুজনের এত দূর পর্যন্ত আসা। আজ হঠাৎ নুরের কথা মনে পরতেই জেসমিনের চোখে জল টলমল করতে লাগলো।
কিন্ত না। ঐ বদের হাড্ডিটার জন্য এখন চোখের জল ফেলে কাজলটা নষ্ট করার কোন মানে নাই। জল টুকু পরতে দিল না জেসমিন!
আবির এর SmS আসলো -রেডী হইছো?
: হ্যাঁ। তুমি?
-হ্যাঁ। বের হও।
: ওকে। কই থাকবা তুমি?
-রেলওয়েষ্টেসন এ।
: ওকে, বের হচ্ছি আমি।
জেসমিন আবির এর আগেই পৌছে গেল।
কিন্তু গিয়ে দেখলো সেখানে বদের হাড্ডি নুর টা বসে আছে।
- কিরে নুর তুই এখানে কি করছিস?
: এমনি ঘুড়তে আসলাম। আর তুই এত সাজুগুজু করে এখানে!! বয়ফ্রেন্ড হইছে নাকি?
দেখা করতে আসছিস নাকি?
-হুম ঠিকই ধরেছিস। তুই এখন যা এখান থেকে।
ও চলে আসবে এখনি। : আহা একটু থাকি না.... তোর বয়ফ্রেন্ড টাকে একটু দেখে যাই। আর তোকে একলা রেখে কিভাবে যাই আমি। -ওকে. থাক। জেসমিন আবিত কে Sms দিল। কিন্ত রিপ্লাই আসলো না। তারপর কল দিল জেসমিন। কিন্ত একি .. ... জেসমিন কল দিচ্ছে আবির কে, কিন্ত নুরে'র ফোনটা কেন বাজছে!! আবার কল দিল। আবারও একই কাহিনি।
নুর হাসতে হাসতে ফোনটা বের করে জেসমিন কে দেখালো। জেসমিন রাগে আগুন হয়ে চিৎকার দিয়ে বলল -"এসব এর মানে এর মানে কি????????????? ??" : রাগ করিস না আগেই। আমার কথা শুন আগে।সব বলছি।আয় ঘাস এর উপর বসি। তারপর নুর শুরু করল।
: আমি যখন তোকে বললাম ভালবাসি তোকে' তখন তুই আমাকে একদম না করে দিলি। তুই এসব পছন্দ করিস না। কিন্ত আমার জন্য তোর ফিলিংস টা ঠিকই বুঝতাম। কিন্ত তুই মুখে কখনও স্বীকার করতে চাইতি না। তাই তোর কাছে আমার রিলেশনের মিথ্যা অভিনয় করলাম। তোকে এভয়েড করতে থাকি। ভেবেছিলাম আমার অবহেলা সহ্য করতে না পেরে আমাকে বলে দিবি তুই আমাকে ভালবাসিস। কিন্ত তুই উল্টো টা করলি। আমার কাছ থেকে আরো দূরে চলে যেতে থাকলি। মালিহার কাছে শুনলাম তুই রিলেশন করতে চাচ্ছিস আমার উপর জিদ করে। তাই মালিহা কে দিয়ে আরেকটা নাটক করলাম।
মালিহার কাজিন আবির হয়ে তোর সাথে কথা বলতে থাকি। ফোনে বেশী কথা বলিনি কারন যদি কন্ঠ চিনে ফেলিস। আর যে কয়দিন কথা বলেছি অনেক কষ্টে গলা চেপে কথা বলেছি যাতে বুঝতে না পারিস। তাই SmS এই সারাক্ষন আলাপ করেছি। আস্তে আস্তে এই পর্যন্ত এসেছি। আগে কিছু বলিনি কারন আমি চেয়েছি আজ তোকে প্রোপোজ করব বলে। - শয়তান!!!! তুই এরকম করতে পারলি!!! আর আমি যদি সত্যি সত্যি অন্য কাউকে ভালবেসে ফেলতাম?? : কখনই না। আমি জানি তুই এটা কখনও পারতি না। আবির কে ভালবাসতে পেরেছিস কারন এটা আমি ছিলাম। আর আমি মালিহার কাছ থেকে সব সময় খবর নিতাম অন্য কারো সাথে তোর কথা হয় কিনা।
-শয়তান তোর চুল
গুলো আমি টেনে টেনে ছিড়বো।
: ছিড়। তারপর সবাই তোকেই বলবে এই সুন্দরি মেয়েটার জামাই টাক মাথা।
এবার জেসমিন হেসে ফেলল...
: জেসমিন?
-হুম?
: আমি না তোকে অনেক ভালবাসি। তুই একবার বল আমাকে ভালবাসিস। - নুর মাইর খাবি। আমার লজ্জা লাগছে কিন্ত। যা ভাগ বলছি।
: প্লিজ বল। আচ্ছা তোর হাতটা একটু দিবি? - কেন?
:তোর হাতটা ধরে নদীর তীর দিয়ে হাটবো। -না দিব না। :কেন?
- আগে বল সারাজীবন এভাবে পারবি তো ধরে রাখতে?? : হ্যাঁ। সারাজীবন আগলে রাখবো তোকে। মনে হচ্ছে যেন দুটো প্রজাপতি হেঁটে যাচ্ছে নদীর তীর দিয়ে।
হঠাৎ করে কে যেন নুরের কানে কানে বলে দেয় "ভালবাসি তোমাকে........ The end...

Address

Collage Road 4 Matha Mor
Osmanpur
5290

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Rayhan Islam Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category