কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ

কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ কামার আলগী যুব সমাজের ঐক্য, সমাজসেবা এবং সুন্দর আগামীর লক্ষ্যে আমাদের এই পথচলা।�

17/06/2026

"কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে নির্মিত আমাদের স্বপ্নের মাঠ। গ্রামের গর্ব, তরুণদের প্রাণ। ⚽💚"

16/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
দীর্ঘদিনের স্বপ্ন, পরিকল্পনা ও সকলের সহযোগিতায় কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে মাঠ নির্মাণের কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। এই অর্জন কামারআলগীর সকল মানুষের ভালোবাসা ও ঐক্যের ফল। খুব শীঘ্রই মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দেশে ও প্রবাসে অবস্থানরত কামারআলগীর সর্বস্তরের মানুষকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক দাওয়াত ও আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা সবাই মিলে এই আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে তুলি। সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়ার আবেদন রইলো।
#কামারআলগী_প্রবাসী_কল্যাণ_সংঘ

13/06/2026

🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌿

আসসালামু আলাইকুম

১২/০৬/২০২৬ ইং, শুক্রবার, আমাদের প্রিয় এলাকার নতুন খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘ-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আগামী উদ্বোধনী অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে সংগঠনের দেশে ও প্রবাসে অবস্থানরত সম্মানিত সদস্যবৃন্দের সমন্বয়ে মাঠের উন্নয়ন, উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অতিথি আপ্যায়ন, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি খেলার মাঠ শুধু খেলাধুলার স্থান নয়; এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং আগামী প্রজন্মের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সকলের আন্তরিক অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।

প্রস্তুতি সভার কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে তৈরি করা এই ভিডিওটি আপনাদের জন্য প্রকাশ করা হলো। ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের এই সুন্দর উদ্যোগকে সবার মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো।

🤝 সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘ
“দেশে আমরা, প্রবাসে তোমরা।”

"আসসালামু আলাইকুম ""বিভেদ নয়, মানবতাই হোক আমাদের পরিচয়"এই পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের ...
12/06/2026

"আসসালামু আলাইকুম "

"বিভেদ নয়, মানবতাই হোক আমাদের পরিচয়"

এই পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের পাশে দাঁড়ানো। বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, অসহায়ের মুখে হাসি ফোটানো এবং অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করাই মানবতার প্রকৃত শিক্ষা।

আসুন, আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে ঘৃণার বদলে ভালোবাসা, স্বার্থপরতার বদলে সহযোগিতা এবং উদাসীনতার বদলে মানবতা স্থান পায়।

মানুষের জন্য বাঁচুন, মানবতার জন্য কাজ করুন। 🤝💙

"একটি ভালো কাজ, একটি সাহায্যের হাত—মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ।"

"মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।"

"যেখানে মানবতা আছে, সেখানেই সৌন্দর্য আছে।"

"মানবতা বেঁচে থাকুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি কাজে।" 🌸

"পৃথিবীকে সুন্দর করার জন্য বড় ক্ষমতা নয়, দরকার একটি মানবিক হৃদয়।" ✨💙

"ধর্ম যার যার, মানবতা সবার"

"দেশে আমরা, প্রবাসে তোমরা "

আসসালামু আলাইকুম আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সকল দল ও সকল সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ⚽🏆বিশ্বকাপ ম...
11/06/2026

আসসালামু আলাইকুম
আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সকল দল ও সকল সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ⚽🏆
বিশ্বকাপ মানেই আনন্দ, উচ্ছ্বাস, আবেগ আর কোটি মানুষের ভালোবাসার এক মহামিলন। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা থাকবে, আলোচনা হবে, মজাও হবে—এটাই ফুটবলের সৌন্দর্য।
তবে সবার কাছে একটি বিনীত অনুরোধ, খেলাকে শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখি। মনে রাখবেন, মাঠের লড়াই মাঠেই থাকুক; তা যেন আমাদের পারস্পরিক সম্পর্কের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি না করে। একটি ফুটবল ম্যাচ কয়েক ঘণ্টার, একটি বিশ্বকাপ কয়েক সপ্তাহের; কিন্তু আমাদের ভাইচারা, বন্ধুত্ব, আত্মীয়তা এবং সামাজিক বন্ধন সারা জীবনের।
আজ যে বন্ধু আর্জেন্টিনার সমর্থক, কাল সে-ই হয়তো আপনার বিপদের সময় সবার আগে পাশে দাঁড়াবে। আজ যে ব্রাজিলের সমর্থক, সে-ই হতে পারে আপনার প্রিয় ভাই বা প্রিয় মানুষ। তাই দলের প্রতি ভালোবাসা থাকুক, কিন্তু মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা তার চেয়েও বড় হোক।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, আনন্দময় ও সম্প্রীতির বিশ্বকাপ উপভোগ করি। জয় হোক খেলাধুলার, জয় হোক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের।
❤️ সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুন্দর সম্পর্কগুলো অটুট রাখুন।
জনস্বার্থে
কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ
দেশে আমরা , প্রবাসে তোমরা

আসসালামু আলাইকুম,কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীর চিকিৎসা বাবদ নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হলো।আ...
07/06/2026

আসসালামু আলাইকুম,
কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে একজন অসুস্থ রোগীর চিকিৎসা বাবদ নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হলো।

আলহামদুলিল্লাহ,
সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেনো সমাজের প্রতিটি উন্নয়ন ও সামাজিক মূলক কাজে (কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ) সব সময় সকলের পাশে থাকতে পারে।😊

27/05/2026

আসসালামু আলাইকুম,
কামারআলগী প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে সকলকে ঈদ-উল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক💟

কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল এম.পি. (মাননীয় মন্ত্রী...
23/05/2026

কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল এম.পি. (মাননীয় মন্ত্রী স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এর সাথে সৌজন্য সাক্ষাৎ...

প্রাণঢালা অভিনন্দন 🥀❤️‍🩹🥀  নবনির্বাচিত সকল ❤️‍🩹❤️‍🩹সম্মানিত সদস্য         মো: রাকিব মোল্লা ‎        মো: আরমান মিয়া‎     ...
23/05/2026

প্রাণঢালা অভিনন্দন 🥀❤️‍🩹🥀
নবনির্বাচিত সকল ❤️‍🩹❤️‍🩹
সম্মানিত সদস্য
মো: রাকিব মোল্লা
‎ মো: আরমান মিয়া
‎ মো: সাব্বির মোল্লা
‎ মো: শামীম মিয়া
‎ মো : রিহান রাকিব
‎ মো: পারভেজ ভূইয়া
‎ মো: ইমন মোল্লা
‎ মো: মু্ন্না মিয়া
‎ মো: রিফাত মোল্লা
‎ মো: সিয়াম মোল্লা
‎ মো: সাগর মিয়া
‎ মো: সোহান মিয়া
‎ মো: রাহাত মিয়া
‎ মো: বিজয় মিয়া
‎ মো: স্বাধীন মোল্লা
‎ মো: আশিক মিয়া
‎ মো: রিফাত মিয়া
‎ মো: সানি মিয়া
‎ মো: জনি মিয়া
‎ মো: সাজন মোল্লা
‎ মো: মিরাজ মিয়া
‎ মো: তারিম মিয়া
‎ মো: জহিরুল ইসলাম
‎ মো: আশিক মিয়া (জুনিয়র)
‎ মো: আশরাফুল ইসলাম
‎ মো: আলি মিয়া
‎ মো: রেজায়ে রাব্বি
কামারআলগী প্রবাসী কল্যণ সংঘের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা💓💓💓
ইনশাআল্লাহ তোমাদের হাত ধরে এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠন❤️‍🩹
তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো❤️‍🩹

22/05/2026

আসসালামু আলাইকুম,
কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘের হয়ে আমাদের দ্বিতীয় অর্জন❤️‍🩹❤️‍🩹
★ বিজয়ী পুরস্কার- ফ্রীজ😊

Address

Kamar Algi
Narsingdi
1620

Alerts

Be the first to know and let us send you an email when কামার আলগী প্রবাসী কল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category