Lakhpur Unity FC - লাখপুর ইউনিটি এফসি

Lakhpur Unity FC - লাখপুর ইউনিটি এফসি ​"ঐক্যই আমাদের শক্তি, ফুটবল আমাদের আবেগ। লাখপুর ইউনিটি এফসি-র অফিশিয়াল পেইজ।"

"ছোটদের মাঠে লড়াই, বড়দের পাশে থাকা!" ⚽❤️​আজ আমাদের জুনিয়র দের চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হলো। ছোটদের ফুটবলের প্রতি ভালোব...
31/07/2026

"ছোটদের মাঠে লড়াই, বড়দের পাশে থাকা!" ⚽❤️

​আজ আমাদের জুনিয়র দের চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হলো। ছোটদের ফুটবলের প্রতি ভালোবাসা আর ক্ষিপ্রতা দেখে সত্যিই আমরা গর্বিত। বড়দের পক্ষ থেকে আজ পুরো ম্যাচ পরিচালনায় ছিলাম আমরা।
​নতুন প্রজন্মকে খেলার মাঠে ধরে রাখতে ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুভকামনা সকল জুনিয়র খেলোয়াড়দের জন্য!

27/07/2026

"পরিশ্রম + একতা = সফলতা! অবশেষে রক্ষা পেলো আমাদের প্রিয় লাখপুর ঈদগাহ মাঠ।" 🏟️❤️⚽

​আপনারা আগেই দেখেছেন, টানা বর্ষণে আমাদের লাখপুর ঈদগাহ মাঠের একপাশে বিশাল গর্ত সৃষ্টি হয়ে মাটি তলিয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল।

​আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, লাখপুর ইউনিটি এফসি-র সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মাটি ও রাবিশ এর বস্তার মাধ্যমে গর্তটি পুরোপুরি ভরাট করে মাঠটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

​এই কাজের মোট খরচের অর্ধেক অংশ আমাদের ঈদগাহ পরিচালনা কমিটির ফান্ড থেকে বহন করা হয়েছে। আর বাকি অর্ধেক অংশের যোগান দিয়ে বিশেষ অবদান রেখেছেন একজন মহৎ হৃদয় ও খেলাপ্রেমী মানুষ, যার আর্থিক সহায়তায় কাজটা এত দ্রুত সম্পন্ন করা সম্ভব হলো। তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক থাকতে চেয়েছেন, তবে উনার প্রতি এবং ঈদগাহ পরিচালনা কমিটির প্রতি আমাদের পেজ ও লাখপুর ইউনিটি এফসির পক্ষ থেকে রইলো অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 🤲

​পাশাপাশি ধন্যবাদ জানাই লাখপুর ইউনিটি এফসির প্রতিটি সদস্যকে, যারা নিজেদের গায়ের ঘাম ঝরিয়ে কায়িক শ্রমে আমাদের এই ভালোবাসার মাঠটি পুনরুজ্জীবিত করেছে।
​মাঠ আমাদের আবেগ, আর এই আবেগ রক্ষায় আমরা সবসময় এক হয়ে লড়ে যাবো, ইনশাআল্লাহ!

08/07/2026

"লাখপুর ঈদগাহ মাঠের বেহাল দশা: কর্তৃপক্ষের উদাসীনতা কি কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা করছে?"

​অত্যন্ত পরিতাপের বিষয় যে, গত কয়েকদিন আগে অর্থাৎ ৭ই মে লাখপুর ঈদগাহ মাঠের ভয়াবহ চিত্র তুলে ধরে, সংস্কারের আকুল আবেদন জানানো সত্ত্বেও এখন পর্যন্ত মাঠ পরিচালনা কমিটি বা দায়িত্বশীল কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই! মাঠের এক কোণায় ৫-৬ ফুট গভীর গর্ত হয়ে মাটি তলিয়ে থাকার পরও কোনো ব্যবস্থা না নেওয়াটা অত্যন্ত লজ্জাজনক। বর্তমানে এটির অবস্থা আরো ভয়াবহ।

​এই মাঠটি আমাদের লাখপুর এলাকার ঐতিহ্য, অথচ আজ তা অবহেলায় পড়ে আছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার পর কি কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? নাকি এলাকার তরুণ সমাজ খেলাধুলা ছেড়ে মাদকের দিকে ঝুঁকে পড়লে আপনারা খুশি হবেন?
​লাখপুর ঈদগাহ মাঠ পরিচালনা ও উন্নয়ন কমিটির কাছে আমাদের প্রশ্ন—নিজেদের এলাকার একটি মাত্র মাঠ সংস্কারে আপনাদের আর কত সময় লাগবে? নাকি আমাদের মাঠটি এভাবেই ধ্বংস হয়ে যাওয়ার অপেক্ষায় আছেন?
​আমরা আবারও দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

​ধিক্কার ও তীব্র ক্ষোভসহ,
লাখপুর ইউনিটি এফসি ও সর্বস্তরের এলাকাবাসী।

28/05/2026

লাখপুর ইউনিটি এফসি (Lakhpur Unity FC) শুধু মাঠের খেলাতেই নয়, সামাজিক ও ধর্মীয় দায়িত্বেও সবসময় এগিয়ে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ক্লাবের সকল সদস্যদের নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী 'লাখপুর ঈদগাহ মাঠ' পরিষ্কার-পরিচ্ছন্ন করার কিছু মুহূর্ত। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক! 🕌🌙✨

07/05/2026

"লাখপুর ঈদগাহ মাঠের জরুরি সংস্কার প্রয়োজন!" ⚠️

​ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের এক কোণায় মাটি তলিয়ে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এটি শুধুমাত্র খেলার অনুপযোগী নয়, বরং যে কারো জন্য বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
​লাখপুর ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা দ্রুত বিষয়টি আমলে নিয়ে মাঠটি সংস্কারের ব্যবস্থা করবেন এবং আমাদের নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করবেন।

​অনুরোধে,
লাখপুর ইউনিটি এফসি।

Away Dominance! ⚽🔥Lakhpur Unity FC destroys the opposition with a stunning 8–1 victory!Different ground, same power. 💪We...
03/05/2026

Away Dominance! ⚽🔥

Lakhpur Unity FC destroys the opposition with a stunning 8–1 victory!

Different ground, same power. 💪
We came, we played, we conquered. 🖤

Away Game On! 🛫⚽Different ground, same passion.​🗓 Date: 3rd May🕒 Time: 4:30 PM📍 Venue: Harinarayanpur Madrasa GroundWe t...
03/05/2026

Away Game On! 🛫⚽
Different ground, same passion.

​🗓 Date: 3rd May
🕒 Time: 4:30 PM
📍 Venue: Harinarayanpur Madrasa Ground

We travel together. We fight together. We win together. 🖤⚽

"Never count us out! 🦁🔥​প্রথমার্ধে ৪-১ এ পিছিয়ে থেকেও আমরা হাল ছাড়িনি। সেকেন্ড হাফে দুর্দান্ত কামব্যাকে ৬-৪ ব্যবধানে ম্য...
01/05/2026

"Never count us out! 🦁🔥

​প্রথমার্ধে ৪-১ এ পিছিয়ে থেকেও আমরা হাল ছাড়িনি। সেকেন্ড হাফে দুর্দান্ত কামব্যাকে ৬-৪ ব্যবধানে ম্যাচ জয়! একেই বলে দলীয় সংহতি আর জেতার অদম্য ইচ্ছা। সাবাস টিম!
​Lakhpur Unity FC—মাঠ আমাদের, লড়াই আমাদের!

Proud of this team! Lakhpur Unity FC is just getting started.👊🔥

"MATCH DAY ALERT! ⚽🚨​We are ready to face Harinarayanpur Football XI today in an exciting encounter.​🗓 Date: 1st May🕒 Ti...
01/05/2026

"MATCH DAY ALERT! ⚽🚨

​We are ready to face Harinarayanpur Football XI today in an exciting encounter.

​🗓 Date: 1st May
🕒 Time: 4:30 PM
📍 Venue: Lakhpur Eidgah Maidan

​Come and support Lakhpur Unity FC as we aim for victory! 🔥

​ "

30/04/2026

ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের! 🤝⚽

Address

Lakhpur, Shibpur
Narsingdi
1620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakhpur Unity FC - লাখপুর ইউনিটি এফসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category