বন্ধন ফুটবল কোচিং সেন্টার

বন্ধন ফুটবল কোচিং সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বন্ধন ফুটবল কোচিং সেন্টার, Sports Team, ওসমানী পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ, Narayanganj.

পেশাদার এবং লক্ষ্য-নির্ধারিত (Professional & Goal-Oriented)

​"ভবিষ্যতের চ্যাম্পিয়ন গড়ার কারিগর। আধুনিক প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আমরা তৈরি করছি আগামীর ফুটবল তারকা। আমাদের সাথে যুক্ত হোন এবং আপনার স্কিলকে নিয়ে যান পরবর্তী লেভেলে। ⚽🏟️💪🏆⚽

20/08/2026

সবাই লাবিব জন্য দোয়া করবেন! যেন আল্লাহ তায়া’লা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲🏻☝️
#বন্ধন_ফুটবল_কোচিং_সেন্টার

আজকে বন্ধন ফুটবল কোচিং সেন্টার এর পক্ষ থেকে  মোহাম্মদ লাবিব এর জন্য দোয়া ও মাগফিরাতের আয়োজন করা হয়েছে ,সবাই তার জন্য দোয়...
20/08/2026

আজকে
বন্ধন ফুটবল কোচিং সেন্টার এর পক্ষ থেকে মোহাম্মদ লাবিব এর জন্য দোয়া ও মাগফিরাতের আয়োজন করা হয়েছে ,

সবাই তার জন্য দোয়া করবেন! যেন আল্লাহ তায়া’লা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন🤲🏻☝️

আসসালামু আলাইকুম।আগামীকাল বাদ যোহর  মরহুম লাবিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আমাদের বন্ধন ফ...
19/08/2026

আসসালামু আলাইকুম।

আগামীকাল বাদ যোহর মরহুম লাবিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের পক্ষে থেকে ।

📍 স্থান: ওসমানী পৌর স্টুডিয়াম

লাবিবের প্রিয় একাডেমি পক্ষ থেকে সবাইকে দোয়ায় উপস্থিত হয়ে মরহুম লাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো ।

মহান আল্লাহ তাআলা মরহুম লাবিবকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

শহীদ হোসেন স্বপন ভাই কে আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের পক্ষ শুভকামনা রইল 💖⚽💐শহীদ হোসেন স্বপন: সবুজ মাঠের খেলোয়াড় থেক...
18/08/2026

শহীদ হোসেন স্বপন ভাই কে আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের পক্ষ শুভকামনা রইল 💖⚽💐
শহীদ হোসেন স্বপন: সবুজ মাঠের খেলোয়াড় থেকে সম্ভাবনাময় এক ক্রীড়া সংগঠক 💙💛

​নারায়ণগঞ্জের ধলেশ্বরী কিংবা শীতলক্ষ্যার তীরের বাতাস যেন আজও গায়ে মেখে আছে আশির-নব্বই দশকের এক রূপকথার গল্প। ফুটবল মাঠের সবুজ গালিচায় যার পায়ে লুকিয়ে ছিল ছন্দ, তিনি শহীদ হোসেন স্বপন।

​পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্রের পলিমাটি ধোয়া এই জনপদ যেন জন্ম দিয়েছে একের পর এক ফুটবল জাদুকর। স্বপন একা নন, তাদের রক্তেই মিশে ছিল ফুটবলের সুবাস বাংলাদেশ জাতীয় দল ও আবাহনীর একসময়ের কৃতি ফুটবলার সম্রাট হোসেন এমিলি হলেন তাঁর বড় ভাই। দুই ভাই মিলে এ দেশের সবুজ গালিচায় এঁকেছিলেন গৌরবের একেকটি সোনালী ক্যানভাস। তবে কেবল এমিলির ভাই হিসেবে নয়, নিজের অসাধারণ প্রতিভার গুণেই তিনি আলোকিত করেছেন আমাদের ফুটবল অঙ্গন।

​মহিউদ্দিন আহমেদ এবং সাজেদা বেগম দম্পতির কোল আলো করে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন স্বপন। ১৯৯৮ সালে তিনি মুন্সীগঞ্জের মেয়ে রাফেজা তাজ চিনুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি দুই মেধাবী কন্যার গর্বিত জনক-জননী। মাঠের কোলাহল ছেড়ে বর্তমানে পেশাগত জীবনে তিনি পুরোপুরি একজন সফল ব্যবসায়ী। যতটুকু অবসর পান, সেটুকু সময় তিনি তাঁর পোষা প্রাণী নিয়েই কাটাতে ভালোবাসেন। তবে শত ব্যস্ততার মাঝেও ফুটবলের খনি নারায়ণগঞ্জ থেকে একদিন আবারও সোনার ফুটবলার বেরিয়ে আসবে—সেই সোনালী স্বপ্নেই বিভোর থাকেন তিনি। যেকোনো মূল্যে দেশের ফুটবলের সার্বিক উন্নতি দেখতে চান এই নিবেদিতপ্রাণ মানুষটি।

​৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই মানুষটি মিডফিল্ডে নান্দনিক ক্রীড়াশৈলী প্রদর্শন করে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ঢাকার ফুটবলে তিনি পিডাব্লিউডি, আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী ক্লাবের জার্সিতে মাঠ মাতান। জাতীয় দল ও বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল পায়ে তিনি ভ্রমণ করেছেন বহু দেশ। তাঁর এই বর্ণাঢ্য ক্রীড়া জীবনের সাফল্যের নেপথ্যে রয়েছে বহু মানুষের অবদান। জীবনের এই সাফল্যের বড় একটা কৃতিত্ব তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন সুজিত সমাদ্দার ও শামছুদ্দোহা চাঁদ ভাইকে। আবাহনীর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা সাবেক এই কৃতি ফুটবলার মাঠের খেলায় গতি, ড্রিবলিং এবং ফুটবলীয় বুদ্ধিমত্তা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন।

​ঘরোয়া ফুটবলে তাঁর ট্রফি কেবিনেট সমৃদ্ধ হয়েছে বহু মূল্যবান শিরোপায়। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কাপ, আবাহনী লিমিটেডের হয়ে লিগ শিরোপা এবং মুক্তিযোদ্ধা সংসদের হয়ে লিগ শিরোপা, চার্মস কাপ ও ম্যাকডুয়েল কাপের শিরোপা উল্লেখযোগ্য।

​পছন্দ ও আদর্শের ক্ষেত্রেও স্বপন শহীদের রুচি বেশ প্রখর। ক্লাব ফুটবলে তিনি আবাহনী এবং বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের কট্টর সমর্থক। ফুটবল মাঠে তাঁর আদর্শ বা প্রিয় মুখগুলোর মধ্যে দেশের মাটিতে নিজের বড় ভাই এমিলি ও প্রয়াত কিংবদন্তি মুন্না, আর আন্তর্জাতিক অঙ্গনে জাদুকরী জিদান ও লিওনেল মেসি তাঁর বিশেষ পছন্দের তালিকায় রয়েছেন।
​খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে কিছুদিন নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে (জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে) কাজ করলেও ফুটবলের টান কি সহজে ভোলা যায়? মাঠ যার রক্তে, তাঁর মন তো পড়ে থাকে ওই সবুজ চত্বরেই! তাই তো সময়ের এক দীর্ঘ চক্র পেরিয়ে, ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড নানা প্রতিকূলতা কাটিয়ে যখন নতুন মৌসুমের দল গঠনের লড়াইয়ে নামে, ঠিক তখনই দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর স্থলাভিষিক্ত হয়ে ক্লাবের নতুন টিম ম্যানেজারের গুরুদায়িত্ব মৌখিকভাবে এসে বর্তায় সেই পুরনো সেনানী শহীদ হোসেন স্বপনের কাঁধে—যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। অভিজ্ঞ কোচ মারুফুল হকের সাথে মিলে তিনি আকাশি-হলুদ শিবিরকে পুনরায় গৌরবের ধারায় ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন।

​মাঠের খেলোয়াড় থেকে শুরু করে বর্তমান সময়ের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক ও উদীয়মান ম্যানেজার—সব মিলিয়ে স্বপন শহীদ বাংলাদেশের ফুটবলে এক অবিচ্ছেদ্য ও প্রিয় নাম।


আসসালামু আলাইকুম।আগামীকাল বাদ আসর মরহুম লাবিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।📍 স্থ...
17/08/2026

আসসালামু আলাইকুম।

আগামীকাল বাদ আসর মরহুম লাবিবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।

📍 স্থান: খানপুর লাল মসজিদ

লাবিবের পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ায় উপস্থিত হয়ে মরহুম লাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো ।

মহান আল্লাহ তাআলা মরহুম লাবিবকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।⬛🤲

আমরা শোকাহত ⬛আমাদের ওসমানী পৌর স্টেডিয়াম প্র্যাকটিস ৪ দিনের জন্য বন্ধ।
17/08/2026

আমরা শোকাহত ⬛
আমাদের ওসমানী পৌর স্টেডিয়াম প্র্যাকটিস ৪ দিনের জন্য বন্ধ।

আহারে জীবন💔আজ টুর্নামেন্টে খেলার কথা ছিলো খুদে ফুটবলার লাবিবের, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ হলো তার শেষ বিদায়। যে ছো...
16/08/2026

আহারে জীবন💔

আজ টুর্নামেন্টে খেলার কথা ছিলো খুদে ফুটবলার লাবিবের,
কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ হলো তার শেষ বিদায়।

যে ছোট্ট পা দিয়ে ফুটবল মাঠ মাতানোর স্বপ্ন দেখেছিল,
সেই পা আজ চিরনিদ্রায়।

খুদে ফুটবলার লাবিবের শেষ বিদায়।
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।😭⚽️

15/08/2026

একটি শোক সংবাদ,
আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় আদরের ছোট ভাই মোঃ লাবিব। আজ প্রাকটিস শেষ করে ঈদগাঁর পুকুরে গোসল করতে গিয়ে পানি তে ডুবে ইন্তেকাল করেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা সকাল ১০ ঘটিকায় খানপুর চিল্ড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হবে।

আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় আদরের ছোট ভাই মোঃ লাবিব হোসেনের  জানাজা আজ সকাল ১০ ঘটিকায় খানপুর চিল্ড্রেন পা...
15/08/2026

আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় আদরের ছোট ভাই মোঃ লাবিব হোসেনের জানাজা আজ সকাল ১০ ঘটিকায় খানপুর চিল্ড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত হবে, আপনারা সবাই জানাজায় এসে মৃতের রুহের মাগফেরাত কামনা ও দোয়া করবেন 🤲

একটি শোক সংবাদ, আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় আদরের ছোট ভাই মোঃ লাবিব। আজ  প্রাকটিস শেষ করে ঈদগাঁর পুকুরে গ...
15/08/2026

একটি শোক সংবাদ,
আমাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় আদরের ছোট ভাই মোঃ লাবিব। আজ প্রাকটিস শেষ করে ঈদগাঁর পুকুরে গোসল করতে গিয়ে পানি তে ডুবে ইন্তেকাল করেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Address

ওসমানী পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ
Narayanganj
১৪০০

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধন ফুটবল কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share