01/02/2026
আসসালামু আলাইকুম,
Nandalalpur Sports Club কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ (সিজন-৫) এর একটি রোমাঞ্চকর মৌসুম সমাপ্তিতে, Allstars দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
মাঠের প্রতিটি মুহূর্তে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার জন্য আমাদের দলের প্রতিটি খেলোয়াড়কে আন্তরিক ধন্যবাদ জানাই। দলের সকল খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের প্রতিটি সদস্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সম্মান ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আমরা একটি পরিবার হিসেবে খেলেছি, এবং এই ঐক্যই আমাদের আগামীর পথচলার সবচেয়ে বড় শক্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের প্রতিটি সদস্য সর্বোচ্চ সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে প্রতিটি ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ফাইনাল ম্যাচে আমাদের প্রতিপক্ষ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। পুরো ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন। জয়-পরাজয় খেলারই একটি স্বাভাবিক অংশ। আমাদের খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াকু মানসিকতা ধরে রেখে সর্বোচ্চ চেষ্টা করেছেন। যদিও শেষ পর্যন্ত ফলাফল আমাদের পক্ষে আসেনি, তবুও মাঠের সেই সাহসী পারফরম্যান্সের জন্য আমরা দলের সবাইকে জানাই অকুণ্ঠ সমর্থন।
ALLSTARS সবসময় টুর্নামেন্টের সকল নিয়ম-নীতি ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলেছে। প্রতিটি পদক্ষেপে আমরা পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মানের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইনশাআল্লাহ, আগামী টুর্নামেন্টগুলোতে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে ফিরবো।
দলের অওনারশিপ ও এই মৌসুমে স্পন্সর হিসেবেও আমাদের পাশে থাকায় MUBIN (Group) এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
এই সুন্দর আয়োজনের জন্য নন্দলালপুর ক্রিড়া সংঘ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। একইসাথে সকল অংশগ্রহণকারী দল, আয়োজক এবং দর্শকদের প্রতিও রইল আমাদের কৃতজ্ঞতা।
সবশেষে, ALLSTARS-এর সকল ভক্ত ও সমর্থকদের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। শুরু থেকে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, তা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা বিশ্বাস করি, আগামীতেও আপনাদের ভালোবাসা ও দুআ আমাদের পথচলার শক্তি হয়ে থাকবে।
সবার প্রতি কৃতজ্ঞতা ও দুআ রইল। আমাদের জন্যও দুআ করবেন।
আল্লাহ সবার মঙ্গল করুন।
ফী আমানিল্লাহ!