কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ

কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ কাঞ্চনের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই

🏏 কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ – সিজন ১ (KPCL)ভ্যানু : কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়কাঞ্চন পৌরসভার ক্রিকেটপ্রে...
08/03/2026

🏏 কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ – সিজন ১ (KPCL)
ভ্যানু : কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়

কাঞ্চন পৌরসভার ক্রিকেটপ্রেমী ভাই & তরুণ প্রজন্মের জন্য আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন অধ্যায় — কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ ২০২৬।

আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শুধু একটি টুর্নামেন্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে কাঞ্চন পৌরসভার ভেতর থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা, তাদের সামনে এগিয়ে যাওয়ার একটি সুন্দর সুযোগ তৈরি করা এবং আমাদের তরুণ সমাজকে মাদক ও খারাপ আসক্তি থেকে দূরে রাখা।

আমরা সবাই জানি, খেলাধুলা শুধু একটি প্রতিযোগিতা নয় ,এটি একটি সুস্থ বিনোদন, যা আমাদের মানসিক চাপ কমায়, তরুণদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।

এক সময় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল কাঞ্চন এলাকার ক্রিকেটের প্রাণকেন্দ্র। এই মাঠ থেকেই অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে এবং অসংখ্য স্মরণীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত কয়েক বছরে সেই প্রাণচাঞ্চল্য অনেকটাই হারিয়ে গেছে।

আমরা চাই আবার সেই ক্রিকেটের প্রাণ ফিরে আসুক, আবার কাঞ্চনের তরুণরা মাঠে ফিরুক, আবার এই মাঠ হোক কাঞ্চন পৌরসভার কেন্দ্রীয় খেলার মাঠ।

এই স্বপ্ন নিয়েই আমরা শুরু করছি কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ – সিজন ১।

এই টুর্নামেন্টে থাকবে একটি আকর্ষণীয় Player Auction System, যার মাধ্যমে দলগুলো খেলোয়াড় নির্বাচন করবে। থাকবে অসাধারণ প্রতিযোগিতা, উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং পুরো কাঞ্চনবাসীর জন্য একটি বড় ক্রিকেট উৎসব। live telecast 📺 for all game with high quality telecast system.

📢 তাই কাঞ্চন পৌরসভার সকল ক্রিকেটপ্রেমী দল এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি আহ্বাবান
দ্রুত আপনার টিম রেজিস্ট্রেশন এবং প্লেয়ার সাইনআপ সম্পন্ন করুন।

চলুন সবাই মিলে আবার ফিরিয়ে আনি কাঞ্চনের ক্রিকেটের সেই সোনালী দিনগুলো এবং কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠকে আবার প্রাণবন্ত করে তুলি।

📞 টিম ও প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:
01628755682(আমিনুল)
01620865289(শুভ)
01648195237(আকাশ)

🏏 কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ – সিজন ১
“কাঞ্চনের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই”

কাঞ্চনের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইLoading…….
08/03/2026

কাঞ্চনের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই
Loading…….

Address

Kanchan , Rupganj
Narayanganj
1461

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঞ্চন পৌরসভা চ্যাম্পিয়নস লিগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share