26/08/2015
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা ২০০৭ব্যাচের জন্য মানহানিকর।সকলের অবগত হওয়া প্রয়োজন,সেই সাথে সকলের মতামত আশা করছি।
সেনসিটিভ বিষয় বলে কিছু ভূমিকা প্রয়োজন;সবাইকে ধৈর্য সহকারে পড়ার অনুরোধ করছি।
আমাদের পরিচয় শুধু আমার আমি নয়।আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের পরিবার যেমন জড়িত,তেমনি আমাদের সুখ,দুঃখ,অনুভূতিগুলির সাথে আমাদের ব্যাচ অঙ্গাঙ্গীভাবে জড়িত।আমাদের অস্তিত্ব থেকে পরিবারকে মুছে ফেলা যাবে না;আমাদের রক্তে মিশে থাকা ২০০৭ব্যাচ,লোহাগড়া পাইলট স্কুল,শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা,গলাগলির বন্ধু বান্ধবীদেরকেও অস্বীকার করতে পারব না কখনো।আমরা সকলে এক পরিবার।এ প্রানের টান বাধন একদিনের নয়।
সম্পর্কের দাবীইই হল দায়িত্ববান হওয়া।পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হয়,আমরা করি।ব্যাচের দায়িত্ব এড়িয়ে চলার সুযোগ নেই।এক্ষেত্রে সামগ্রিকভাবে ব্যাচের সম্মানের দিকে দায়িত্ববান হতে হবে,আবার একে অপরের সম্মানের প্রতিও বিশেষ যত্নশীল হতে হবে।ব্যক্তি সমষ্টির মধ্য দিয়ে যখন ব্যাচের সম্মানের প্রতি আঘাত আসে তখন,ব্যাচের প্রতিটি সদস্যের দায়িত্ব একতাবদ্ধভাবে এর প্রতিহত করা।
এই পেজটি খোলার মূল উদ্দেশ্য হল আমরা দূরত্ব সত্তেও যেন আমাদের অতীত ও বর্তমানকে একে অপরের সাথা কিছুটা হলেও ভাগাভাগি করে নিতে পারি।প্রয়োজনে একে অপরের পাশে দাড়াতে পারি;এই হল ক্ষুদ্র প্রয়াস।
মূল ঘটনায় আসি।আজ দুপুরে,একটি ব্যাচের(সিনিয়র)চারজনের নামের সাথে জড়িয়ে আমাদের ব্যাচের চারটি মেয়েকে বিকৃত ভাবে তুলে পোস্ট দেওয়া হয়েছে আমাদেরই পেজে!!যারা জড়িত তাদের মানসিকতা নিয়ে আমি বিচারে যাচ্ছি না(সহজেই অনুমেয়)।একটি ব্যাচের মেয়েরা হল ব্যাচের সৌন্দর্য।বন্ধু হিসেবে বিশেষ দায়িত্ব হল তাদের সম্মানের দিকে লক্ষ রাখা।বিষয়টি যদি একজন নিয়ে হত,ব্যক্তিগত ভাবে তারা বুঝত;ব্যাপারটি যখন একাধিক প্রতিনিধি দ্বারা সংঘটিত হয়েছে,তা আর ব্যক্তি বিশেষে আবদ্ধ নাই;এটা স্পষ্টত উদ্দেশ্য প্রণোদিত এবং নিঃসন্দেহে আমাদের সকলের প্রতিই মানিহানিকর।(বিস্তারিত দেওয়া সম্ভব হল না;বিস্তারিত জানতে এডমিনের সাথে যোগাযোগ করতে হবে)
ব্যাচ ক্রিকেট প্রসঙ্গে আসি।ব্যাচ ক্রিকেটে অংশ গ্রহন কেন করব এটা আগে উপলব্ধি করতে হবে।ব্যাচের সকলের একত্রিত হওয়া,উল্লাস ও আনন্দে সময়টা নিজেদের করে নেওয়া, জয় পরাজয় আসল কথা নয়,আমাদের মত করে ব্যাচকে উজ্জ্বল ভাবে উপস্থাপন করার জন্যই এ অংশগ্রহণ।
কিন্তু 'ব্যাচ ক্রিকেট' আয়োজনে দায়িত্ব পালনকারী ব্যাচের প্রতিনিধি একাধিক সদস্য দ্বারা যদি আমাদেরকে এভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়,তবে ২০০৭ ব্যাচের এ ব্যক্তিত্ব আছে যে তারা এ টুর্নামেন্ট বয়কট করবে।এই ব্যাপারটির সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব না।
সকলের প্রতি শুভকামনা রইল।