Sports Arena By Hemu

Sports Arena By Hemu খেলাধুলার গপ্পো টিপ্পনী এখানে

10/01/2025

Tamim Iqbal khan
NoT Returning!!!

আর ফেরা হলো না......সব ধরনের ক্রিকেট থেকে খান সাহেবের বিদায়
10/01/2025

আর ফেরা হলো না......
সব ধরনের ক্রিকেট থেকে খান সাহেবের বিদায়

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়।সবার দোয়া প্রার্থী
05/07/2024

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়।
সবার দোয়া প্রার্থী

ক্রিকেট বিশ্বসেরাদের বরণ।
05/07/2024

ক্রিকেট বিশ্বসেরাদের বরণ।




টাইব্রেকারে এমি দ্যা বাজপাখি বিশ্বসেরা।
05/07/2024

টাইব্রেকারে এমি দ্যা বাজপাখি বিশ্বসেরা।

রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা।
05/07/2024

রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা।

বাহ বাহচমৎকার আয়োজন
03/07/2024

বাহ বাহ
চমৎকার আয়োজন

বেরিলে আটকা বিশ্বকাপ জয়ী রোহিতরাক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বার্বাডোজের বিমানবন্দর খোলা থাকবে কি না, প্রা...
01/07/2024

বেরিলে আটকা বিশ্বকাপ জয়ী রোহিতরা

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বার্বাডোজের বিমানবন্দর খোলা থাকবে কি না, প্রাথমিকভাবে সেদিকে তাকিয়ে ছিল বিসিসিআই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার ফ্লাইটে করে রোহিতদের ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘এখান (ব্রিজটাউন) থেকে নিউইয়র্ক এবং এরপর দুবাই হয়ে দলের ভারতে পৌঁছানোর কথা ছিল। তবে এখন এখান থেকে সরাসরি দিল্লিতে চার্টার ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা।’

তবে স্কোয়াডের খেলোয়াড়, তাঁদের পরিবারের সদস্য, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলে প্রায় ৭০ জনের মতো আছেন। এত বড় বিমান বার্বাডোজে নেই। বিসিসিআই তাই যুক্তরাষ্ট্র থেকে অমন বিমান আনার কথা ভাবছিল। তবে স্বাভাবিকভাবেই সে পরিকল্পনা বাস্তবায়িত হতে বার্বাডোজের বিমানবন্দর সচল থাকতে হবে।

বিকল্প ব্যবস্থায় ভারতে ফেরানোর পর নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী দলের সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা আছে। এরই মধ্যে দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মোদি।

আপনে কি ফ্রান্স কাপ্তানের সাথেেএকমত,ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রান্স কাপ্তান তার নাক নিয়ে শঙ্কায় রয়েছ...
01/07/2024

আপনে কি ফ্রান্স কাপ্তানের সাথেেএকমত,

ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রান্স কাপ্তান তার নাক নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি, আপনি যদি ভাঙা নাক নিয়ে খেলেন এবং নাকের এখনও অপারেশন না করা হয়, তাহলে আপনিই (প্রতিপক্ষের) লক্ষ্য। দেশে ফিরে অপারেশন না করে, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমি জানতাম, কীসের ঝুঁকি নিচ্ছি আমি। হয়তো কিছুটা পেশীশক্তি প্রয়োগ করা হতে পারে আমার ওপর। এটি হয়তো ব্যথার কারণ হবে। তবে এই জার্সির জন্য ও ফ্রান্সকে সাহায্য করার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। এটি যদি হয় যে, কেউ আমার নাকে মারবে, তাই হোক। এটি এরই মধ্যে ভাঙা।'

দুঃখিত যশপ্রীত, ফাইনাল ম্যাচটা দেখিনি আমি। তবে আমি তোমাকে ভালোবাসি!আমার ক্রিকেটজ্ঞান শূন্য। এমনকি বিরাট কোহলিকেও আমি চিন...
01/07/2024

দুঃখিত যশপ্রীত, ফাইনাল ম্যাচটা দেখিনি আমি। তবে আমি তোমাকে ভালোবাসি!

আমার ক্রিকেটজ্ঞান শূন্য। এমনকি বিরাট কোহলিকেও আমি চিনি আনুশকার (শর্মা) স্বামী হিসেবে। দারুণ একজন। ও নাচার চেষ্টা করলে ব্যাপারটি বেশ ভালো লাগে।

তবে আমার এই (দীর্ঘ) পোস্ট আসলে আমার নায়ককে নিয়ে। ১৯৯৩ সালের ডিসেম্বরের একদিন। আমার বেতন তখন মাসে ৮০০ রুপির কম। আমার সবচেয়ে কাছের বন্ধু আর নিকটতম প্রতিবেশী আমাকে ছুটি নিতে বাধ্য করল। ওর বাচ্চা হবে। আমারও বয়স তখন ২২-২৩-এর মতো।

সেবারই প্রথম কোনো সদ্যোজাতকে ছুঁয়ে দেখা আমার। শুধু মনে আছে, বাচ্চাটি লিকলিকে ছিল। হাসার চেষ্টা করছিল, কিন্তু আসলে পারছিল না। নার্স বলল, ছেলেশিশু। পাতলা আর রোগা। দ্রুতই ডাক্তাররা তাদের কাছে নিয়ে নিলেন। আমার বন্ধু দারুণ খুশি। ওর মেয়ে জুহিকার ধর্মমাতা আগে থেকেই ছিলাম।

এটা আসলে বলিউডের সিনেমা। গুজরাটের মুখ্যমন্ত্রী চিমনলাল প্যাটেল মারা গেলেন। পরের দুই মাসে আমি রাজনৈতিক প্রতিবেদক হলাম। বেতন বাড়ল একটু। একটু আইসক্রিম কিনে সবাই মিলে খেলাম। পাশাপাশি থাকতাম বলে সবই ভাগাভাগি করতাম। আমার কোনো ফোন, ফ্রিজ এমনকি কোনো বিছানাও ছিল না! আমাদের দেয়ালও ছিল একটাই। ওর বাড়িটা ছিল আমার স্বর্গ।

দুঃখজনকভাবে আমার বন্ধুর স্বামী মারা গেল কদিন পরই। জীবনটা বদলে গেল। অসহায় হয়ে পড়লাম আমরা। ওই মাসের পুরোটাই আমি বাচ্চা দুটোকে সামলেছি। ওদের পড়ে শুনিয়েছি। ছেলেটার কোনো উৎসাহই ছিল না। ওর সস্তা প্লাস্টিক বল নিয়ে খেলা শুরু করত।

বাচ্চাদের সামলাতে গিয়ে এত ক্ষুধা লাগত যে ওদের বিস্কুটই খেয়ে ফেলতাম। আমরা না খেয়ে থেকেছি, ভুগেছি, কেঁদেছি। কিন্তু লড়াই করেছি জীবনের সঙ্গে। মেয়েটা—জুহিকা, যার আমি ধর্মমাতা। আমার দেখা সবচেয়ে সুন্দর শিশু। সে আমাকে আশা দিয়েছিল, ওর ওই হাসিতে আর দৃঢ় আলিঙ্গনে। এখনো দেয়। কিন্তু ছেলেটাকে অনেক কষ্ট করতে হয়েছে। এক প্যাকেট দুধই কিনে দিতে পারতাম না আমরা। তার বেড়ে ওঠার সময়ে আমাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ওর মা দিনে ১৬-১৮ ঘণ্টা কাজ করত।

মনে পড়ে, একবার বেতন বাড়ায় আমার চেনা সবচেয়ে অভিজাত দোকানে গিয়েছিলাম একটা জামা কিনতে। আট বছর বয়সের ছেলেটা সেখানে ছিল, ওর মায়ের ওড়নার পেছনে লুকিয়ে। একটা জ্যাকেট চেয়েছিল। তাকে দেওয়া আমার একমাত্র উপহার সেটি। এরপর দীপাবলি, বড়দিন আর আমার জন্মদিন—তিনটিই কাটল নতুন জামা ছাড়া। তবে ওর ওই জ্যাকেট আমাকে যে তৃপ্তি দিয়েছিল, তা বড় কোনো ফ্যাশন ডিজাইনারের জামাও দিত না।

বাচ্চাটা লাজুক ছিল অনেক, ওর বোনের মতো না। সে এখন কিংবদন্তি। ওর অর্জনের খাতায় যোগ করলে গতকাল রাতে (পরশু) আমাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রত্যেক ভারতীয়ই নিশ্চয়ই তাকে নিয়ে গর্ব করে, তার কাছ থেকে শেখে। সে এখনো আগের মতোই বিনয়ী আছে।

ওর নাম যশপ্রীত বুমরা।

ওর মায়ের জোরাজুরিতে একটা ম্যাচ দেখার চেষ্টা করেছিলাম বটে। কিন্তু অর্ধেক না যেতেই উঠে গেছি। আমি ক্রিকেটটা স্রেফ বুঝি না। হয়তো অঙ্গদ (বুমরার ছেলে) যদি ফুটবল খেলে, তাহলে দেখব!

এটা লিখছি, আপনাদের এটাই জোর দিয়ে বলতে যে আশা ছাড়বেন না। কারণ, ঈশ্বর আমাদের নিয়ে আশাহত হন না।

যশপ্রীতকে প্রথমবার হাতে নিতে পেরে আমি সৌভাগ্যবান ছিলাম। প্রায়ই কঠিন সময়ে আমাকে ওই মুহূর্তটাই আশা দেয়, জীবনের মুখোমুখি হওয়ার সাহস জোগায়। অবশ্যই ওর মা দালজিতেরই পুরো কৃতিত্ব এমন বাচ্চাদের মানুষ করার।

কয়েক মাস আগে যশপ্রীতের অসাধারণ স্ত্রী সঞ্জনা আমাদের দাওয়াত দিয়েছিল। এত সুন্দর রুচি, এত নম্র। খেয়াল করে দেখুন, আমার বাচ্চা যশপ্রীতেরই এখন সন্তান আছে—অঙ্গদ। অবশ্যই অঙ্গদ যশপ্রীতের ওই বয়সের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম।

আমি ব্যক্তিগত কথা খুবই কম লিখি, তবে এবার লিখতে চেয়েছি। কারণ, আমি চাই না কেউ জীবনে আশা হারাক। যশপ্রীত বুমরার কথা ভাবুন। তার সংগ্রাম। ঈশ্বর কীভাবে তাকে সাহায্য করেছেন। আমরা নিজেরা যদি এগিয়ে আসি, তাহলে ঈশ্বর সবাইকেই সাহায্য করবেন।

দয়া করে আমার সঙ্গে যোগ দিয়ে আমার বাচ্চা যশপ্রীত বুমরাকে অভিনন্দন জানান। বিশ্বকাপ জয়ের জন্য। আহমেদাবাদের একটা অখ্যাত এলাকা ও স্কুল থেকে গিয়ে সে আমাদের সবাইকে গর্বিত করেছে। বুমরাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমি ওর মা দালজিত ও বোন জুহিকাকে ধন্যবাদ জানাই। সঞ্জনা তো অবশ্যই তার আত্মজ।

দুঃখিত যশপ্রীত, ফাইনাল ম্যাচটা দেখিনি আমি। তবে আমি তোমাকে ভালোবাসি!

আইসিসি প্লেয়ার অফ দ্যা ম্যান্থ নভেম্বর (প্রমিলা)এর সংক্ষিপ্ত তিন জনের তালিকায় এবার স্থান পেয়েছে।বাংলাদেশের দুই জ:।ফারগান...
08/12/2023

আইসিসি প্লেয়ার অফ দ্যা ম্যান্থ নভেম্বর (প্রমিলা)এর সংক্ষিপ্ত তিন জনের তালিকায় এবার স্থান পেয়েছে।

বাংলাদেশের দুই জ:।
ফারগানা হক ও নাহিদা আক্তার
পাকিস্তানের সাদিয়া ইসলাম।

দর্শকদের ভোটে একজনকে প্লেয়ার অফ দ্যা মান্থ নির্বাচিত করা হবে।

অভিনন্দন সকলকে

আইসিসি প্লেয়ার অফ দ্যা ম্যান্থ নভেম্বর এর সংক্ষিপ্ত তিন জনের তালিকায় এবার স্থান পেয়েছে।ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি।...
08/12/2023

আইসিসি প্লেয়ার অফ দ্যা ম্যান্থ নভেম্বর এর সংক্ষিপ্ত তিন জনের তালিকায় এবার স্থান পেয়েছে।

ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি।
দুই বিশ্বকাপ জয়ী অষ্ট্রেলিয়ান।
ট্রভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল।

দর্শকদের ভোটে একজনকে প্লেয়ার অফ দ্যা মান্থ নির্বাচিত করা হবে।

অভিনন্দন সকলকে

Address

Badalgachi
Naogaon
6570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Arena By Hemu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share