শাহাজান শাকিল

শাহাজান শাকিল lll

31/08/2025
10/06/2025

তোমার অনুপস্থিতি আমাকে বদলে দেয়।
তোমার ফাঁকা জায়গাটা কেবল শূন্যতা নয়—
তা যেন আমাকে ধীরে ধীরে এক অজানা, অপরিচিত অমানুষে পরিণত করছে।
নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না…
অজান্তেই প্রিয় মানুষগুলোর সঙ্গে রূঢ় আচরণ করে ফেলি।
ভিতরটা রাগে, দুঃখে, অভিমানে ঠাঁই করে নেয় বিষাদের এক গভীর সমুদ্র।

জানি, এখন তুমি তোমার নতুন জীবন, সংসার আর সন্তানের মাঝে ভালোই আছো।
আমার প্রার্থনা—তুমি যেন চিরদিন সুখেই থাকো।
তবুও… মাঝে মাঝে তুমি কি আমাকে অনুভব করো?
যদি করো—জানবে, সেই মুহূর্তেই আমি আরও বেশি ভেঙে পড়ি।
ভেতরের সব আবেগ যেন তখন ঝড় হয়ে উঠে।
হয়তো এটাই ভালোবাসা—নিঃশব্দ, একতরফা, কিন্তু শেষ না হওয়া ভালোবাসা।

জানপাখি,
তোমাকে ভুলিনি, ভুলতেও পারি না…
তোমার অনুপস্থিতিতেই বেঁচে আছি,
কিন্তু কোনোদিন আর পূর্ণ হতে পারিনি।

কল্পনা থেকে লেখা

20/05/2025

মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সেই ছোট্ট পরিবারটির জন্য দিনটি যেন ছিল শিক্ষা। পারিবারিক বিরোধ এবং এক রাজনৈতিক নেতার কুটচালের কারণে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আর এই অসহায় অবস্থায় তাদের চোখে জল নিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিল। সেই কান্নার প্রতিধ্বনি যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল, আর সৃষ্টিকর্তা তাদের আকুল আহ্বান শুনেছিলেন।

যে মুহূর্তে সেই পরিবারের সদস্যটি কান্নায় ভেঙে পড়ে সৃষ্টিকর্তার কাছে নালিশ করেছিলেন, সৃষ্টিকর্তার ইশারায় যার বিরুদ্ধে নালিশ করেছিলো তার গতিপথ থমকে গিয়েছিল, আর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে ছিলেন সেই মহান পরিকল্পনার সঞ্চালনায়। এ যেন এক মহৎ শিক্ষা যা আমাদের সকলের জন্যই প্রযোজ্য।

এই ঘটনা আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় যে জীবন কতটা মূল্যবান, কতটা অনিশ্চিত। আমরা যখন নিজেদের স্বার্থে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করি, তখন সৃষ্টিকর্তা যেন তার স্নেহের হাত বাড়িয়ে আমাদের সতর্ক করেন। তিনি যেন বলেন, "সাবধান হও, তোমার পরিকল্পনার চেয়েও আমার পরিকল্পনা উত্তম।"

আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই যেন সৃষ্টিকর্তার অসীম করুণায় ভরপুর। প্রতিদিনের সিদ্ধান্তগুলো যেন আমরা সতর্কতার সাথে নেই, আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকি। কারণ, শেষ পর্যন্ত মহান সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বোত্তম এবং আমাদের জন্য কল্যাণকর।

এই অভিজ্ঞতা আমাদেরকে আরও বেশি মানবিক, সহানুভূতিশীল এবং সৃষ্টিকর্তার প্রতি বিনীত হতে শেখায়। জীবন যেন তার নিজের নিয়মে চলতে থাকে, আর আমরা সেই মহান নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হই। সৃষ্টিকর্তার এই মহান শিক্ষা আমাদের হৃদয়ের গভীরে স্থায়ী হয়ে থাকুক।

বাস্তবতা থেকে লেখা।
লেখক আমি নিজেই এই ঘটনার স্বাক্ষী।

শাহাজান শাকিল
10/03/2025

শাহাজান শাকিল

30/10/2024

মনিরামপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষনে অবহিতকরণ সভা

04/10/2024

20/01/2024

যশোরের মনিরামপুর উপজেলার প্রভাষক উদয় শংকর হ ত্যা মামলার চার আসামিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

14/12/2023

Address

Monirampur
Monirampur

Telephone

+8801940263711

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহাজান শাকিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহাজান শাকিল:

Shortcuts

Share