Sayeed Learning Centre

Sayeed Learning Centre Grow Your skills
built your Strength

23/04/2026
20/08/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি কেমন আছেন সবাই?

11/08/2025

‘আমার ভাই ত্রাণ নিতে গিয়েছিল। হঠাৎ একটি বাক্স সরাসরি তার ওপর পড়ে যায়’...

প্রশ্নঃ চাকরিজীবীরা আর্লি ক্যারিয়ারে কোন ২০টা খাতে বাজে খরচ না করলে, আপনি দ্রুত ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন। উত্তরঃ ১। প...
10/07/2025

প্রশ্নঃ চাকরিজীবীরা আর্লি ক্যারিয়ারে কোন ২০টা খাতে বাজে খরচ না করলে, আপনি দ্রুত ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন।

উত্তরঃ
১। প্রয়োজনের বাইরে দামি মোবাইল/গ্যাজেট বারবার বদলানো
২। প্রায়ই বাইরে খাওয়া (ফাস্টফুড, কফি শপ, রেস্তোরাঁ)
৩। বাহুল্যপূর্ণ বিয়ের গিফট, শাড়ি, জুয়েলারি বা পোশাক কেনা
৪। ফ্যান্সি ব্র্যান্ডের জামা-জুতা, অথচ সস্তা বিকল্প চলতো
৫। ক্রেডিট কার্ডের বিল সময়মতো না দিয়ে সুদ গুণা

৬। প্রায়ই কসমেটিকস, স্কিনকেয়ারে অতিরিক্ত খরচ
৭। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন (নেটফ্লিক্স, OTT, প্রিমিয়াম অ্যাপস)
৮। অনেকবার পার্লার / সেলুনে বড় বিল করা
৯। প্রায়ই ইমপালসিভ শপিং — অনলাইনে অফার দেখে না ভেবে কেনা
১০। বেশি দামী গাড়ি/মোটরসাইকেল লোনে নেওয়া

১১। ফ্যাশনেবল গ্যাজেট (স্যামার্টওয়াচ, হেডফোন) এর শখ
১২। হাই-ফাই বিয়ের বা জন্মদিন পার্টি করা
১৩। অপ্রয়োজনীয় মিউচুয়াল ফান্ড / ইন্স্যুরেন্স পলিসি যেখানে কমিশন বেশি
১৪। বন্ধুদের দেখাতে গিয়ে দামি হোটেলে ঘোরাঘুরি
১৫। মার্কেটিং প্রোমোশন দেখে ফালতু জিনিস কেনা

১৬। রেস্টুরেন্টে প্রায়ই ফ্যামিলি আউটিং করা (বাসায় স্পেশাল মেনু ট্রাই করুন)
১৭। সিগারেট, হুক্কা, অ্যালকোহল ইত্যাদিতে মাসিক খরচ
১৮। বারবার বাসা পরিবর্তন ও নতুন সেটআপ খরচ
১৯। প্রতিবার ছুটিতে বিদেশ ভ্রমণের চেষ্টা, দেশের ভেতরে কম খরচে অপশন খুঁজুন
২০। অদরকারি সাবস্ক্রিপশন নেয়া

🗓 একজন জব হোল্ডারের ৩ বছরের ফাইনান্সিয়াল ফ্রিডম রোডম্যাপঃ

🥇 প্রথম ১২ মাস (Year 1) — বেসিক স্ট্যাবিলিটি
✅ বাজে খরচগুলোর হিসাব রাখা শুরু করুন (এক্সেল/অ্যাপ)। নয়তো হাতে।
✅ ৩-৬ মাসের ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন (মাসিক খরচ × ৩)।
✅ লোন, ক্রেডিট কার্ড ক্লিয়ার করা শুরু করুন।
✅ মাসিক ইনকামের ২০-৩০% সেভ করুন।
✅ কোন স্কিল/সার্টিফিকেটে ইনভেস্ট করুন যাতে প্রমোশন বা ভালো জব মেলে।

🥈 ২য় বছর (Months 13-24) — ইনকাম গ্রোথ ও সেভিং বাড়ানো
✅ মাসিক সেভিংস টার্গেট ৩০-৪০% করুন।
✅ সাইড ইনকামের চেষ্টা করুন (ফ্রিল্যান্স, টিউশন, কনসাল্টিং)।
✅ অতিরিক্ত ইনকাম দিয়ে সঠিক বিনিয়োগ শুরু করুন (মিউচুয়াল ফান্ড, শেয়ার, সঞ্চয়পত্র)।
✅ বাজে খরচ পুরো বাদ দিয়ে বছরে ১বার কোনো স্মার্ট ট্রিপ রাখুন।
✅ অফিসে নতুন দায়িত্ব নিন বা নতুন কোম্পানিতে নেগোশিয়েট করে স্যালারি বাড়ান।

🥉 ৩য় বছর (Months 25-36) — এ্যাসেট বিল্ডিং ও প্যাসিভ ইনকামের দিকে যাওয়া
✅ মাসিক সেভিংস ৫০% টার্গেট করুন (ইনকাম বেড়ে গেলে করা সহজ হবে)।
✅ প্যাসিভ ইনকামের চেষ্টা করুন (অনেক উপায় আছে, যেটা আপনার জন্য সুইটেবল হয় আর কি)
✅ মোট ইনভেস্টেড অর্থ মাসিক খরচের ১২-১৫ গুণ হয়ে গেলে ‘ফিনান্সিয়াল ফ্রিডম লেভেল ১’ ধরা যাবে।
✅ এখনো এই ২০টি বাজে খরচ থেকে দূরে থাকুন — যাতে এগুলো আপনার অর্জিত সম্পদ নষ্ট না করে।

👉 এভাবে ৩ বছর বাজে খরচ বাদ দিয়ে অর্থ সঞ্চয়, ইনকাম বৃদ্ধি এবং ইনভেস্টমেন্টে মনোযোগ দিলে
আপনি সহজেই এক প্রকার ফাইনান্সিয়াল সিকিউরিটি পাবেন।

আর তখন চাইলে ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরুও করতে পারবেন।

আইন কি শুধু গরিবদের জন্যই তৈরি?সমাজে প্রায়ই দেখা যায়, ধনী ও ক্ষমতাবানরা আইনের ফাঁক গলে পার পেয়ে যায়, অথচ গরিব মানুষ সামা...
09/07/2025

আইন কি শুধু গরিবদের জন্যই তৈরি?
সমাজে প্রায়ই দেখা যায়, ধনী ও ক্ষমতাবানরা আইনের ফাঁক গলে পার পেয়ে যায়, অথচ গরিব মানুষ সামান্য অপরাধে কঠোর শাস্তি পায়। টাকা-ক্ষমতার জোরে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়, আইনজীবী ভাড়া করে মামলা দীর্ঘায়িত করা হয়, আর দুর্বলরা হয় বিচারের নামে নিষ্পেষিত। দুর্নীতি, পক্ষপাত ও বৈষম্য আইনকে 'সবার জন্য সমান' হওয়া থেকে বিরত রাখে। যতক্ষণ না এই ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, ততক্ষণ আইন গরিবদের জন্য শুধুই শাস্তির ফাঁদ' হয়ে থাকবে, ন্যায়বিচারের মাধ্যম নয়।"

#গরিবের_বিচার #আইনের_সমান_প্রয়োগ

🕌 সালাহউদ্দিন আইয়ুবি: একা এক মানুষ, যিনি গোটা মুসলিম জাতির আত্মমর্যাদাকে বাঁচিয়ে ছিলেন📍 জেরুজালেম | ✊ ইতিহাসের সবচেয়ে...
09/07/2025

🕌 সালাহউদ্দিন আইয়ুবি: একা এক মানুষ, যিনি গোটা মুসলিম জাতির আত্মমর্যাদাকে বাঁচিয়ে ছিলেন

📍 জেরুজালেম | ✊ ইতিহাসের সবচেয়ে ন্যায়পরায়ণ বিজয়

"তিনি রাজা ছিলেন, কিন্তু রাজপ্রাসাদে নয়; ছিলেন বিজয়ী, কিন্তু তলোয়ার দিয়ে নয় — হৃদয়ে জায়গা করে নিয়ে।"

কুর্দি এক পরিবার, যারা তিকরিত শহর থেকে বিতাড়িত হয় শত্রুর অত্যাচারে।
ঠিক সেই রাতেই জন্ম নেয় একজন, যার জন্মঘণ্টার ধ্বনি কাঁপিয়ে দিয়েছিল ভবিষ্যতের জেরুজালেম।
তিনি সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব — যাকে পশ্চিমারা জানে "Saladin" নামে।
কিন্তু মুসলিম বিশ্ব তাঁকে চেনে — কুদসের মুক্তিদাতা, কুরআনের আদর্শ বীর, দয়াবান সুলতান হিসেবে।

✊ ৮৮ বছর পর আল-আকসা মসজিদ ফিরে আসে মুসলিমদের দখলে। কিন্তু কেমন ছিল সে বিজয়?

জেরুজালেমে প্রবেশের পর সালাহউদ্দিন কোনো প্রতিশোধ নেননি।
শত্রুর রক্তে নয় — ক্ষমা ও মানবিকতায় তিনি জয়লাভ করেছিলেন।
তাঁর সৈন্যদের তিনি বলেন,

> “তলোয়ারের বদলে দয়া ব্যবহার করো। শহরটা কেবল পাথর নয়, এখানে আছে শিশু, মা, অসহায় জীবন।”

✝ খ্রিস্টান নারীরা যখন কান্নাকাটি করছিল বন্দী স্বামীর মুক্তির জন্য,
⚔ সালাহউদ্দিন তাদের নিজ সম্পদ দিয়ে মুক্তি কিনে দিলেন।

👑 তিনি ছিলেন সুলতান, কিন্তু তার মৃত্যুর সময় ছিল না এক টুকরো সোনাও।

১১৯৩ সালে যখন তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন,
❝ তাঁর সম্পত্তিতে ছিল মাত্র একটি দিরহাম, কয়েকটা পুরানো বই আর ছেঁড়া জামা। ❞
সব সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন গরিবদের জন্য।
আজও তাঁর কবরের পাশে লেখা আছে—

> "আমরা কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। শুধু কর্ম রয়ে যায়।"

🕊️ সালাহউদ্দিন আমাদের শেখান...

ইসলাম শুধু ধর্ম নয়, দয়া, ন্যায় ও সহনশীলতার পথ।

যুদ্ধের জয় শুধু মাটির দখল নয়, মানুষের হৃদয় জয় করা।

আর নেতৃত্ব মানে শুধু শাসন নয়, সেবা ও আত্মত্যাগ।

📣 আপনার সন্তান জানে কি সালাহউদ্দিন আইয়ুবির নাম?

তাহলে এই পোস্টটা তাদের সঙ্গে শেয়ার করুন।
কারণ যারা ইতিহাস জানে না, তারা কখনো নিজের মর্যাদা রক্ষা করতে পারে না।

🕌 #সালাহউদ্দিন_আইয়ুবি
🕋 #ইসলামিক_গর্ব
⚔ #জেরুজালেম
📜 #ইতিহাস_জীবন্ত

❤️ #মানবতার_বিজয়

শুরু করার উপযুক্ত সময় আজ ই, আগামীকাল নয়রাতের নিস্তব্ধতা ভেদ করে মসজিদের মাইকে আজানের ধ্বনি ভেসে এলো। ফজরের নামাজ আদায় ক...
09/07/2025

শুরু করার উপযুক্ত সময় আজ ই, আগামীকাল নয়
রাতের নিস্তব্ধতা ভেদ করে মসজিদের মাইকে আজানের ধ্বনি ভেসে এলো। ফজরের নামাজ আদায় করে রায়ান বিছানায় শুয়ে ভাবছিল—আগামীকাল থেকে ঠিক মতো নামাজ পড়ব, সময়মতো ঘুম থেকে উঠব, গীবত বন্ধ করব না , এমন অসংখ্য প্রতিজ্ঞা তার মনে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ জানালার পাশে একটি ছায়া দেখে সে চমকে উঠল।

ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল—একজন দীর্ঘকায় ফিগার, চোখে গম্ভীরতা।
রায়ান হতবাক।
কিন্তু... আমি তো আজই ভাবছিলাম, আগামীকাল থেকে সব ঠিক করব!

শিক্ষা:
‘আগামীকাল’ বলে কিছু নেই।
ভালো কাজ, তওবা, পরিবর্তন—সবই ‘এখনই’ করতে হয়।
কারণ, আজরাইলের আগমন কখনোই ফিরে তাকাবে না!"

"ইন্দোনেশিয়ার ব্ল্যাক চিকেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত, দামি এবং বিরল প্রজাতির মুরগি। একে 'ল্যাম্বোরগিনি চিকেন' বলা হয়। এর...
08/07/2025

"ইন্দোনেশিয়ার ব্ল্যাক চিকেন বিশ্বের সবচেয়ে অদ্ভুত, দামি এবং বিরল প্রজাতির মুরগি। একে 'ল্যাম্বোরগিনি চিকেন' বলা হয়। এর একটি ডিমের দাম ২৫০০ ডলার পর্যন্ত হতে পারে এবং এটি অত্যন্ত সুস্বাদু।"

"এই মুরগির সবকিছুই কালো, কোনো ব্যতিক্রম নেই—এর পালক, ঠোঁট, জিহ্বা, নখ, এমনকি এর মাংস, ডিম এবং হাড় পর্যন্ত। আর এর রক্ত গাঢ় লাল, যা প্রায় কালোর কাছাকাছি।"

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করা তে উত্তর এলো।কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?পাল্টা জিজ্ঞেস ক...
07/07/2025

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করা তে উত্তর এলো।
কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?

পাল্টা জিজ্ঞেস করলাম, মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? মেয়ের ভরণ পোষণ দেয়ার অক্ষমতা ?

আজব, ভরণ পোষণের অভাব হবে কেন ? জীবনসঙ্গী সংসারের জন্য বিয়ে করা।

তো বুয়ার অভাবে বিয়ে করছি এটা ভেবে নিলেন কি করে ? বেতনভোগী বুয়ার জন্য কেউ দেনমোহর ভরণ পোষণের দায় নিয়ে বিয়ে করে?

নিজের সংসারের কাজ করলেই যদি বুয়া হয়, তবে ভরণ পোষণের শর্তে বিয়ে বসলে কেন অভাবী নয়?

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে ...
06/07/2025

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।
যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।
যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে। যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"
"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।" (সূরা তাকাসুর, ১-২)

Address

Mirpur 10
Mirpur
1216

Telephone

+8801896092855

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayeed Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayeed Learning Centre:

Share