Team GWC by GabWire Cyclists

Team GWC by GabWire Cyclists SPEED IN VIEN -

Cube Short Stem 60mm +-7°
22/05/2025

Cube Short Stem 60mm +-7°

28/09/2024

প্রতিদিন ৬০ কি.মি. চালানো কোনো ব্যাপার না। আপনি Zone 2 এর মিডল পয়েন্টে চালাবেন। এতে ৬০ কি.মি. চলানো একদম সহজ লাগবে।

আপনি Zone 2 তে চালাচ্ছেন নাকি তা Heart rate monitor এবং একটি ant+ supported Gps meter দিয়ে খুব সহজে দেখতে পারবেন। আর যদি হার্টরেট মনিটর না থাকে তাহলে এই দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন।

পদ্ধতি ১ঃ সাইকেল চালানোর সময় খেয়াল করবেন, যে স্পিড এ চালালে নাক দিয়ে নিশ্বাস নিতে খারাপ লাগছে এবং মুখ দিয়ে নিশ্বাস নিতে হচ্ছে তখনই বুঝে যাবেন যে আপনি Zone 2 এর বাইরে চলে গিয়েছেন। তখন সাইকেলের গতি 2 kmph থেকে 4 kmph কমিয়ে আনবেন। এতে করে তখন নাক দিয়ে নিশ্বাস নিতে পারবেন এবং Zone 2 এর মধ্যে থাকবেন।

পদ্ধতি ২ঃ যে স্পিডে চালালে আপনি করো সাথে একাধারে কথা বলতে পারবেন ওইটা আপনার Zone 2। Zone 2 এর বাইরে চলে গেলে খেয়াল করবেন একাধারে কথা বলতে খারাপ লাগবে। তখন সাইকেলের গতি কমিয়ে আনলে আবার Zone 2 এর মধ্যে ফিরে আসবেন।

অবশ্যই খেয়াল রাখবেন যেনো Zone 2 এর বাইরে না যান। যতক্ষণ বাইরে থাকবেন, ওইদিন রাইডে আপনার এনার্জি তত কমতে থাকবে। এরকমভাবে প্রতিদিন চালালে আপনার স্ট্যামিনা এবং স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে।

এখন আসি কাপড় এবং খাবারের বিষয়ে। রাইড চলাকালীন সময়ে একটু পর পর পানি খাবেন। তাপমাত্রা বেশি থাকলে পানি খাওয়ার পরিমানটাও বাড়িয়ে দিবেন। ছোট ব্যাগে দুইটা কলা এবং একটি পাউরুটি বহন করবেন। সময় অনুযায়ী খেয়ে নিবেন। চেষ্টা করবেন এরকম কাপড় পরার যেটাতে UV protection আছে, পাতলা এবং সাইক্লিং এর উপযোগী।
Copied from Comment Sijan Alam

জেলা পরিষদ ডাক বাংলো তে সাধারণ মানুষ থাকার জন্য বিশেষ কোন অনুমতি লাগে? যদি থাকা যায় নিরাপত্তা কেমন? সাইকেলসহ রুমে থাকা য...
06/04/2024

জেলা পরিষদ ডাক বাংলো তে সাধারণ মানুষ থাকার জন্য বিশেষ কোন অনুমতি লাগে? যদি থাকা যায় নিরাপত্তা কেমন? সাইকেলসহ রুমে থাকা যায়?

উত্তর: আপনি কোন বিশেষ উদ্দেশ্যে যেমন, পরিবেশ রক্ষার স্বার্থে বা সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে যদি সাইকেল ভ্রমণে বের হন এবং সেটা ওই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার'কে বোঝাতে পারেন যে আপনি এমন একটা ভ্রমণে আছেন যেটা দেশের জন্য কল্যাণকর এবং উপজেলা প্রশাসনকে তাকে সহয়তা করা উচিত। উপজেলা প্রশাসন বরাবর 'রাত্রিযাপনের ব্যবস্থা করে সহযোগিতা কামনা করছি' এটা আপনার দরখাস্তের 'বিষয়' ও হতে পারে।

ফর্মালি অফিসে গিয়ে এপ্লিকেশন দিতে পারেন বা আপনি স্যারকে আগেই মেসেজ দিয়ে রাখতে পারেন। আপনার ভ্রমনের উদ্দ্যেশ্য জানিয়ে। আপনি যে প্রতিষ্ঠান বা সংগঠন থেকে উদ্যোগ গ্রহন করেছেন সেটার একটা অনুমতিপত্র/প্রত্যায়নপত্র রাখবেন। আপনার জাতীয় পরিচয়পত্র, প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র রাখবেন। মেসেজ এর সাথে এগুলার সফটকপি এটাচ করে দিবেন। উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার পাবেন ওই উপজেলার ওয়েবসাইটে। এভাবে বেশিরভাগ ক্ষেত্রেই অনুমতি পাবেন। আর সরকারি চার্জ ও লাগবেনা। আমাদের লাগেনি।

আর ইনফর্মালি যদি বলি। আপনার কোন কাগজপত্র নেই বা কিছুই নেই। শুধুমাত্র সাইকেল ভ্রমণ করছেন সেক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের রুমে গিয়ে জানাবেন, কেন আপনি ভ্রমনে আছেন! আপনার পরিচয় দিয়ে বিস্তারিত জানিয়ে আপনার রাত্রিযাপন করা দরকার সেটা বুঝাবেন৷ ডাকবাংলোতে সীট খালি থাকা সাপেক্ষে রুম দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাকে সরকারি খরচ টা দেওয়া লাগতে পারে। 'হোটেলে যাত্রীযাপনের জন্য আপনি আর্থিক ভাবে স্বয়ংসম্পূর্ণ না (শিক্ষার্থী হলে এটা বলার দরকার নেই), আপনার এই উপজেলায় পরিচিত কোন আত্নীয় নেই যে আপনাকে থাকার ব্যাপারে সাহায্য করবে' এগুলা তারা কেন আপনাকে সহযোগিতা করবে সেটার ভাল কারণ হতে পারে।

আমরা বেশিরভাগই জেলা পরিষদ ডাকবাংলোতে এবং সার্কিট হাউসে থেকেছি। মাত্র ৩ টা উপজেলায় ছিলাম। মেইন কথা আপনাকে যেকোন ভাবে উপজেলা প্রশাসনকে বুঝাতে হবে যে আপনার ভ্রমণটা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং এবং প্রশাসন থেকে আপনার সাহায্য করা উচিত।

অনেকেই ডিরেক্ট ডাকবাংলোয় কেয়ারটেকার এর সাথে যোগাযোগ করে থাকতে বলবে কিন্তু সেটা ইনফর্মাল। আর উপায় না থাকলে বা অফিস বন্ধ হয়ে গেলে, উর্ধতন কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে না পারলে সেটা করতে পারেন৷

একই ভাবে জেলা পরিষদে করবেন।

ভাই

ফাইনালী আমার এবারের প্রজেক্ট "World Travel on Foot" ভ্রমণের টিশার্ট সিলেক্ট করা হয়েছে।📌 Registration Form : https://form...
28/02/2024

ফাইনালী আমার এবারের প্রজেক্ট "World Travel on Foot" ভ্রমণের টিশার্ট সিলেক্ট করা হয়েছে।
📌 Registration Form : https://forms.gle/HFEixE5zX9fnYoYw8

আমার পূর্বের প্রজেক্টের (Bangladesh to India walking challenge 2022, 64 District Walking challenge 2022 & 100km Walking challenge 2020) টি-শার্ট কখনো বিক্রি করিনি তবে এবারে যেহেতু অনেক বড় প্রজেক্ট এবং অফিসিয়াল কোন স্পনসর পাইনি তাই সবার পরামর্শে এবার টি-শার্টটি বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছি।
আমার এই টিশার্ট টি ক্র‍য়ের মাধ্যমেও আপনি আমার "হেঁটে বিশ্ব ভ্রমণের" যাত্রা পথে সাপোর্ট করতে পারেন।
টি-শার্টের শুভেচ্ছা মূল্য: ৩৯৯/- টাকা।
🔴প্রি-বুকিং নেয়া হচ্ছে, আপনি রেজিষ্ট্রেশন করার ১০ দিন পর টিশার্ট পাঠানো শুরু হবে।
যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা টিশার্ট কিনে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ স্পনসরের বিষয়টি সমাধান হয়ে যাবে।
বিঃদ্র: বিষয়টি যদি আপনার কাছে যুক্তিপূর্ণ মনে হয় তাহলে আমাকে সাপোর্ট করতে পোস্টটি শেয়ার করতে পারেন।
ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য। আশাকরি আমার এই স্বপ্নের পদযাত্রায় সবাইকে পাশে পাবো।



লেখাটি পড়ার আগে ছবিটি ভালোভাবে দেখে নিন।আমাদের দেশে চল্লিশোর্ধ কেউ দৌঁড়ালে বলা হয়, এটা হাড্ডি ক্ষয়ের বয়স। এখন দৌঁড়াইও ন...
23/10/2023

লেখাটি পড়ার আগে ছবিটি ভালোভাবে দেখে নিন।

আমাদের দেশে চল্লিশোর্ধ কেউ দৌঁড়ালে বলা হয়, এটা হাড্ডি ক্ষয়ের বয়স। এখন দৌঁড়াইও না। বড় জোর হাঁটতে পারো।

ছবির ভদ্রলোকের বয়স ৮৫ বছর। ১৬ বার আয়রনম্যান হয়েছেন। এখনও চলছে তার রানিং।

আয়রনম্যান কী? চলুন জেনে নিই।

আয়রনম্যান প্রতিযোগিতায় একজন প্রতিযোগীকে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার শেষ করে ১৮০ কিলোমিটার সাইকেল চালাতে হয়। এরপর অংশ নিতে হয় ৪২ দশমিক ২ কিলোমিটার ম্যারাথনে।

এই তিনটি ডিসিপ্লিনে সর্বমোট ২২৬ দশমিক ৩ কিলোমিটার দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘণ্টার মধ্যে শেষ করতে পারলে তাকে ‘আয়রনম্যান মেডেল’ দেয়া হয়।

আয়রনম্যান প্রতিযোগিতা একদিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম হিসেবে বিবেচনা করা হয়।

বছর জুড়ে বিশ্বের ৬০টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই ইভেন্টগুলোতে অ্যাথলেটদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা অ্যাথলেট বাছাই করা হয়। পরে তাদের নিয়ে অনুষ্ঠিত হয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

Ashaduzzaman Jewel

Congratulations Team FnF Racer’s  for your remarkable achievement 🎉 Hard work really pays off 💥 500+ km in 24 hours 🤙🤙Tr...
18/02/2023

Congratulations Team FnF Racer’s
for your remarkable achievement 🎉
Hard work really pays off 💥
500+ km in 24 hours 🤙🤙
Truly Monsters...

২০০ কিলো রাইড(২৪ঘণ্টা)মিরপুর - ২ থেকে মহেরা জমিদার বাড়ি - ৬৪ কিলোধল্লা থেকে - টাঙ্গাইল সার্কিট হাউজ - ১৮ কিলোসার্কিট হাউ...
26/12/2022

২০০ কিলো রাইড(২৪ঘণ্টা)
মিরপুর - ২ থেকে মহেরা জমিদার বাড়ি - ৬৪ কিলো
ধল্লা থেকে - টাঙ্গাইল সার্কিট হাউজ - ১৮ কিলো
সার্কিট হাউজ থেকে - ভাসানী বিশ্ববিদ্যালয় - ৫ কিলো
আপ - ৮৭ কিলো, ডাউন - ১০০ কিলো
টোটাল - ১৮৭ কিলো।
প্রথমেই ভোর ৬টায় ঘর থেকে বের হয়ে গেলাম। এরপর ফয়েজ ভাই আর রাকেশ ভাই আসার পর রাইড শুরু করলাম ৭টায়। বিপত্তি বাজে ম্যাপ দেখতে গিয়ে। গত রাইডের এক্সিডেন্টে আমার মোবাইল হোল্ডারটা ভেঙ্গে যাওয়া এখন বিপাকে পড়ে গেলাম। ম্যাপ ছাড়া বেকার। যে রোসহুইলের ব্যাগের মোবাইল রাখার স্থানে জীবনে মোবাইল রাখলাম না সেখানে রেখে শুরু করতে হল। শর্টকাট মারতে গিয়ে দেখি আধাবেলা নাই। বিরুলিয়া হয়ে আশুলিয়া দিয়ে বাইপাইল। সময় চলে গেল অনেক। আর কুফা রাশি সব অফ রোড। যাই হোক সকাল বেলা দেখে কারো মেজাজ খারাপ হল না, সবাই চিল মুড। তবে সময়ের বিষয় কেউ খেয়াল করি নি। আশুলিয়ায় রুটি কলা খেয়ে দিলাম টান। একেবারে মহেড়ায় গিয়ে নাস্তা সেরে নিলাম। এরপর ১০০টাকায় টিকেট কেটে ডুকে পড়লা। একে তো ডিসেম্বর মাস এর উপর আবার ছুটি ক্রিসমাস ডে। বিশাল মানুষ। ভিতরে গিয়ে কতক্ষণ গাছ পালার মধ্যে বসে, হ্যামকে ঝুলে বের হয়ে গেলাম ঘণ্টাখানিকের মধ্যে গন্তব্য টাঙ্গাইল সার্কিট হাইজ। সেখান থেকে ফয়েজ ভাই আর রাকেশ ভাই কে পাঠিয়ে দিলাম বিখ্যাত টাঙ্গাইলের মিষ্টি নিয়ে আসতে। আর আমি আর শাফায়েত চলে গেলাম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপর প্রায় মাগরিবের সময় রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। টাঙ্গাইল নতুন রাস্তা দয়ে হাইওয়ের ধারে আবারও খাবার খেয়ে নিলাম। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।

আলহাম দু লিল্লাহ অনেকগুলো ব্রেক নিয়ে আমরা খুব সুস্থ এবং সুন্দরভাবে রাইডটি সম্পন্ন করলাম। ধন্যবাদ যারা সাথে ছিলেন।

এক দিনে মানে ২৪ ঘন্টায় ৩০০ কিলো মিটার পথ পাড়ি।অবাক হওয়ার মত তাই না?মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজ...
16/12/2022

এক দিনে মানে ২৪ ঘন্টায় ৩০০ কিলো মিটার পথ পাড়ি।
অবাক হওয়ার মত তাই না?

মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে।

"মাদক কে না বলুন" স্লোগানে Mymensingh City Cyclists এর 9 সদস্য, ১৪ই ডিসেম্বর প্রথম প্রহরে রাত ১২.০০ মিনিটে৷ রাইড শুরু করে,২৪ ঘন্টায় ৩০০ কিলো সাইক্লিং শেষ করেছেন।

রোড প্ল্যান: ময়মনসিংহ-হালুয়াঘাট-বকশীগঞ্জ-জামালপুর-মধুপুর-কালিহাতি-সখিপুর-ভালুকা-ময়মনসিংহ।

সহযোগিতায় ছিলঃ এ্যাপেক্স বাংলাদেশ

তাদের এই অসামান্য অর্জনের জন্য GW Cyclists এর পক্ষ থেকে রইলো লাল গোলাপের শুভেচ্ছা।

বান্দরবান চিম্বুক, নীলগিরি, থানচি রোডে রাইড করবো । এই রোডে uphill , downhill এবং safety সম্পর্কে তেমনি কোনো ধারণা নেই। ত...
16/10/2022

বান্দরবান চিম্বুক, নীলগিরি, থানচি রোডে রাইড করবো । এই রোডে uphill , downhill এবং safety সম্পর্কে তেমনি কোনো ধারণা নেই। তাই এই রোডে সাইকেল চালানোর ক্ষেত্রে কি কি সাবধানতা পালন আবশ্যক অভিজ্ঞদের পরামর্শ চাইছি। , চিম্বুক কিংবা নীলগিরি তে রাত্রি যাপনের জন্য সল্প খরচে কোনো হোটেল পাওয়া যাবে কি?

উত্তর :
আমার ঐ রোড পুরোটা চালানোর অভিজ্ঞতা থেকে বলছি।

ঐ রোড শুধু আপনার মানসিক শক্তির পরীক্ষা নিবে। এটার অভাবেই রাইডারা এক্সিডেন্ট করে। উপরে উঠার কষ্টটা নামার সময় অতিরিক্ত গতি দিয়ে রিকাভার করতে চায়। বিপত্তি টা ঘটে ওখানে🤪

যদি রাস্তার কথা বলিঃ তাহলে থানচি পর্যন্ত সম্পুর্ণ রোডটাই ওয়ানওয়ে রোড। তাই পেছনের গাড়ি তেমন কোনো সমস্যা না করলেও বিপরীত দিক থেকে আসা গাড়ির উপর সবসময় নজর রাখতে হবে(বিশেষ করে কর্ণারিং করার সময়)। অতিরিক্ত উৎসাহি হওয়া চলবে না। তাই কোনো ভাবেই ব্যাক থেকে হাত সড়ানো যাবে না। এছাড়াও বন্য প্রাণীর উপর নজর রাখবেন। যেকোনো মুহূর্তে এগুলো জঙ্গল থেকে বেরিয়ে আপনার চাকার নিচে পড়তে পারে। তাতে তার কিছু না হলেও আপনার বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে🙂।

এবার আসি খাওয়া দাওয়া আর দোকান পাট এর কথাঃ বান্দরবান থেকে মিলনছড়ি পর্যন্ত দোকান পাবার আশা নাই বলেই চলে। তাই বান্দরবান থেকে ভালো ভাবে নাস্তা পানি করে শুরু করবেন। মিলনছড়ির পর থেকে চিম্বুক পর্যন্ত কয়েক কিলোমিটার পরপর দোকান পেয়ে যাবে আবার চিম্বুক থেকে নীলগিরি পর্যন্ত এই রাস্তা দোকান পাটের সংখ্যা কম। এরপর নীলগিরি থেকে বলিপাড়া আর্মিকেম্প পর্যন্ত এই পথে কোনো দোকান পাট নেই। টার্গেট রাখাতে হবে বলিপাড়া আর্মিকেম্পে যা খাওয়ার খেয়ে নিতে হবে। বলিপাড়া থেকে থানচি খুবই অল্প সংখ্যক দোকান পাট যেখানে পর্যাপ্ত নাস্তা পানির নাও পেতে পারেন।

থাকার জন্য বলতেঃ আমার কখনো থাকা হয়নি তাই তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে নীলগিরি তে কটেজ আছে যানি অনেক ব্লগারের ভিডিওতে দেখেছি। কিন্তু থানচি তে থাকার ব্যবস্থা আছে।

আমার কিছু পরামর্শঃ আবহাওয়া কেমন সেটার দিকে নজর রাখতে হবে। এখানে রোদ কিংবা বৃষ্টি দুটোই বিপদ ডেকে আনতে পারে। যেহেতু উপরের দিকে উঠবেন তখন অক্সিজেন লেভেলও কমতে থাকবে এবং শরীর থেকে পানি আর লবন বেড়িয়ে যাবে তাই তরল জাতীয় খাবারের উপর বেশি নজর দিতে হবে। তরল খাবার বলতে যদি শুধু পানি খেতে থাকেন তাহলে লবণের ঘাটতিতে মাংশপেশিতে টান লাগবে। তখন আর আগাতে পারবেন না। অবশ্যই এই দিকটা বেশি নজরে রাখবেন। আর একেবারে না খেয়ে বারবার খাওয়া চেষ্টা করবেন। একেবারে বেশি খেয়ে নিলে চালাতে অনেক কষ্ট হবে।

excitement is going 🚀1 week left, we hope you’re ready! 👊📺 Red Bull Rampage will be LIVE October 21st, 11AM MDT🇺🇸 Exclus...
14/10/2022

excitement is going 🚀

1 week left, we hope you’re ready! 👊

📺 Red Bull Rampage will be LIVE October 21st, 11AM MDT
🇺🇸 Exclusively on + in the U.S.
🌎 Available on Red Bull TV outside the U.S.

Address

Hasan Ali Road, 60Feet
Mirpur
1216

Telephone

+8801303663989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team GWC by GabWire Cyclists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share