ইলেভেন ব্রাদার্স গনকিয়া EBG

ইলেভেন ব্রাদার্স গনকিয়া EBG খেলাধুলা, সুস্থ সংস্কৃতির চর্চায় সবসময়...
প্রতিষ্ঠাকাল: ২০০২

04/05/2026
"গনকিয়া প্রিমিয়ার লীগ ফুটবল ২০২৬" সিজন-৫ এর লোগো আপডেট.... খুব শীগ্রই মাঠের উত্তাপ শুরু হবে....লোগো কেমন হয়েছে?  ১০ এর ম...
04/05/2026

"গনকিয়া প্রিমিয়ার লীগ ফুটবল ২০২৬" সিজন-৫ এর লোগো আপডেট....
খুব শীগ্রই মাঠের উত্তাপ শুরু হবে....

লোগো কেমন হয়েছে? ১০ এর মধ্যে কত দিবেন নম্বর?

04/05/2026

🏆 চ্যাম্পিয়ন ইলেভেন ব্রাদার্স গনকিয়া 🏆

হ্যাটট্রিক হিরো মুজিব 🔥

রেমিট্যান্স যোদ্ধা ফ্রিজ এন্ড টিভি নক আউট মিনি ফ্লাসলাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর মেঘা ফাইনালে জয় লাভ করল ইলেভেন ব্রাদার্স, গনকিয়া।

জুগিটিল্লা বাগান মাঠে আজকের ফাইনালে মুজিবের দুর্দান্ত হ্যাটট্রিকের উপর ভর করে সিয়াম রিয়াম একাদশ, পূর্ব টাট্টিউলীকে হারিয়ে শিরোপা জিতে নিলো ইলেভেন ব্রাদার্স।

মাঠ কাঁপানো পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ মুজিব এবং পুরো দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। সিয়াম রিয়াম একাদশও দারুণ লড়াই করেছে। দুই দলকেই স্যালুট।

অভিনন্দন চ্যাম্পিয়ন ইলেভেন ব্রাদার্স গনকিয়া 🎉⚽

আয়োজনে: জাগ্রত যুব সমাজ, পূর্ব টাট্টিউলী
বিশেষ ধন্যবাদ: সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হলো।

#চ্যাম্পিয়ন #হ্যাটট্রিকহিরোমুজিব #ইলেভেনব্রাদার্স #ফাইনালম্যাচ #জাগ্রতযুবসমাজ

দেশ ও দেশের বাইরে অবস্থানরত ইলেভেন ব্রাদার্স গনকিয়া'র  সকল খেলোয়াড়, সমর্থক,  শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফি...
20/03/2026

দেশ ও দেশের বাইরে অবস্থানরত ইলেভেন ব্রাদার্স গনকিয়া'র সকল খেলোয়াড়, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা...
ঈদ মোবারক

ইলেভেন ব্রাদার্স গনকিয়া

29/01/2026

অভিনন্দন ইলেভেন ব্রাদার্স গনকিয়া EBG

প্রতাবী যুব সমাজ এর আয়োজনে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফ্ল্যাশলাইট ফুটসাল বার ফুটবল টুর্ণামেন্ট ২৫/২৬ এ ইলেভেন ব্রাদার্স গণকিয়া বনাম গ্রীন কৌলা ফুটবল একাদশ মধ্যকার ফাইনাল খেলায় ৫-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ইলেভেন ব্রাদার্স গনকিয়া।

ভেন্যুঃ প্রতাবী প্রাথমিক বিদ্যালয় মাঠ

26/01/2026

অভিনন্দন ইলেভেন ব্রাদার্স গণকিয়া 🎉

প্রতাবী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফ্ল্যাশলাইট ফুটসাল বার ফুটবল টুর্ণামেন্ট ২৫/২৬ এর সেমিফাইনালে গ্রীন স্টার রামপাশা এর সাথে ৪-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে ইলেভেন ব্রাদার্স গণকিয়া।

আয়োজনেঃ প্রতাবী যুব সমাজ
ভেন্যুঃ প্রতাবী প্রাথমিক বিদ্যালয় মাঠ

26/01/2026

রবিরবাজার ফুটবল একাডেমির কার্যক্রম পরিদর্শন ও অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের খেলোয়াড় বাছাই সম্পন্ন

মৌলভীবাজারের রবিরবাজারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF) নিবন্ধিত ‘রবিরবাজার ফুটবল একাডেমি’র সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং আসন্ন অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড়দের বয়স বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

​বাছাই কার্যক্রমটি পরিদর্শন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) মনোনীত কোচ জনাব সাহাজ উদ্দিন টিপু। তিনি একাডেমির প্রশিক্ষণ পদ্ধতি, খুদে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এবং ক্লাবের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি ভবিষ্যতে একাডেমিকে আরও গতিশীল করতে এবং উন্নত মানের খেলোয়াড় তৈরিতে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
​একাডেমির সভাপতি জনাব আবু তাহের চৌধুরীর সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে মাঠ পর্যায়ে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের নির্বাচন করা হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই স্বচ্ছ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিনের টুর্নামেন্টগুলোতে একাডেমির হয়ে সাফল্যের স্বাক্ষর রাখবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ জনাব শাহিদুল ইসলাম শাহিন, এএফসি কোচ জনাব হামিদুর রহমান চৌধুরী মুরাদ এবং এএফসি কোচ জনাব আব্দুল আলী মুন্নাসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। অভিজ্ঞ প্রশিক্ষকদের উপস্থিতিতে এই বাছাই কার্যক্রম খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতায় পরিণত হয়।

​কার্যক্রম শেষে একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ জনাব শাহিদুল ইসলাম শাহিন উপস্থিত সকল কোচ, কর্মকর্তা এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, রবিরবাজার ফুটবল একাডেমি তৃণমূল থেকে দক্ষ ফুটবলার তৈরি করে দেশের ফুটবল অঙ্গনে অবদান রাখতে বদ্ধপরিকর।

Address

Gonkia
Maulvi Bazar
3233

Alerts

Be the first to know and let us send you an email when ইলেভেন ব্রাদার্স গনকিয়া EBG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share