12/03/2018
গত ম্যাচে দলীয় ১৩ ওভার শেষে শ্রীলংকার রান যখন ১৩৫/১ এ তখন বোলিং প্রান্তে বল করতে আসেন ক্যাপ্টেন নিজেই। প্রথম বলে ছক্কা খাওয়ার পরেও তার দুই ওভারের বল আর রানগুলো ছিল এরকম-
13.1- Mahmudullah to BKG Mendis, SIX.
13.2- Mahmudullah to BKG Mendis, OUT.
13.3- Mahmudullah to MDKJ Perera, 1 run.
13.4- Mahmudullah to Shanaka, no run.
13.5- Mahmudullah to Shanaka, OUT.
13.6- Mahmudullah to MDKJ Perera, 1 run.
15.1- Mahmudullah to Tharanga, 1 run.
15.2- Mahmudullah to MDKJ Perera, 1 run.
15.3- Mahmudullah to Tharanga, 1 run.
15.4- Mahmudullah to MDKJ Perera 1 run.
15.5- Mahmudullah to Tharanga, 1 run.
15.6- Mahmudullah to MDKJ Perera, 2 run.
নিজের প্রথম ওভারের প্রথম বলেই ছয় দিয়ে পরের বলেই তুলে নেন কুশাল মেন্ডিসের উইকেট। ব্যাট হাতে কুশাল মেন্ডিস কতটা ভয়ংকর ছিল তা ওর ৩০ বলে ১৯০ স্ট্রাইকরেটে ৫৭ রানের ইনিংসই জানান দেয়।
ব্যাটিং প্রান্তে কুশাল পেরেরা গেলেও একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেয় নতুন ব্যাটসম্যান সানাকাকে। নিজের প্রথম বলে সুইপ করতে গিয়ে মিস করলে পরের বলেই সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় সানাকা। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান অধিনায়ক রিয়াদ। দলের ঐ সময়টাতে এই দুইটা উইকেটের খুব দরকার ছিল তখন।
বল হাতে রিয়াদ সফল বলা যায় যখন তার দ্বিতীয় ওভারে কোনো বাউন্ডারি চোখে পড়েনা। ১.১.১.১.১.২ তার দ্বিতীয় ওভারের বলগুলো। ৭.৫০ ইকোনমিতে রিয়াদ দুই ওভারে নিয়েছে দুইটি উইকেট। যা ছিল গত ম্যাচের বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমির বোলিং।