02/06/2021
ওয়ানডে বিশ্বকাপ ১৪ দলের ...
দুই গ্রুপে ৭টি করে দল। শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। এরপর সেমি-ফাইনাল ও ফাইনাল। ২০০৩ বিশ্বকাপে যে ফরম্যাট ছিল... ২০২৭ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের জন্য এটা চূড়ান্ত...
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের ...
চার গ্রুপে ৫টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার এইটে। এরপর সেমি-ফাইনাল ও ফাইনাল। দুই বছর পরপর হবে এই বিশ্বকাপ। ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের জন্য এটি চূড়ান্ত...
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন...
৮ দলের টুর্নামেন্ট। দুই গ্রুপে চারটি করে দল। শীর্ষ দুটি করে দল সেমি-ফাইনালে, এরপর ফাইনাল। ২০২৫ ও ২০২৯ সালের জন্য এটা চূড়ান্ত...
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ...
দুই বছরের চক্র ধরে এই টুর্নামেন্ট চলতে থাকবে। এবার একটির ফাইনাল হচ্ছে। এরপর ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে হবে প্রতি চক্রের ফাইনাল...
মেয়েদের ক্রিকেটে ...
২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ৮ দলের। ২০২৯ ওয়ানডে বিশ্বকাপ ১০ দলের...
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১০ দলের। ২০২৬, ২০২৮ ও ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১২ দলের...
মেয়েদের ক্রিকেটেও চালু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৭ ও ২০৩১ সালে হবে দুটি আসর, খেলবে ৬টি করে দল...
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে...
ছেলেদের ক্রিকেটে যুব ওয়ানডে বিশ্বকাপ ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০...
মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি যুব বিশ্বকাপ ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১...
টুর্নামেন্টগুলোর স্বাগতিক :
ছেলেদের আসরগুলোর স্বাগতিক নির্ধারিত হবে সেপ্টেম্বরে। বাছাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই মাসেই।
মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ আসরগুলোর আয়োজক নির্ধারিত হবে নভেম্বরে ............................................................
(ছবি : পিটার বোরেন, আজকের দিনে যাকে মনে করতেই হবে!
বিশ্বকাপের দল বাড়ানোর খবর দেখার পর থেকেই মনে পড়ছে সাবেক নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেনকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৮ রানে হেরে বাদ পড়ার ধর্মশালার প্রেস কনফারেন্স রুমে বোরেনের চেহারায় যে বিষাদের ছাপ ছিল, তা কখনোই ভোলার নয়। সহযোগী দেশগুলোর সুযোগ বাড়ানোর জন্য কত যে আকুতি ছিল তার...!
শুধু সেবারই নয়, বিশ্বকাপে যখন দল সংখ্যা কমানো হলো, সহযোগী দেশগুলির সুযোগ নানাভাবে সঙ্কুচিত হলো, বরাবরই বোরেন ছিলেন সোচ্চার ও প্রতিবাদী কণ্ঠ। দুর্দান্ত এই অলরাউন্ডার অনেক আক্ষেপ নিয়ে ক্রিকেট ছেড়েছেন ২০১৮ সালে। সহযোগী দেশগুলোর আরও কতশত প্রতিভা ঝরে গেছে এমন করে....!
সমস্যা সব শেষ হয়ে যায়নি এখনই। তবে বিশ্বকাপে দল বাড়ায় অন্তত সহযোগী দেশগুলোর ক্রিকেট স্বপ্নে নতুন রঙের ছোঁয়া লাগবে। বোরেনরা হয়তো নিজেদের আক্ষেপ কিছুটা ভুলবেন উত্তরসূরীদের উচ্ছ্বাসে...)