RongDhonu Biker,s

RongDhonu Biker,s আমরা ৬৪ টি জেলা ঘুরে দেখতে চাই,��

মিনি গদখালি দর্শনা
02/01/2026

মিনি গদখালি দর্শনা

21/08/2025
🏍️ জার্মানির এক ৬ বছর বয়সী শিশু, যে কিনা মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছে, তার ছোট্ট একটা স্বপ্ন ছিল: মোটরসাইকেল দেখা।ত...
27/07/2025

🏍️ জার্মানির এক ৬ বছর বয়সী শিশু, যে কিনা মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছে, তার ছোট্ট একটা স্বপ্ন ছিল: মোটরসাইকেল দেখা।
তার বাবা-মা চেয়েছিলেন যেকোনোভাবে যদি তার মুখে একটু হাসি ফোটানো যায়।

তাই অনলাইনে একটা ছোট্ট অনুরোধ করেছিলেন—যদি কিছু বাইকার তাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে শিশুটিকে Cheering up করতে পারেন।
কিন্তু এরপর যা ঘটল, তা তারা কল্পনাও করতে পারেনি!

কয়েকজন বাইকারের বদলে প্রায় ২০,০০০ মোটরসাইকেল আরোহী জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে এবং এমনকি দেশের বাইরে থেকেও ছুটে এসেছিলেন।
রাস্তাঘাট বাইকারদের ভিড়ে ভরে গিয়েছিল।
এক অবিশ্বাস্য সংহতি, মমতা আর ভালোবাসার গর্জন!
বাইকের ইঞ্জিনের শব্দ, আর সেই সাহসী ছোট্ট ছেলেটির মুখের হাসি—সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।

মানবতা যে কতটা শক্তিশালী হতে পারে, যখন সবাই মিলে ভালোবাসার জন্য একত্রিত হয়, এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এটা শুধু একটা বাইক রাইড ছিল না; এটা ছিল এক দারুণ অনুপ্রেরণা।
কখনও কখনও ছোট্ট একটা চাওয়া থেকে যে কত বড় সাড়া পাওয়া যায়, তার এক অসাধারণ উদাহরণ এটি। 🙏❤️

15/07/2025

ভ্রমণ কে কখনো জেদ হিসাবে নেবেন না। প্রকৃতি আপনার আমার মতো চুনোপুঁটির চ্যালেঞ্জ পছন্দ করেনা । প্রকৃতি আপনাকে কয়েকবার ওয়ার্নিং শট দেবে, বুঝিয়ে দেবে - " আমাকে দেখতে এসেছো , চুপচাপ দেখে চলে যাও। আমারও মন খারাপ হয় , আমাকে কাঁদতে দাও নীরবে , ভীষণ জলস্রোতে দাপাতে দাও আমাকে ! আমার বৈরি রূপের সময় কাছে এসোনা। আমি বারবার তোমায় মার্সি করবো না। "

মেলখুম , শামুক ঝিরি , পালংখিয়াং , ক্রিসতাং রুংরাং কিংবা সাইংপ্রা ট্রেল বর্ষার জন্য নয়।
একবার ফ্ল্যাশ ফ্লাডে পড়লে আপনি ট্রাপে পড়ে যাবেন। বেরুনোর পথ থাকবেনা, মুহূতেই আষ্কিকার হাঁটু পানি হঠাৎ করেই আপনার মাথা ক্রস করে গিয়েছে, আপনি ডুবে যাচ্ছেন।

বলেছি আগেই - প্রকৃতি বারবার মার্সি করেনা ,
প্রকৃতি অহেতুক জেদ বা ঘাউরামোও পছন্দ করেনা। আপনার চেয়েও বহু জেদী ট্রাভেলারকে প্রকৃতি সাদাকালো ছবি বানিয়ে দিয়েছে।

আমি ১৬ বছরের ট্রাভেল জীবনে কয়েকবার নতুন জীবন পেয়েছি , প্রকৃতির রূদ্রতা খুব কাছ থেকে দেখেছি , আমি বর্ষা ইদানিং এভয়েড করি ,
আমি প্রকৃতির কাছে নিজের ছোটো জীবনটাকে আত্মসমর্পণ করতে চাইনা। শান্ত প্রকৃতিকে আমি ইদানিং জিজ্ঞেস করি - " মন ভালো তোমার ? "
প্রকৃতি চুপ করে বলে - " হুম ...... কিছুটা , কেমন আছো তুমি ? "

হ্যাপি ট্রাভেলিং

ট্যুর গুলা ভালোই ছিলো❤️আবার হারায়ে যেতে চাই😍
13/07/2025

ট্যুর গুলা ভালোই ছিলো❤️আবার হারায়ে যেতে চাই😍

Address

Chuadanaga
Khulna
7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when RongDhonu Biker,s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category