The Imperial Bncc troops Of JCPSC

The Imperial Bncc troops
Of JCPSC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Imperial Bncc troops
Of JCPSC, Sport & recreation, Jhanabad Cantonment, Khulna.

জ্ঞান, শৃঙ্খলা, একতা
দেশপ্রেম ও নেতৃত্ব
সাহস ও আত্মনির্ভরশীলতা
দেশের সেবা, জাতির গৌরব নিয়ে এগিয়ে চলেছে
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস খুলনা, এর বিএনসিসি প্লাটুন।🇧🇩
21 BNCC BATTALION, Sundarban regiment

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুনের গৌরবময় ধারাবাহিকতায়, কেন্দ্রীয় ক্যাম্পিং ২ ২০২৫-২০২৬(বিমান...
16/04/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুনের গৌরবময় ধারাবাহিকতায়,
কেন্দ্রীয় ক্যাম্পিং ২
২০২৫-২০২৬(বিমান) এ বিমান বাহিনী প্রধানের সম্মুখে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণের পাশাপাশি রেজিমেন্টের ইতিবাচক কার্যক্রম জনসম্মুখে সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অসামান্য অবদান রাখার জন্য ক্যাডেট কর্পোরাল ফাহাদ -ই- হাসান তামিমকে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।

তার এই নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব সুন্দরবন রেজিমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্লাটুনের গৌরব আরও সমুন্নত করেছে।

ব্যাটেলিয়ান ক্যাম্প ২০২৬ এর শেষ দিনটি রূপ নেয় এক উষ্ণ, আনন্দঘন ও স্মরণীয় প্রীতিভোজে যেখানে পরিশ্রম, শৃঙ্খলা ও অর্জনের প...
06/04/2026

ব্যাটেলিয়ান ক্যাম্প ২০২৬ এর শেষ দিনটি রূপ নেয় এক উষ্ণ, আনন্দঘন ও স্মরণীয় প্রীতিভোজে যেখানে পরিশ্রম, শৃঙ্খলা ও অর্জনের প্রতিফলন একত্রে ধরা দেয়।
এই গৌরবময় আয়োজনে অংশগ্রহণ করেন জাহানাবাদ ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি এবং জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লে: কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি
এছাড়াও উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মাসুদ রায়হান (পদাতিক), রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস (ই এম ই), নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মানিত অফিসারবৃন্দ, বিএনসিসির অফিসারগণ, সামরিক প্রশিক্ষকবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ।

এই প্রীতিভোজের মূল প্রাণ ছিল ক্যাম্পে অংশগ্রহণকারী উদ্যমী ক্যাডেটরা—যাদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবোধ ও অদম্য উদ্দীপনা পুরো ক্যাম্পকে করেছে সার্থক ও গৌরবময়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, জাহানাবাদ ক্যান্টনমেন্ট কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য এটি ছিল এক গর্বের মুহূর্ত—যেখানে তাদের প্রতিষ্ঠান থেকে সম্মানিত অধ্যক্ষ এই মর্যাদাপূর্ণ আয়োজনে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন, যা প্লাটুনের সম্মান ও মর্যাদাকে আরও উচ্চতায় নিয়ে গেছে।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিএনসিসি প্লাটুন।
সুন্দরবন রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই র‍্যালিতে ক্যাডেটরা শৃঙ্খলা, দেশপ্রেম ও ঐক্যের চেতনা ধারণ করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

Happy Bncc day ‌23.03.26
23/03/2026

Happy Bncc day ‌23.03.26

বিএনসিসি দিবস উপলক্ষে ২৩শে মার্চের এই বিশেষ দিনে সুন্দরবন রেজিমেন্টের এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।এই আয়োজনে ক...
23/03/2026

বিএনসিসি দিবস উপলক্ষে ২৩শে মার্চের এই বিশেষ দিনে সুন্দরবন রেজিমেন্টের এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাডেটরা রেজিমেন্টে জাতীয় পতাকা উত্তোলনের সময় গার্ড অব অনার প্রদান করেন অনুষ্ঠানে এক গৌরবময় পরিবেশ সৃষ্টি করেন। গার্ড অব অনারে অংশগ্রহণ করেন
ক্যাডেট সার্জেন্ট জান্নাতুন ফেরদাউস জিম,
ক্যাডেট নাদিম হাসান এবং ক্যাডেট জি.এম. হৃদয়।

এছাড়াও এই গুরুত্বপূর্ণ দিবসসহ রেজিমেন্টের অন্যান্য সকল কার্যক্রম গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্যাডেট কর্পোরাল ফাহাদ -ই- হাসান তামিম।

শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়। 🇧🇩

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সুন্দরবন রেজিমেন্টের বিশেষ আয়োজন ।পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...
21/03/2026

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সুন্দরবন রেজিমেন্টের বিশেষ আয়োজন ।

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার
লে: কর্নেল মাসুদ রায়হান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিমেন্টের এডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস স্যার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনসিসিও, পিইও ও টিইও স্যারবৃন্দ, সম্মানিত সামরিক প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ।

সবশেষে, এই সুন্দর আয়োজনকে প্রাণবন্ত করে তোলে রেজিমেন্টের প্রিয় ক্যাডেটবৃন্দ, যাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আনন্দমুখর ও স্মরণীয়।
শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও আনন্দে ভরপুর—সুন্দরবন রেজিমেন্ট পরিবারের এক অনন্য ঈদুল ফিতর উদযাপন ২০২৬।

Eid Mubarak from the BNCC Platoon of Cantonment Public School & College. May this blessed occasion bring peace
20/03/2026

Eid Mubarak from the BNCC Platoon of Cantonment Public School & College. May this blessed occasion bring peace

✨ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ✨🌙Bangladesh National Cadet Corps সুন্দরবন রেজিমেন্ট, খুলনা কর্তৃক আয়োজি...
04/03/2026

✨ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ✨🌙

Bangladesh National Cadet Corps সুন্দরবন রেজিমেন্ট, খুলনা কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত ছিলেন
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বিএনসিসি প্লাটুনের সম্মানিত প্লাটুন কমান্ডার
পিইও মো: শিমুল হোসেন (পি–৭৮৫)।

তার সান্নিধ্যে উপস্থিত ছিলেন দায়িত্বশীল ক্যাডেটরা
ক্যাডেট সার্জেন্ট জান্নাতুন ফেরদাউস জিম
এবং ক্যাডেট কর্পোরাল ফাহাদ -ই- হাসান তামিম

রমজানের পবিত্র আবহে দোয়া ও ভ্রাতৃত্বের এই আয়োজন সম্পন্ন হয় সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে।
আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন। 🤲🌙

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুনের এক্স  ক্যাডেট কানিজ ফাতেমা ঊষা সফলতার সাথে বাং...
23/02/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কানিজ ফাতেমা ঊষা সফলতার সাথে বাংলাদেশ পুলিশ এর ২৬ তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করে এখন দেশের সেবায় নিয়োজিত এক গর্বিত সদস্য। 🇧🇩✨

বিএনসিসির কঠোর শৃঙ্খলা, দৃঢ় নেতৃত্ব ও অটল দেশপ্রেমের যে শিক্ষা—তারই উজ্জ্বল প্রতিফলন এই অর্জন। আজ তার এই সাফল্যে গর্বিত পুরো প্লাটুন পরিবার। 💚

তার এই অগ্রযাত্রা নবীন ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।
সাহস, সততা ও নিষ্ঠায় ভর করে তিনি এগিয়ে যান দেশের কল্যাণে—এই কামনাই রইল।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌸

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট জয়শ্রী মজুমদার  সফলতার সাথে বাংল...
22/02/2026

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট জয়শ্রী মজুমদার সফলতার সাথে বাংলাদেশ পুলিশ এর ২৭তম নারী টিআরসি ব্যাচের ট্রেনিং সম্পন্ন করে দেশের সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে যোগদান করেছেন।

বিএনসিসির শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠা এই অগ্রযাত্রা আমাদের জন্য গর্বের। 💚
এই সাফল্য নতুন প্রজন্মের ক্যাডেটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তার ভবিষ্যৎ পথচলা হোক সাহস, সততা ও দেশপ্রেমে উজ্জ্বল।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা বিএনসিসি প্লাটুন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌟

Address

Jhanabad Cantonment
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Imperial Bncc troops Of JCPSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share