07/10/2023
ছবির মত সুন্দর ধর্মশালায় বাংলাদেশের প্রথম ম্যাচের গেমপ্ল্যান নিয়ে কিছু কথা
হ্যাঁ, ছবির মত সুন্দর এই মাঠটিতেই ঘন্টা খানেক বাদেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচকে ঘিরেই গেমপ্ল্যান, একাদশ ও ট্যাকটিকাল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি।
একাদশ:: আফগানদের বিপক্ষে ম্যাচের একাদশের দশজন এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেলেও একটা স্পট নিয়ে দ্বিধা সংশয় রয়ে গেছে। বিষয়টি চূড়ান্ত হবে গেমের হয়তো ঘন্টাখানেক আগে। তার আগে এক পলকে দেখে নিন একাদশের চূড়ান্ত ১০ জনের নাম-
১. তানজিদ হাসান তামিম
২. লিটন কুমার দাস
৩. নাজমুল হোসেন শান্ত
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. তাওহীদ হৃদয়
৭. মেহেদী মিরাজ
৮. ????????
৯. তাসকিন আহমেদ
১০. শরিফুল ইসলাম
১১. মোস্তাফিজুর রহমান
★ শেষ ১৫ ম্যাচে বাংলাদেশের দুশ্চিন্তার বড় নাম ব্যাটিং সে কথা মাথায় রাখলে একজন বাড়তি ব্যাটার হিসেবে মাহমুদউল্লাহ দলে সুযোগ পাওয়ার কথা।
★ ধর্মশালায় ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন সে কথা মাথায় নিলে আরও একজন ফাস্ট বোলার নেবার কথা। যেখানে আবার হাসান মাহমুদ থেকে ব্যাটিং এবিলিটির বিবেচনায় তানজিম সাকিব এগিয়ে থাকবেন?
★ নিজেদের খেলা শেষ ৫ টি ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন নাসুম এবং শেখ মেহেদী। সেই পারফরম্যান্স বিবেচনায় নিলে আবার এই দুজনেন একজনের সুযোগ পাবার কথা।
বাংলাদেশের একাদশ নিয়ে ডিলেমার ভাঙতে আপনাকে উপরের ৩ তারকা প্রশ্ন থেকেই সমাধানের পথ বের করতে হবে!!
তো আপনি অধিনায়ক কিংবা কোচ হলে একাদশে কাকে সুযোগ দিতেন- মাহমুদউল্লাহ, শেখ মেহেদী এবং নাসুম আহমেদ থেকে??
Shakib Al Hasan
Bangladesh Cricket : The Tigers
Mahmudullah Riyad