26/07/2026
মাত্র ১৭ বছর বয়সেই ফুটবলের আঙিনায় ইতিহাস গড়লেন তরুণ উইঙ্গার কিকি রামোস!
🗣️কে এই কিকি রামোস?
হাইতিতে জন্ম নেওয়া এই উদীয়মান তারকা ভেলেজ সার্সফিল্ডের (Vélez Sarsfield) হয়ে মাঠজুড়ে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। আর সেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ডাক পেলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে! 💎
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্মগ্রহণ করেন। মাত্র ৮ মাস বয়সে তিনি এক আর্জেন্টাইন দম্পতির দত্তক সন্তান হিসেবে আর্জেন্টিনায় আসেন এবং সেখানেই বড় হন।
৬ বছর বয়সে এক প্রতিবেশীর উৎসাহে ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে যোগ দেন। এরপর ধীরে ধীরে ক্লাবের বয়সভিত্তিক স্তর পেরিয়ে মূল ক্যাটাগরিতে নিজের জায়গা তৈরি করেন।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের যেকোনো ক্যাটাগরিতে (Senior or Youth) সুযোগ পাওয়া প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হচ্ছেন কিকি রামোস।
মূলত লেফট উইঙ্গার বা অ্যাটাকিং ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।
দুর্দান্ত গতি, ড্রিবলিং দক্ষতা এবং প্রতিপক্ষের বক্সে ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত।গতির কারণে সতীর্থদের কাছে তার ডাকনাম বা তুলনা তৈরি হয়েছে কিলিয়ান এমবাপ্পের স্টাইলের সাথে।
২০২৫ সালে ইনজুরির বাঁধায় কিছুদিন মাঠের বাইরে থাকলেও ২০২৬ মৌসুমে দুর্দান্তভাবে ফিরে আসেন। চলতি মৌসুমে ভেলেজ ৬ষ্ঠ বিভাগের হয়ে ইতোমধ্যে ১২টি গোল করেছেন (যার মধ্যে এক ম্যাচেই আতলেতিকো দে রাফায়েলার বিরুদ্ধে ৪ গোল এবং বোকা জুনিয়র্সের বিপক্ষে জয়সূচক গোল উল্লেখযোগ্য)।
অদম্য স্বপ্ন, কঠোর পরিশ্রম আর খাঁটি ট্যালেন্ট—সব মিলিয়ে ফুটবল বিশ্বে নতুন এক তারকার আগমনের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন এই তরুণ। আলবিসেলেস্তেদের আকাশি-সাদা জার্সিতে তার ভবিষ্যতের পথচলা কেমন হবে? আপনার মতামত জানান কমেন্টে! 👇