05/07/2026
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক ফোরামের প্রীতি ফুটবল ম্যাচে ২–০ গোলে আর্জেন্টিনা সমর্থক ফোরামের জয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আর্জেন্টিনা সমর্থক ফোরাম ও ব্রাজিল সমর্থক ফোরামের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ আজ (০৫ জুলাই ২০২৬) বিকেল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
ম্যাচটির উদ্বোধন করেন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফ মো. আল রেজা এবং অধ্যাপক ড. মিনহাজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আর্জেন্টিনা সমর্থক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাফিস রহমান সায়িম, সভাপতি ও দলীয়
অধিনায়ক জুনাইদুল মোস্তফা, সহ-সভাপতি রাব্বুল হোসেন, সাধারণ সম্পাদক মখদুম শাহ, মুখপাত্র রাবিউল রাবিসহ ফোরামের সদস্য ও খেলোয়াড়রা।
অন্যদিকে ব্রাজিল সমর্থক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ও দলীয় অধিনায়ক মামুনুর রশিদ, সহ-সভাপতি নাইমুর রহমান নাইম, সহ-সভাপতি নোমান বিন মিজান, সাধারণ সম্পাদক রিফাত আহমেদসহ দলের অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা।
শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনা সমর্থক ফোরাম ২–০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক ফোরামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে টানটান উত্তেজনা, দর্শকদের প্রাণবন্ত সমর্থন এবং দুই দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে মাঠ ছিল মুখরিত।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী আর্জেন্টিনা সমর্থক ফোরামের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পরবর্তীতে খেলোয়াড় ও অতিথিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খাবার পরিবেশন এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।