26/05/2026
আসুন একটা গল্প শেয়ার করি।
সময়টা ২০১৯, বাজলা ২২ প্রথম বারের মতো কোনো ব্যাচভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে যার নাম ছিল NSL। সেবছর আমরা অনেক ছোট থাকায় সেমিফাইনালেই আউট হয়ে যাই। অত:পর যখন ২০২১ এ কার্নিভাল প্রথম শুরু হয় সে বছর আমাদের সাথে যুক্ত হয় Md Mostakim। যার সাথে বাজলার কোনো সম্পর্ক ছিলো না কিন্তু তবুও তার ছিল আমাদের Bazla Brand বাইশ দলের প্রতি একটা আলাদা টান এবং ভালোবাসা। ওই সিজনে আমরা Runner-up হই এবং মোস্তাকিম আমাদের দলের কাছে আবদার রাখে যে সে আমাদের জন্য সকল sacrifice করতে রাজি যদি আমরা তাকে একটি ট্রফি এনে দেই চ্যাম্পিয়ন এর। তার পর থেকে টানা ৫ সিজন আমরা ব্যর্থ, তীরে এসে তরী ডুবে যাওয়া যাকে বলে কিন্তু তবুও এই মানুষটা নিঃস্বার্থ ভাবে আমাদের দলের প্রয়োজন পাশে থেকে যাচ্ছে।
মোস্তাকিম আমাদের দলকে অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা কখোনই তাকে কিছু দিতে পারলাম না।আসলেই অনেক বেশি খারাপ লাগে এই মানুষটার জন্য।
দিনশেষে আমরা চ্যাম্পিয়ন না হতে পারলেও আমাদের সবথেকে বড় একটা অর্জন যে আমাদের একটা মোস্তাকিম আছে যে সবসময় বিনা দ্বিধায় এই দলের পাশে রয়ে গেছে।
আমরা চিরকাল এই মানুষটার কাছে ঋণী হয়ে থাকবো
আমরা আসলেই তোমাকে অনেক বেশি pleased to have you with us Mostakim ❣️