12/11/2025
‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’।
একটু আগেই পোস্টটা করলাম।
বাজলা ব্যাচ-৭৯ এবং এসএসসি ব্যাচ-২০২৬ আর অল্পকিছুদিনই হয়তো সাদা শার্ট আর খাকি প্যান্ট পড়তে পারবে। সবচেয়ে কাছের সিনিয়র ব্যাচ হিসেবে অনেক কিছুই বলার ইচ্ছা করে ,তবে সবকিছু কি সবসময় লেখার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব?
২০২২ সালে তোমরা তখন সপ্তম শ্রেণিতে।
তখন সবেমাত্র বাজলা বরণ করেছে তাদের ৮০ তম ব্যাচকে। সেই থেকে আমাদের ভিতর রচিত হয়েছে এক নতুন সম্পর্ক। সেই থেকেই শুরু, আজ বছরের হিসেবে চলছে তিনবছর ,মাসের হিসেবে ছয়চল্লিশ মাস আর দিনের হিসেবে চৌদ্দশ এগারো দিন।
খুব একটা কম সময় নয়!
লেখাপড়া, খেলাধুলা, কো কারিকুলার এক্টিভিটিস সব জায়গাতেই পেয়েছি তোমাদের স্পর্শ। কখনো বন্ধুর মতো কাধে কাধ রেখে চলেছ, আবার কখনো একজন আদর্শ অগ্রজের ভূমিকায় দেখিয়েছ আলোর পথ।
যতই লেখি না কেন, কম হবে।
সবচেয়ে নিকটের সিনিয়রদের বিদায় জানাতে আমরা প্রস্তুত। এই বিদায় শুধুই সীমাবদ্ধ থাকবে সনদ পত্রের দোয়াতের কালিতে , তবে আশা করি আমাদের বন্ধন অটূট থাকবে পৃথিবী প্রলয়ের শেষ মূহূর্ত অব্দি।
বিদাই হে অগ্রজেরা!
তোমাদের সর্বদা স্মরণ করিবে তোমাদের এই অধম অনুজেরা।
Bazla Slayers 26💥