PGB Sports

PGB Sports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PGB Sports, Sports, jamalgong, Joypurhat.

আর্জেন্টিনার ফুটবলে পেশাদার স্তর আছে পাঁচটা। এই পাঁচটা লিগে খেলে ১৩৮টা ক্লাব।গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি, ঢা...
09/12/2025

আর্জেন্টিনার ফুটবলে পেশাদার স্তর আছে পাঁচটা। এই পাঁচটা লিগে খেলে ১৩৮টা ক্লাব।

গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি, ঢাকায় আর্জেন্টিনা থেকে একটা ক্লাব খেলতে এসেছে, লাতিন-বাংলা সুপার কাপ নামের এক টুর্নামেন্টে। আয়োজক বলছেন, বাংলাদেশে আর্জেন্টিনা থেকে ফুটবলার এসেছেন, এটা বাংলাদেশের জন্য খুবই আনন্দের ব্যাপার।

আমার কৌতূহল হলো, কারা এই আর্জেন্টাইন ফুটবলার। কোন ক্লাব?

ওই কৌতূহল মেটাতেই আর্জেন্টাইন ফুটবলের স্তর নিয়ে পড়াশোনা এবং দেখলাম, আর্জেন্টিনার পেশাদার ফুটবলে খেলা ১৩৮টা ক্লাবের মধ্যে অ্যাটলেটিকো শার্লোন নামে কোনো ক্লাবই নেই, যে ক্লাবটা সুদূর দক্ষিণ আমেরিকা থেকে বাংলাদেশে ফুটবল খেলতে এসেছে।

তাহলে এই ক্লাবটা কারা?

বাংলাদেশে গ্রামাঞ্চলে অনেক দল থাকে না! এই ধরুন আপনার সঙ্গে বন্ধুরা মিলে গড়ে ফেললেন ক্লাব। এইসব ক্লাবের বিভিন্ন নাম দিয়ে খেলতে যান বিভিন্ন গ্রামের সাথে।

অ্যাটলেটিকো শার্লোন হচ্ছে আর্জেন্টিনার সেইরকম ক্লাব। পেশাদার ফুটবলেরই অংশ নয়। জেনারেল ভিলেজাস নামে বুয়েনোস এইরেস প্রদেশে একটা গ্রাম আছে, সেই গ্রামেরই কিছু ছেলে-পেলে এক হয়ে অন্যদের সঙ্গে ম্যাচ খেলে বেড়ায়। সেই দলকেই আর্জেন্টাইন ক্লাব নাম দিয়ে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশে।

আর ওদের ভিআইপি মর্যাদায়, সাংবাদিকদের ক্যামেরার দৌড়াদৌড়ির মাঝে, হাজার টাকার টিকেট বিক্রি করে খেলানো হচ্ছে জাতীয় স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামে একদিন লিওনেল মেসি খেলে গিয়েছেন।

বাঙালির ব্যবসায়ী বুদ্ধিকে কু্র্নিশ করতেই হয়.....😔😔😔

এইসব ভন্ডামি বাদ দিয়ে যদি সত্যি সত্যিই বাংলাদেশ ফুটবলের উন্নয়ন করতে চান তাহলে সকল প্রকার সিন্ডিকেট বাদ দিয়ে জাতীয় দল সহ বিভিন্ন স্তরের ফুটবলারদের জন্য মানসম্পন্ন কোচ নিয়োগের ব্যবস্থা করেন, দেশের সব জায়গা থেকে প্লেয়ার খুঁজে পাওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেন, এই অবকাঠামো গুলোতে প্রোপারলি কাজ হচ্ছে কিনা তা মনিটরিং করার ব্যবস্থা করেন, বাংলাদেশের সকল লীগ গুলোকে ঢেলে নতুন করে সাজান এবং মানসম্মত টুর্নামেন্ট আয়োজনের ব্যবস্থা করেন.......🥰🥰🥰🥰🥰

সাজানো-গোছানো রাজপ্রাসাদ ছেড়ে কেউ যদি নিজের ভালোবাসার ঘরে ফেরে, সেটা ক্ষতি না, তা একটা সাহসের গল্প........🥰🥰🥰"ক্যারিয়ার ...
10/11/2025

সাজানো-গোছানো রাজপ্রাসাদ ছেড়ে কেউ যদি নিজের ভালোবাসার ঘরে ফেরে, সেটা ক্ষতি না, তা একটা সাহসের গল্প........🥰🥰🥰

"ক্যারিয়ার শেষ", "নিজেকে ধ্বংস করল", "ভুল সিদ্ধান্ত" এইসব বলার ভিড়ে লোকটা ৩৭ বছর বয়সেও এসে চুপচাপ শুধু গোল দিয়ে গেছে।

তিনটা সিজন, ১০৮টা গোল।(চার নাম্বার চলমান)
ভাঙাচোরা বার্সার ফ্রন্ট লাইন দক্ষ নাবিকের ন্যায় টেনে নেয়ার গল্প। না আছে prime ইনিয়েস্তা, না আছে জাভির shadow. তাও ও নিজের উত্তর দিয়েছে মাঠে।

এইটা শুধু ফিরে আসা না, এইটা এক্সামপল, যেখানে প্রমাণ করে দিছে, হৃদয়ের টানে নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয় না।
লেভানডোভস্কির নামটা ইতিহাসে থাকবে। বায়ার্নে রাজা হয়ে বার্সায় এসে লড়াই করে কিং হয়ে ওঠার নামই তো legacy.....🥰🥰🥰🥰🥰

06/03/2025

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে রিটায়ার করেছিলো ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে। এর আগে কেউ একটা ক্লু পর্যন্ত পায়নি যে ধোনি অবসরে যেতে পারে কিন্তু ধোনি নিজে বুঝে গিয়েছিলেন যে সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।

অ্যাডাম গিলক্রিস্ট দুনিয়ার সেরা উইকেটকিপার ছিলেন। একদিন শুধু ভিভিএস লক্ষণের একটা ক্যাচ মিস করেছিলেন স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। কমপ্যাট্রিওট ম্যাথু হেইডেনকে বললেন, " বন্ধু, আমার সময় শেষ।" এরপর চলে গেলেন স্বেচ্ছায়।

স্টিভেন স্মিথও আজ অবসরের ঘোষণা দিলো, সবাইকে ক্লুলেস রেখে দিয়ে। কারণ? গতকাল ফুলটসে বোল্ড হয়েছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্ট এ স্মিথ ফুলটস খেলতে গিয়ে আউট হবেন, এমন দৃশ্য বিরল। স্মিথ নিজেও হয়তো নিজের মনকে সান্ত্বনা দিয়ে উঠতে পারেননি। নিজের শেষটা নিজেই দেখে নিলেন সবার আগে।

নিজের প্রতি নিজেই অবিচার করলেন। আর একবার নিজের আগে দেশকে প্রাধান্য দিলেন। শুধুমাত্র দেশের জন্য পন্টিং, ক্লার্কদের ক্যারিয়ারের টোয়াইলাইট পিরিয়ডে বল রেখে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন, বেইলি - ক্লার্কদের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন, নিজের ক্যারিয়ারের যে একটা কলঙ্ক, তাও নিজের জন্য না।

এতোটা নিঃস্বার্থ হলে চলে, স্মাজ? ব্যাগি গ্রিনে এখনো অন্তত বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার যোগ্যতা আপনার ছিলো কিন্তু নিজেকে নিজেই গুটিয়ে নিলেন এভাবে।

অ্যাডাপ্টিভ, ভার্সেটাইল - এসব টার্ম নিয়ে ক্রিকেটে আলোচনা কম হয় কিন্তু আপনাকে নিয়ে কথা উঠলে এসব বাদ দেওয়া অসম্ভব। নিজের দেশের জন্য নিজেকে আমূল বদলে ফেলার মতো ডেডিকেশন কয়জনের থাকে?

অথচ আপনি না করলেন আয়নাবাজি , না বললেন পেইনকিলারের কথা। আপনি নিজের কথা ভুলে গেলেও ক্রিকেট আপনাকে মনে রাখবে, শ্রদ্ধার সাথে।

বেশিদিন আগের কথা না " বার্সেলোনা রাফিনহা কে ওয়েস্ট করছে " কথা টা টাইম লাইনে জায়গা পায়.. তারা কিন্তু একবার ও বলে না নে...
12/12/2024

বেশিদিন আগের কথা না " বার্সেলোনা রাফিনহা কে ওয়েস্ট করছে " কথা টা টাইম লাইনে জায়গা পায়.. তারা কিন্তু একবার ও বলে না নেইমার বার্সেলোনায় এসে জায়গা করে চলে গিয়েছে। নেইমার অবশ্যই প্রতিভাবান ছিল.. কিন্তু তার ড্রিম ছিল মেসির পাশে খেলা ও ইউরোপে প্রত্যাবর্তন মানে বার্সা মত ক্লাবে জায়গা পাওয়া। অবশ্যই সে তার যোগ্যতা দিয়েই করেছে। কিন্তু যখন ভালো অফার পেয়ে একটা ভালো ট্রায় ভেঙে গেল সেই গল্প টা এরা কেও বলে না।

কোনো ক্লাব চায় না এত এত টাকা দিয়ে কিনে এনে খেলোয়াড় টা ফ্লপ যাক। হয় খেলোয়াড়ের খারাপ সময় থাকে কিংবা ক্লাবের। যেমন কৌতিনহো। সে ক্লিক করে নি তার মানে এই নয় সে খারাপ । হতে পারে তৎকালীন কোচ ব্যবহার করতে পারে নি। হতে পারে সে তার নিজের জায়গা খুঁজে পায় নি।

আজ রাফিনহা প্রমাণ করলেন তার তার জায়গা সৌদি মত অর্ডিনারি ক্লাবে নয়।
লিডস ইউনাইটেডের জন্যে হাঁটু গেড়ে বিদায় নেওয়ার দিন সম্ভবত সে প্রতিজ্ঞা করেছিল রিভালদো, দিনহো, দের মত এই ক্লাবের জন্যে কিছু করার চেষ্টা করবেন।

আমি জানি না রাফিনহা এই আর্ম ব্যান্ড হাতে কতটা ট্রফি তুলে ধরতে সক্ষম হবে। তবে রাফিনহা সেই সব মানুষ কে দেখিয়ে দিয়ে গেলো। একটা ক্লাবের ওজন বহন করতে ক্ষমতা লাগে। তার কাছে জার্সি বড় টাকার থেকেও। সবাই যেখানে মিলিয়ন বিলিয়ন লোভে প্যারিস কিংবা সৌদি যাচ্ছে সেখানে ছেলেটা টাকা নয় নিজের স্বপ্ন কে আপন করেছিল।

আমরা সবাই স্মরণ রাখব সে আমাদের জন্যে কখন ডেলিভার করেছে.. সে এই আর্ম ব্যান্ড এর স্বপ্নের জন্যে লড়েছে।।

একটা ক্লাব ও তার সমর্থকের জন্যে লড়েছে.. 🙌

05/12/2024

অন্যের ওপর আঙ্গুল তোলার আগে নিজেদের ইতিহাসটা ভালো মতো দেখে নেওয়া উচিত। প্রকৃতির নিয়মই এটা যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই, সেটা দুইদিন আগে হোক অথবা দুদিন পরে.....

The little boy from Rosario, Argentina 🇦🇷  |
28/02/2023

The little boy from Rosario, Argentina 🇦🇷

|

A tribute fitting for a legend 👑The FIFA Special Best Award Pele 🇧🇷
28/02/2023

A tribute fitting for a legend 👑

The FIFA Special Best Award Pele 🇧🇷

🏆 𝗠𝗘𝗦𝗦𝗜 🏆   FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi! 🇦🇷
28/02/2023

🏆 𝗠𝗘𝗦𝗦𝗜 🏆

FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi! 🇦🇷

✨ The 2022 FIFA FIFPRO Men's  :🇧🇪 Thibaut Courtois🇵🇹 Joao Cancelo🇳🇱 Virgil van Dijk🇲🇦 Achraf Hakimi🇧🇷 Casemiro🇧🇪 Kevin D...
28/02/2023

✨ The 2022 FIFA FIFPRO Men's :

🇧🇪 Thibaut Courtois

🇵🇹 Joao Cancelo
🇳🇱 Virgil van Dijk
🇲🇦 Achraf Hakimi

🇧🇷 Casemiro
🇧🇪 Kevin De Bruyne
🇭🇷 Luka Modrić

🇫🇷 Karim Benzema
🇳🇴 Erling Haaland
🇫🇷 Kylian Mbappé
🇦🇷 Leo Messi

Chosen by the players, for the players.

|

🇦🇷   FIFA Fan Award 2022 goes to the Argentinian fans!
28/02/2023

🇦🇷 FIFA Fan Award 2022 goes to the Argentinian fans!

Address

Jamalgong
Joypurhat
5941

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when PGB Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category