মোহর কোনা ভাটির সৈনিক যুব সংঘ

মোহর কোনা ভাটির সৈনিক যুব সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহর কোনা ভাটির সৈনিক যুব সংঘ, Sports & Fitness Instruction, Joar Nikli.

নেতারা জন্মায় না; কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমেএকজন মানুষ নেতায় পরিনত হয়,জীবনে যে কোনও বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন
06/11/2021

নেতারা জন্মায় না; কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে
একজন মানুষ নেতায় পরিনত হয়,
জীবনে যে কোনও বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন

রান‌রে‌টের বিষয়টা যারা বো‌ঝেন না, তারা খেয়াল করুন-একটা দল ওভারপ্র‌তি যত রান ক‌রে‌ছে বনাম যত রান দি‌য়ে‌ছে, এই দু‌টির পার...
20/10/2021

রান‌রে‌টের বিষয়টা যারা বো‌ঝেন না, তারা খেয়াল করুন-

একটা দল ওভারপ্র‌তি যত রান ক‌রে‌ছে বনাম যত রান দি‌য়ে‌ছে, এই দু‌টির পার্থক্যই হ‌লো রান‌রেট। এখা‌নে একটা বিষয় আ‌ছে, আ‌গেভা‌গে অলআউট হ‌লে সম্পূর্ণ ওভার দি‌য়েই মোট রান‌কে ভাগ ক‌রা হয়।

দুই ম্যাচ শে‌ষে:
বাংলা‌দে‌শ ৪০ ওভা‌রে রান ক‌রে‌ছে ২৮৭ ; দি‌য়ে‌ছে ২৬৭; হিসাব ক‌রে দেখ‌ুন রান‌রেট: +০.৫০০
সহজ হিসা‌বে ২০ রান বে‌শি ক‌রে‌ছে।

এবার স্কটল্যান্ড: ৪০ ওভা‌রে ক‌রে‌ছে ৩০৫ রান; দি‌য়ে‌ছে ২৮২; রান‌রেট + ০.৫৭৫
সহজ হিসা‌বে ২৩ রান বে‌শি ক‌রে‌ছে।

দুই দ‌লেও রান‌রে‌টের পার্থক্যের মূ‌লে র‌য়ে‌ছে মাত্র ৩ রা‌ন! শেষ ছয়টা না হ‌লে বাংলা‌দেশই‌ স্ক‌টিশ‌দের উপ‌রে থাকতো!

এখন কি বুঝ‌তে পার‌ছেন, প‌রের ম্যা‌চে স্কটল্যান্ড ১ রা‌নেও যদি হা‌রে আর বাংলা‌দেশ মাত্র ২ রা‌নে জি‌তে বা অন্তত ১ ওভার আ‌গে খেলা শেষ কর‌তে পা‌রে তাহ‌লে রান‌রেট সমান হ‌য়ে যা‌বে!

স‌ুতরাং, বলাই যায় আজব কিছ‌ু না ঘট‌লে বাংলা‌দেশ জিতলেই স্কটল্যা‌ন্ডের উপ‌রে উ‌ঠে যা‌বে।

দেখা যা‌চ্ছে, দুই ম্যাচ জি‌তেও স্ক‌টিশরা ঝু‌ঁকি‌তে।

ত‌বে বাংলা‌দেশ‌কে আ‌গে তো জিত‌তে হ‌বে!

The Tigers are ready to start their journey with a victory against Scotland. স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপের য...
16/10/2021

The Tigers are ready to start their journey with a victory against Scotland.

স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু করতে প্রস্তুত টাইগাররা।

16/10/2021
Chennai Super Kings - The Champions of IPL 2021 🏆
15/10/2021

Chennai Super Kings - The Champions of IPL 2021 🏆

আইপিএল - ২০২১ জমজমাট ফাইনাল ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়...
15/10/2021

আইপিএল - ২০২১
জমজমাট ফাইনাল ম্যাচ
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,
সময়ঃ আগামীকাল রাত 🕗 ৮টায়,

14/10/2021
আইরিশদের বিপক্ষে ৩৩ রানে হারলো বাংলাদেশস্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৪ অক্টোবর ২১ । ১৫:০৯ । আপডেট: ১৪ অক্টোবর ২১ । ১৬:২৫      ...
14/10/2021

আইরিশদের বিপক্ষে ৩৩ রানে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২১ । ১৫:০৯ । আপডেট: ১৪ অক্টোবর ২১ । ১৬:২৫

ছন্নছাড়া বোলিংয়ের পর বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের হার
ছন্নছাড়া বোলিংয়ের পর বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের হার


বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানের হারের স্বাদ পেল মুশফিকরা। এর আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও জিততে পারেননি টাইগাররা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ছন্নছাড়া বোলিং করেছে টাইগাররা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৪৪ রানে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম তিন ওভারে বাংলাদেশ হারায় নাইম, লিটন ও মুশফিককে। প্রথম ওভারে ক্রেইগ ইয়ংয়ের বলে ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। পরের ওভারেই জশ লিটলের বলে ১ রানে বোল্ড হন লিটন। এরপর আবার বোলিংয়ে আসেন ক্রেইগ ইয়ং। এবার ৪ রান করে ফেরেন মুশফিক।

এরপর সৌম্য-আফিফ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বেশিদূর নিয়ে যেতে পারেননি। বেঞ্জামিন হোয়াইটের বলে আফিফের বিদায়ে ভাঙে এই জুটি। ১৭ রান করেন আফিফ হোসেন।

বাংলাদেশের পক্ষে রান পান সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। ২ ছক্কা ও ১ চারে ৩০ বলে ৩৭ রান করে রান আউট হন সৌম্য সরকার ও ২৪ বলে ৩৮ রান করে মার্ক আডিয়ারের বলে ক্যাচ তুলে দেন সোহান। এছাড়া ১১ বলে ১৪ রান করেন তাসকিন। আর কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্ক ছুঁতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয় আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে নাসুমকে টানা তিনটি চার হাঁকান পল স্টার্লিং। তবে ওভারের শেষ বলে নাসুমের বলে বোল্ড হন স্টার্লিং। ১৬ বলে ২২ রান করেন তিনি।

এরপর আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। ম্যাচের অষ্টম ওভারে অ্যান্ড্রু বালবির্নি ও দশম ওভারে জর্জ ডকরেলকে সাজঘরে ফেরান তিনি। ২২ বলে ২৫ রান করেন বালবির্নি। ডকরেল ফেরেন ৯ বলে ৯ রান করে।

বালবির্নি আর জর্জ ডকরেল ফেরায় কিছুটা স্বস্তি আসে বাংলাদেশ দলে। দ্রুতই দুই উইকেট তুলে নিলেও আইরিশদের রানের চাকা আটকে রাখতে পারেনি বাংলাদেশ। চতুর্থ উইকেটে হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে ৯৯ রানের বিশাল জু্টি গড়েন ডেনলি। টেক্টর ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকলেও ৮টি ছক্কা আর ৩টি চারে মাত্র ৫৫ বলে ৮৮ রান করেন ডেনলি।

মোস্তাফিজের ৪ ওভারে আইরিশরা নিয়েছেন ৪০ রান। শরিফুল চার ওভারে দিয়েছেন ৪১ রান। এছাড়া তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট। বল হাতে ৩ ওভারে ১৫ রান দিয়েছেন শেখ মাহেদি হাসান।

এ ম্যাচেও অধিনায়কের দায়িত্বে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে তাই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এই ম্যাচটিও কোন টিভিতে দেখায়নি।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

বিতর্কিত পেনাল্টিতে সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের প্রকাশ: ১৩ অক্টোবর ২১ । ১৭:০০ । আপডেট: ১৩ অক্টোবর ২১ । ২০:৩৯       আরো এক...
13/10/2021

বিতর্কিত পেনাল্টিতে সাফে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশ: ১৩ অক্টোবর ২১ । ১৭:০০ । আপডেট: ১৩ অক্টোবর ২১ । ২০:৩৯

আরো একবার শেষ সময়ে এসে স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। ছবি-টুইটার
আরো একবার শেষ সময়ে এসে স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। ছবি-টুইটার


সেই নেপালের কাছেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জামাল-তপুরা। ম্যাচের শেষ মূহুর্তে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। এতে ১-১ গোলের ড্রয়ে আবারো সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লিখল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠল নেপাল।

মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ম্যাচের প্রথম দুই মিনিটেই হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন।

ম্যাচের ৯ম মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে নেপালি খেলোয়াড়ের গায়ে লেগে গোলমুখের সামনে যায়। সেখান থেকে দুর্দান্ত এক হেডে নেপালের জালে বল জড়ান বাংলাদেশের সুমন রেজা।

২০১৫ সালে জাতীয় দলে ডাক পান ফরোয়ার্ড জুয়েল রানা। লাল-সবুজ জার্সি গায়ে এটিই তার প্রথম গোল। এই সুমন রেজা গত মাসে কিরগিজস্থান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দর্শনীয় দুই গোল করেন। উত্তর বারিধারার হয়ে সদ্য সমাপ্ত লিগে সুমন ছিলেন দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ১৬ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছে নেপাল। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেননি নেপালের রোহিত চাঁদ।

ম্যাচের ২২ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। নেপালের রাজবংশীকে ফাঁকি দিয়ে নেপালের বক্সে ঢুকে যান গোলস্কোরার সুমন রেজা। সেই সময় সুমনের পাসের অপেক্ষায় বক্সে ছিলেন ইব্রাহিমও। কিন্তু নিজেই শট নিতে গিয়ে এবার লক্ষ্যভেদ করতে পারলেন না সুমন। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০তে এগিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর রক্ষণে মনোযোগ দেয় বাংলাদেশ। আর নেপাল চালায় অল আউট আক্রমণ। ম্যাচের ৭৮ মিনিটে বাংলাদেশ বড় ধাক্কা খায় গোলকিপার জিকোর লাল কার্ডে। বক্সের বাইরে এসে অঞ্জন বিষ্টার শট ঠেকাতে গিয়ে হাত দিয়ে বল ধরায় রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন। তার বদলি হয়ে গোলপোস্টে নামেন আশরাফুল ইসলাম রানা।

ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে নেপালকে বিতর্কিত এক পেনাল্টি উপহার দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন নেপালের অঞ্জন অঞ্জন বিষ্ঠা। অঞ্জনের শট বুঝতে পেরে ডানদিকে ঝাঁপিয়ে পড়েন রানা। কিন্তু উঁচু দিয়ে বল জড়ায় জালে।

ম্যাচের বাকি সময় আর গোল করতে না পারায় ড্র নিয়েই নিয়েই মাঠ ছাড়ে ১০ জনের বাংলাদেশ। ফাইনালে যেতে হলে জিততেই হতো বাংলাদেশকে।

Address

Joar Nikli
5117700

Telephone

+8801988747659

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহর কোনা ভাটির সৈনিক যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share