04/07/2026
পুরো বিশ্ব এখন মেতে আছে ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনায়। এই উন্মাদনাকে সামনে রেখে আমরা, রামচন্দ্রপুর স্পোর্টিং ক্লাব, আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ প্রীতি ম্যাচ। এই প্রীতি ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে—তার এক পক্ষে থাকবে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী এবং অন্য পক্ষে থাকবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠী।
আগামী শুক্রবার, ১০ জুলাই ২০২৬, বিকেল ৪টায়, আমাদের চিরচেনা রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই মহারণ।
খেলোয়াড় থেকে শুরু করে দর্শক—রামচন্দ্রপুরের সকল ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি। নিজের দলকে সাপোর্ট করতে চলে আসুন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
আর হ্যাঁ, মাঠে আসার আগে অবশ্যই নিজ দলের জার্সি এবং পতাকা সাথে নিয়ে আসতে ভুলবেন না কিন্তু! ১০-এ জুলাই, শুক্রবার বিকেল ৪ঃ০০ ঘটিকার সময়।