NNA DataBase

NNA DataBase keep us in your prayers �

It’s time to change our life line🙂
26/12/2022

It’s time to change our life line🙂

26/12/2022

বেন স্টোকস্ এর ছোট ফরমেশন সমাচার।
ছবিসূত্রঃ ইন্টারনেট।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
ভিডিও টি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পেইজটিকে ফলো করে রাখবেন।

25/12/2022

বাংলাদেশীদের আইপিএল সমাচার

৭ম বাংলাদেশী হিসেবে আজ আইপিএলে দল পেলো লিটন কুমার দাস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

প্রথম বাংলাদেশী হিসেবে আইপিএলে খেলেছিলো কে জানেন? আশরাফুল নাকি মাশরাফি? আপনি যদি না জানেন, ভাবনায় এই দুইটা নামই আসবে! তবে তারা দুজনই অবিক্রিত থেকে গেছিলো। ২০০৮ সালে প্রথম বাংলাদেশী হিসেবে সুযোগ পেয়েছিলো স্পিনার আব্দুর রাজ্জাক। তাকে সেসময় ৫০,০০০ ইউএস ডলারে ( ২০ লাখ রুপি) দলে ভিড়িয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও একটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

২০০৯ সালের আইপিএলে দল পায় দুইজন বাংলাদেশী। মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজা! আশরাফুলকে নিতে মুম্বাই খরচ করেছিলো ৭৫,০০০ ডলার (৩৫ লাখ রুপি)। তবে মাশরাফিকে পাওয়ার আকাঙ্খা ছিলো অনেকের। মাশরাফিকে পেতে কলকাতার তাই গুণতে হয়েছিলো ৬ লাখ ডলার ( প্রায় ৩ কোটি রুপি)। দেশের প্রথম কেউ কোটির অঙ্ক ছাড়িয়ে যেতে পেরেছিলো।

মাশরাফি ২০২১ সালের আইপিএলের আগ পর্যন্ত এক সিজনে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় ছিলো! সাকিব এতোদিন খেলেও সে রেকর্ড ভাঙ্গতে পারে নি। ২০১৯ বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্স করার পর নিলামে বাংলার নবাবের দাম উঠেছিলো ৩ কোটি ২০ লাখ! যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ!

প্রথম বাংলাদেশী হিসেবে আইপিএল জিতেছিলো সাকিব আল হাসান (২০১২)। পরের বছর পুনে ওয়ারিয়র্সে সুযোগ পেয়েছিলো তামিম ইকবাল খান। তামিমের পারিশ্রমিক ছিলো ৫০ লাখ রুপি।

সাকিব ছাড়া আইপিএল জিতেছে আরেকজন বাংলাদেশী। মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শুধু আইপিএল জিতেন নি জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার।

মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি ফ্রাঞ্চাইজিতে খেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালস ( মোট ৪টি)।

সবচেয়ে বাংলাদেশী খেলেছে কলকাতা নাইট রাইডার্সে। মোট ৩ জন- সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও লিটন কুমার দাস।

পুরাতন দলগুলোর মধ্যে শুধু চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসে খেলে নি কোন বাংলাদেশী ক্রিকেটার।

সু্ত্রঃ ইন্টারনেট

Address

Jashore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when NNA DataBase posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NNA DataBase:

Share

Category