Nangla Rangers Group - নাংলা রেঞ্জার্স গ্রুপ

Nangla Rangers Group - নাংলা রেঞ্জার্স গ্রুপ নাংলা রেঞ্জার্স গ্রুপ, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী নাংলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন, নাংলা প্রশাসনিক অঞ্চল এলাকায় অবস্থিত।

📢 ৪ নং নাংলা ইউনিয়নের সম্মানিত সুধী ও তরুণ সমাজ, 🤝আমাদের এলাকার ভৌগোলিক পরিচয় ও আসল ইতিহাস রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্...
19/08/2026

📢 ৪ নং নাংলা ইউনিয়নের সম্মানিত সুধী ও তরুণ সমাজ, 🤝

আমাদের এলাকার ভৌগোলিক পরিচয় ও আসল ইতিহাস রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। 🏛️ অত্যন্ত দুঃখের বিষয়, সরকারি রেকর্ড ও ম্যাপে আমাদের গ্রামের নাম শুধুই "নাংলা" হওয়া সত্ত্বেও, লোকমুখে এবং কিছু কৃতি ব্যক্তিত্বের বায়োডাটা ও কারখানার নথিপত্রে ভুলবশত একে "মুন্সী নাংলা" লেখা হচ্ছে। 📄❌

আসল সত্যটি জানা আমাদের জরুরি: 👇

• সরকারি ও আইনি পরিচয়: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়ন, ভূমি office, মৌজা রেকর্ড এবং ভোটার তালিকায় আমাদের গ্রামের অফিশিয়াল ও একমাত্র নাম শুধুই নাংলা। 🗺️✔️

• ভুলের পেছনের কারণ: ঐতিহাসিক পটভূমি অনুযায়ী, মাদারদহ নদীর তীরে প্রথম এই "নাংলা" গ্রামেই বসতি স্থাপন হয়েছিল এবং এই আদি গ্রামের নামানুসারেই পুরো ৪ নং নাংলা ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরবর্তীতে এই মূল নাংলা গ্রামকে দেখে মেলান্দহের নাংলা ইউনিয়নে "গোবিন্দপুর নাংলা" বা "মাঝবন্দ নাংলা"-র মতো অন্যান্য এলাকার নামকরণ হতে থাকে। এই সুযোগেই একসময় একটি নির্দিষ্ট বাড়ির মানুষ নিজেদের আঞ্চলিক প্রভাব ও নাম ছড়ানোর জন্য একে "মুন্সী নাংলা" বলে আলাদা করে প্রচারের চেষ্টা করে এবং সাধারণ মানুষও না বুঝে মুখে মুখে এটি বলা শুরু করে। 🗣️⚠️

• বিভ্রান্তির শিকার কৃতি সন্তানেরা: আমাদের এলাকার অহংকার বায়োজিনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক জুয়েল এবং বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের মতো গুণী মানুষেরা পড়াশোনা ও ক্যারিয়ারের কারণে ছোটবেলা থেকেই এলাকার বাইরে ছিলেন। ফলে তারা স্থানীয় এই সূক্ষ্ম বিষয়গুলো না জেনে সরল বিশ্বাসে নিজেদের বায়োডাটা এবং গ্রীন বায়োটেকনোলজি কারখানার সরকারি কাগজপত্রে ভুল নামটি ব্যবহার করে ফেলেছেন। 💼🏗️

সরকারি নথিতে "মুন্সী নাংলা" নামে কোনো গ্রামের অস্তিত্ব নেই। তাই এই ভুল নামের কারণে ভবিষ্যতে আমাদের এলাকার বড় বড় প্রজেক্টগুলো আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়তে পারে। ⚖️🚫

মুরুব্বিদেরও স্পষ্ট কথা—"খবরদার! ভুলেও কোথাও ঠিকানা "মুন্সী নাংলা" দিবা না, সরকারি এবং আসল নাম খালি নাংলা।" 👑🔥

আসুন, আমরা সচেতন হই। লোকমুখের ভুল নাম পরিহার করে সকল ক্ষেত্রে আমাদের প্রিয় জন্মমাটির আসল পরিচয় "নাংলা" ব্যবহার করি এবং কৃতি ভাইদেরও বিষয়টি বিনয়ের সাথে অবগত করি। 🇧🇩✨

— নাংলা রেঞ্জার্স গ্রুপ (NRG) 🦅
নাংলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন, নাংলা, মেলান্দহ, জামালপুর। 📍

🚨 জরুরি দোয়ার আবেদন 🚨📌 বিষয়: ২৪ নং নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসুস্থতাসম্মানিত ব্যক্তি:মুন্সী নাংল...
04/08/2026

🚨 জরুরি দোয়ার আবেদন 🚨

📌 বিষয়: ২৪ নং নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসুস্থতা

সম্মানিত ব্যক্তি:
মুন্সী নাংলা মন্ডল বাড়ির
নওশের আলী মন্ডলের বড় ছেলে
🏫 ২৪ নং নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সম্মানিত প্রধান শিক্ষক
জনাব আবুল কালাম আজাদ
ওরফে খায়রুল মাস্টার 👨‍🏫

⚠️ বর্তমান অবস্থা:
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে
০১/০৮/২০২৬ তারিখ থেকে
ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে 🏥
চিকিৎসাধীন অবস্থায় আছেন
শারীরিক অবস্থা তেমন একটা ভালো না।

🙏 বিনীত অনুরোধ:
এলাকাবাসী ও তার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ
স্যারের দ্রুত সুস্থতার জন্য সবাই নামাজে ও মোনাজাতে দোয়া করবেন।

মহান আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন। আমিন 🤲💙
ফি আমানিল্লাহ




08/07/2026

Not Just a Team, It's Emotion..! 🇦🇷🆚🇪🇬

গতকাল তারিখ :- ০৭-০৭-২০২৬ ইং

আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, কোটি ভক্তের হৃদয়ের টান। ম্যারাডোনা থেকে মেসি—এই সাদা-আকাশি জার্সির সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ আর উন্মাদনা। 💙🤍

📍 লোকেশন: নাংলা, মেলান্দহ, জামালপুর।
🏟️ ভেন্যু: নাংলা রেঞ্জার্স গ্রুপ মাঠ।
🆚 ম্যাচ: আর্জেন্টিনা ৩ - ২ মিশর (আর্জেন্টিনা জয়ী)

(২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত কামব্যাকে ৩-২ ব্যবধানের এক অবিশ্বাস্য জয়!)

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই অগাধ ভালোবাসা চলতেই থাকবে! 🔥🏆

কোন দল...?
01/07/2026

কোন দল...?

এক ফ্রেমে আমাদের নাংলা রেঞ্জার্স গ্রুপের একাংশ! ⚽👑আমাদের একঝাঁক মাঠ কাঁপানো তরুণ, যারা সবসময় আমাদের পেজের নাম উজ্জ্বল কর...
20/06/2026

এক ফ্রেমে আমাদের নাংলা রেঞ্জার্স গ্রুপের একাংশ! ⚽👑

আমাদের একঝাঁক মাঠ কাঁপানো তরুণ, যারা সবসময় আমাদের পেজের নাম উজ্জ্বল করে চলেছে। এই যোদ্ধারাই আমাদের ক্লাবের আসল শক্তি। ⚡🔥

সামনের দিনগুলোতে আরও বড় অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। পুরো টিমের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আমাদের সাথেই থাকুন! 🚀🤝

React dew....?!Me : 👍
20/06/2026

React dew....?!
Me : 👍

তিন বার পড়ো, মেসি, মেসি এবং মেসি!A Messi Hat-trick!💙⚽️⚽️⚽️
17/06/2026

তিন বার পড়ো, মেসি, মেসি এবং মেসি!
A Messi Hat-trick!💙⚽️⚽️⚽️

দেখি কোন দলের মানুষ বেশি ✌️
15/06/2026

দেখি কোন দলের মানুষ বেশি ✌️

রাত ১ টায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। আপনি কোন দল সাপোর্ট করবেন?
11/06/2026

রাত ১ টায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬।
আপনি কোন দল সাপোর্ট করবেন?

Address

Nangla Administrative Region Area (Near Nangla Union Parishad) Nangla, Melandah, Jamalpur
Jamalpur Sadar Upazila
2010

Alerts

Be the first to know and let us send you an email when Nangla Rangers Group - নাংলা রেঞ্জার্স গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category