Sports Freak

Sports Freak Sports lover

সাকিবের টেস্ট এবং ওয়ানডে প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
30/10/2024

সাকিবের টেস্ট এবং ওয়ানডে প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

একটা সময় ছিলো যখন স্কুলে যাবার সময় দেখতাম তিনি ব্যাট হাতে সবে নামছেন। হাঁটুগেড়ে ক্ল্যাসিকাল সেই কাভার ড্রাইভে মারা দুয়েক...
27/10/2024

একটা সময় ছিলো যখন স্কুলে যাবার সময় দেখতাম তিনি ব্যাট হাতে সবে নামছেন। হাঁটুগেড়ে ক্ল্যাসিকাল সেই কাভার ড্রাইভে মারা দুয়েকটা চারও দেখার সৌভাগ্য হতো। স্কুল শেষে বিকালে ফেরার পথে রাস্তার পাশে টিভি স্ক্রিণে চোখ রাখতেই বিস্ময়ে দু'চোখ ছানাবড়ো, “এ কি! এই লোক এখনো ব্যাট করছে। এলিয়েন নাকি!”

এরপর একাধিকবার ডুবে গিয়েছি তার ওই বিস্ময়মাখা ব্যাটিংয়ে। যদিও বেশিরভাগ সময় ঝড়টা বয়ে যেত আমাদের উপর দিয়েই। তাও কি এক মোহময় জাদুতে এই লোক বশ করে নিয়েছিলেন আমার মতো হাজারো কিশোরকে। এমনই মুগ্ধময় আর মায়াবী একটা জাদু মেশানো ছিলো আটত্রিশ ইঞ্চির সেই উইলোতে।

শ্রীলংকার ব্যাটিং স্তম্ভ একটা সময় দাঁড়িয়ে ছিলো 'ত্রি-রত্ন'র উপর। তিলকারত্নে দিলশান এবং মাহেলা জয়াবর্ধনের সাথে তিনিও ছিলেন সেই স্তম্ভের সবচেয়ে নির্ভরতার প্রতীক। একটা সময় শ্রীলংকার ব্যাটিং জুটি বলতেই চোখের সামনে ভেসে উঠতো 'সাঙ্গা-মাহেলা'র অমর জুটি। আহা! কত ম্যাচের পর ম্যাচ!

মাঠে তো বটেই, মাঠের বাইরেও যদি শীর্ষ দশজন ভদ্রলোকের তালিকা করা হয়। তার নামটা শীর্ষ তিনের একটার দাবিদার। কত রেকর্ড গড়েছেন, ভেঙ্গেছেন, আবার গড়েছেন। ক্রিকেটের মহাকাব্যের অমর রথে লিখিয়েছেন নিজের নাম। তবুও দিনশেষে তার স্মিত হাসি দেখে বুঝার উপায় নেই এই ভদ্রলোক বাইশগজের এক কিংবদন্তি। লঙ্কান ক্রিকেট ইতিহাসে রূপকথার রাজপুত্র!

শুভ জন্মদিন সাঙ্গা! 🎂

আপনি বেঁচে থাকুন হাঁটুগেড়ে বসে হাঁকানো সেই ক্ল্যাসিকাল চারের মাঝে। বেঁচে থাকুন প্রার্থনা ভালোবাসায়! ❤️

⚪🇧🇷 বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের আজকের পারফরম্যান্স -▪️৯০ মিনিট▪️৪ শট অন টার্গেট ▪️৩ গোল▪️৫ সফল ড্রিবল...
22/10/2024

⚪🇧🇷 বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের আজকের পারফরম্যান্স -

▪️৯০ মিনিট
▪️৪ শট অন টার্গেট
▪️৩ গোল
▪️৫ সফল ড্রিবলিং
▪️৮৭% পাসিং একুরেসি
▪️১ বিগ চান্স ক্রিয়েট
▪️১০০% লং বল কমপ্লিট
▪️৬ ডুয়েলস উইন

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আজকের ম্যাচ সেরা মিঃ ব্যালন ডি’র রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল সুপারস্টার ভিনি জুনিয়র 🇧🇷💥✊

জার্সি পরা ছেলেটিকে প্রায় দিনই আমাদের ত্রাণ প্যাকেজিং মাঠে দেখা যায়। পেশায় বাদাম বিক্রেতা। বাদাম বিক্রেতা হলেও সব সময় সে...
01/09/2024

জার্সি পরা ছেলেটিকে প্রায় দিনই আমাদের ত্রাণ প্যাকেজিং মাঠে দেখা যায়। পেশায় বাদাম বিক্রেতা।

বাদাম বিক্রেতা হলেও সব সময় সে বাদামের পসার নিয়ে ঘোরে না। কখনো তাকে স্বেচ্ছাসেবকদের পানি খাওয়াতে দেখা যায়, কখনো দেখা যায় স্যালাইন গোলাতে। কখনো আবার ত্রাণের বস্তা কাঁধে ছোটে।

কথা বলে জানা গেছে, শুধু জীবিকার প্রয়োজনেই সে এখানে আসে না, গত বারোদিন যাবৎ মানুষের পাশে দাঁড়াবার জন্য এখানে যে ভালোবাসার হাট বসেছে, সেই হাটের একজন ক্ষুদে সদস্য হিসেবে সে এখানে আসে।

বাদাম তো সবখানেই বিক্রি করা যায়, কিন্তু ভালোবাসার হাট তো সবখানে নেই।

ছেলেটির কথার সত্যতা পাওয়া যায় তখন, যখন দেখা যায়, সমবয়সী কারো কারো মুঠোর মধ্যে সে আর্থিক লেনদেন ছাড়াই বাদাম গুঁজে দিচ্ছে।

সত্যি, এবারের বন্যা এক নতুন বাংলাদেশের ছবি দেখাচ্ছে।

সংগৃহিত শায়েখ আহমাদুল্লাহ।

Address

Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801954071308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Freak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Freak:

Share

Category