02/11/2025
যে লেফট ব্যাক আমাদের এট্যাকিং দুর্বলতার কারণ ছিলো এই সিজনে সেই লেফট ব্যাকই আমাদের চোখের শান্তি।ক্যারেরাস মাদ্রিদ দলের জন্য এক বিশাল আশীর্বাদ।এত দ্রুত দলের সাথে এডজাস্ট করে ফেলা নিঃসন্দেহে রিয়ালের জন্য অনেক বড় একটা গুড সাইন।
এই সিজনে ক্যারেরাস আর হুইসেন কে দলে টানাটা আমি অভিবাদন জানাই আরো এক কারণে।দুজনেই স্পেনিশ।স্পেনিশদের মাঝে রিয়াল-বার্সা নিয়ে একটা অন্য লেভেলের আবেগ কাজ করে।এক্সট্রা মোটিভেশান যোগায় তাদের মাঝে এই দ্বৈরথ।
তাই আমাদের মাদ্রিদ দলে কিছু স্পেনিশ দরকার ছিলো।যারা স্পেনের মেইন এলিভেনের প্লেয়ার।মাদ্রিদ এই দুজনকে দলে টেনে সেই প্রয়োজন মিটিয়েছে।আর খেলার মাঠেও তাদের প্রভাব স্পষ্ট।
ক্যারেরাস কে দলে টানার পর লামিন ইয়ামাল বলেছিলো নতুন টয় আনার জন্য ধন্যবাদ।সেটাতে ক্যারেরাস রেসপন্স করেছিলো My Son বলে।
ক্ল্যাসিকোতে ক্যারেরাস সত্যিই লামিনকে বন্দী করে রেখেছিলো।তার হিটম্যাপ,এট্যাক-ডিফেন্সে সমান তালে সহায়তা,এমন একটা লেফট ব্যাকই তো আমরা চাচ্ছিলাম।আর গত দিন যে গোলটা করলো!মোর দ্যান এম্যাজিং!
ভামোস...