Habiganj Cycling Community

Habiganj Cycling Community আগ্রহী যে কোন সাইক্লিষ্ট এই পেইজে জয়েন করতে পারেন।

আলহামদুলিল্লাহ Mtb দিয়ে ২৪ ঘন্টায় আমার ৫০০কিলো রাইড🙂হাইওয়ে ব্যতীত হবিগঞ্জ এর মতো ছোটো জেলায় একা একা রাত্র ১২টা থেকে রাইড...
26/12/2024

আলহামদুলিল্লাহ Mtb দিয়ে ২৪ ঘন্টায় আমার ৫০০কিলো রাইড🙂

হাইওয়ে ব্যতীত হবিগঞ্জ এর মতো ছোটো জেলায় একা একা রাত্র ১২টা থেকে রাইড শুরু করতে যাওয়া অনেক বড় একটা ঝুকি নেওয়া, ঝুকি মানে ডাকাতের ঝুকি,ঝুকিটা আমি নিয়েছি কারন ঝুকি না নিলে এমন রাইড দেয়া সম্ভব না,
রাত্র ১২টা থেকে ফজরের আযান পর্যন্ত সারাক্ষণ মনের ভিতর ডাকাতের আতংক নিয়েই সাইকেল চালিয়েছি, শীতের রাত অন্ধকার রাস্তা আর রাস্তা গুলা ত একেবারেই শুনশান, ভয় লাগছিল, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আর ফজরের আযান যখন পড়লো তখন আমার সব ভয় কেটে গেলো🙂
সকাল ৮টার ভিতর আমার ২০০কিলো কম্পলিট হয়ে যাওয়া আর দুপুর ১টায় ৩০০কিলো, তখন মনে মনে বিশ্বাস করছিলাম ৫০০কিলো হয়েই যাবে🙂

আমার আগের দুইবারের ৪০০কিলো রাইড থেকে একটা অভিজ্ঞতা কাজে লাগিয়েছি, আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমাকে সন্ধ্যার আগেই একটা ভালো অবস্থানে চলে যেতে হবে, একটা ভালো স্কোর তুলে ফেলতে হবে, না হলে শেষের দিকে টাইমিং মিলানো অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়, এইবার এই কাজ টা ঠিক ঠাক করে ফেলেছিলাম, তাই শেষের দিকে আমার কাজটা খুবি সহজ হয়ে যায়,
২৪ঘন্টায় সারাক্ষণ একা একা ৫০০কিলো রাইড সম্পন্ন করা অনেক কঠিন তাই শেষের দিকে এসে আমি খুব বোরিং ফিল করছিলাম কিছুই ভালো লাগছিলো না, আল্লাহর কাছে শুকরিয়া আমার কাজটা আমি ঠিক ঠিক করে ফেলছিলাম, আমি আমার নির্ধারিত সময়ের ২৫মিনিট আগেই রাইড শেষ করে দেই অর্থাৎ ১১.৩৫মিনিটে রাইড শেষ করে দেই, না হলে হয়তো আরো ১০কিলো অনায়াসে চালিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম🙂
এই ৫০০ কিলো রাইড টার পেছনে আমার অনেক দিনের পরিশ্রম জড়িয়ে ছিলো, আমি খুবি খুশি আমার কাজটা আমি ঠিক ঠাক করতে পেরেছি🙂

Md Nakibur Rahman এর কাছে আমি অনেক কৃতজ্ঞ, সে আমাকে ইলেক্ট্রোলাইট ড্রিংক গুলা ম্যানেজ করে দিয়েছে আমার সাইকেলে লুভ দিয়ে দিয়েছে, সব সময় ফোনে খোজ খবর রেখেছে, এই গুলা আমার জন্য অনেক বড় পাওয়া,
আমার রোড প্ল্যান ছিলো : হবিগঞ্জ- নসরতপুর- শায়েস্তাগঞ্জ - বানিয়াচং - নবীগঞ্জ - আউশকান্দি- সরাইল।

Abul Khayer Jakir এর টাইমলাইন থেকে।
Check out my activity on Strava:

Check out my ride on Strava.

Boom💥এখনো ১২ টা বাজে নি! ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই ৫০০ কিলোমিটার রাইড শেষ।অভিনন্দন  Abul Khayer Jakir.(আমাদের রত্ন)★বিস্ত...
25/12/2024

Boom💥
এখনো ১২ টা বাজে নি! ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই
৫০০ কিলোমিটার রাইড শেষ।
অভিনন্দন Abul Khayer Jakir.(আমাদের রত্ন)
★বিস্তারিত আসছে...

Cooking...!🚲
24/12/2024

Cooking...!🚲

17/12/2024

ইভেন্ট > বিজয় রাইড ২০২৪🚲
"স্লো রেস"

"বিজয় দিবস বাইসাইকেল রাইড ২০২৪"🚲সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন🇧🇩
17/12/2024

"বিজয় দিবস বাইসাইকেল রাইড ২০২৪"🚲
সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন🇧🇩

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habiganj Cycling Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habiganj Cycling Community:

Share