03/09/2026
শুভ জন্মদিন, মেরাজুল ভূঁইয়া!
দ্য ক্রিক নিঞ্জাস পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় উইকেটকিপার ও মারকুটে ব্যাটসম্যান মেরাজুল ভূঁইয়াকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
ক্রিকেটের মাঠে তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্যাচ, প্রতিটি স্টাম্পিং আর দলের জন্য তোমার লড়াই আমাদের স্মৃতিতে আরও অনেক সুন্দর মুহূর্ত যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।
জীবনের নতুন ইনিংসটা হোক আরও সুন্দর, আনন্দময় ও সাফল্যে ভরপুর। মহান আল্লাহ তোমাকে সুস্থতা, সুখ ও বরকতময় দীর্ঘ জীবন দান করুন।