06/05/2026
ডুয়েটে অধ্যয়নরত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীদের অরাজনৈতিক ছাত্রকল্যাণমূলক সংগঠন “বর্ণালী” থেকে আমরা আসতেছি তোমাদের কাছে।
Hello DPIans, Are You Ready?
তারিখ: ১১ মে ২০২৬
সময়: সকাল ৯টা
স্থান: প্রাঙ্গণ
স্বপ্ন নয়, এবার বাস্তবতা গড়ার পালা!
বাংলাদেশের একমাত্র পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে—সেটিই DUET।
DUET মানে শুধু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নয়;
DUET মানে নিজেকে প্রমাণ করার একটি শক্তিশালী মঞ্চ।
DUET মানে হাজারো পরিশ্রম, ধৈর্য আর সংগ্রামের পর সফলতার গল্প লেখা।
ডিপ্লোমা শেষে যারা দেশে থেকেই ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা নিতে চায়, তাদের স্বপ্নের প্রথম এবং অন্যতম প্রধান গন্তব্য DUET।
পলিটেকনিকে পড়াকালীন DUET-কে ঘিরে আমাদের মনে তৈরি হয় অসংখ্য প্রশ্ন, আশা, কল্পনা আর স্বপ্ন—
কীভাবে ভর্তি প্রস্তুতি শুরু করব?
কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে?
আমি কি সত্যিই পারব?
সঠিক গাইডলাইন কোথায় পাব?
তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর, বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতির দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার বার্তা নিয়েই আমরা আসছি DPI প্রাঙ্গণে।
তোমাদের পথ দেখাতে আসছে DUET-এ অধ্যয়নরত DPI-এর প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক ছাত্রকল্যাণমূলক সংগঠন “বর্ণালী”।
আমরা বিশ্বাস করি, সঠিক গাইডলাইন, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে DUET আর শুধু স্বপ্ন থাকে না, তা বাস্তবতায় রূপ নেয়।
আশা করি, সেদিন তোমাদের চোখে আমরা স্বপ্ন দেখব।
আর আমরা দেখাবো সেই স্বপ্ন পূরণের পথ।
দেখা হবে DPI প্রাঙ্গণে। প্রস্তুত তো?