Next Goal Bangladesh

Next Goal Bangladesh “ফুটবলের সবকিছু, এক জায়গায়” আপনার গল্প লিখে পাঠান আমরা আপনার গল্প কে ছড়িয়ে দিবো হাজার ও মানুষের কাছে।
(7)

ছোটদের ফুটবলে নতুন উদ্যোগ, রেঁনেসা ক্লাবের হাত ধরে সাত্তার স্কুল মাঠ হতে যাচ্ছে ফুটবলের গোল্ডেন স্পট। জালাল হোসেন লাইজু ...
29/08/2026

ছোটদের ফুটবলে নতুন উদ্যোগ, রেঁনেসা ক্লাবের হাত ধরে সাত্তার স্কুল মাঠ হতে যাচ্ছে ফুটবলের গোল্ডেন স্পট।

জালাল হোসেন লাইজু । কুড়িগ্রাম

ছোটদের নিয়ে ফুটবল শুরু করবে ময়না ভাইয়ের রেঁনেসা ক্লাব। বড়দের ফাইনালের পর পর শুরু হবে এ টুর্নামেন্ট।

এমন এ সাত্তার স্কুল মাঠ হবে ফুটবলের গোল্ডেন স্পট। ময়না ভাই জানিয়েছেন ছোট-বড় খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগীতা হবে।

তিনি বলেন‌ আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা ভবিষ্যতে চমৎকার ভাবে করা সম্ভব সে ক্ষেত্রে সাবেক মেয়র ও ফুটবলার আবুবকর সিদ্দিক এর মতো সংগঠক ও মেয়র আশা করেন তিনি।

এছাড়া রোকনুজ্জামান রানুর আহ্বানে লাইজু কিডস, এফসি উত্তরবঙ্গের মতো রেঁনেসা ক্লাব ফুটবল দল অংশগ্রহণ করবে বলে আশা করছেন।

খেলার পাতা বিডি তার এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।

গাইবান্ধায় নারী ফুটবলের প্রীতি ম্যাচে গাইবান্ধা ফুটবল একাডেমির ৫-১ গোলের জয়।শেখ মোঃ জাহাঙ্গীর আলম হিরো। গাইবান্ধা গাইবান...
29/08/2026

গাইবান্ধায় নারী ফুটবলের প্রীতি ম্যাচে গাইবান্ধা ফুটবল একাডেমির ৫-১ গোলের জয়।

শেখ মোঃ জাহাঙ্গীর আলম হিরো। গাইবান্ধা

গাইবান্ধা ফুটবল একাডেমি ও এল্ডারস সকার ক্লাবের আয়োজনে গত ২৮ আগস্ট, শুক্রবার ২০২৬ ইং গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি নারী ফুটবল ম্যাচ।

ম্যাচে মুখোমুখি হয় গাইবান্ধা ফুটবল একাডেমি নারী দল ও সরকারি শিশু পরিবার, গাইবান্ধা নারী ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে গাইবান্ধা ফুটবল একাডেমি ৫-১ গোলের ব্যবধানে সরকারি শিশু পরিবার নারী দলকে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধার বর্তমান সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব শহিদুজ্জামান শহিদ।

জাঁকজমকপূর্ণ এই প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রাই চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। ম্যাচজুড়ে বেশ কয়েকজন সম্ভাবনাময় উঠতি নারী ফুটবলারের প্রতিভাও নজর কেড়েছে উপস্থিত দর্শকদের। সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিচর্যা, নিয়মিত প্রশিক্ষণ ও পর্যাপ্ত সুযোগ পেলে এই তরুণীদের মধ্য থেকেই উঠে আসতে পারে আগামীর বাংলাদেশের প্রতিভাবান নারী ফুটবলার।

খেলা শেষে প্রধান অতিথির হাত থেকে উভয় দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করেন। সাবেক কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

বুট-জার্সির সংকটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের খেলোয়াড়রা, সরকারি সহায়তার দাবি। প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ ফুটবল ...
28/08/2026

বুট-জার্সির সংকটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের খেলোয়াড়রা, সরকারি সহায়তার দাবি।

প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি ও আলোচনা। দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই এই আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তবে টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে বুট ও জার্সি-প্যান্ট নিয়ে আক্ষেপ।

অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলোয়াড়দের জার্সি ও প্যান্ট দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই খেলোয়াড়দের জন্য বুটের ব্যবস্থা করা হয়নি। অথচ টুর্নামেন্টের নির্দেশনায় বুট পরে মাঠে নামা বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে।

ফলে প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী না পাওয়ায় অনেক খেলোয়াড়ের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তাদের দাবি, তারা প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্ণাঙ্গ ক্রীড়াসামগ্রী নিয়ে মাঠে নামতে চান।

এ অবস্থায় খেলোয়াড়রা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় বুটসহ ক্রীড়াসামগ্রী নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে অল্প কয়েক দিনের মধ্যে খেলোয়াড়দের এই দাবিতে কতটা সাড়া মেলে।

বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুত অমরখানা উচ্চ বিদ্যালয়। প্রাইম মিনিস্টার্স জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ সামনে রেখে জয়ের...
28/08/2026

বিজয়ের মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুত অমরখানা উচ্চ বিদ্যালয়।

প্রাইম মিনিস্টার্স জাতীয় ফুটবল প্রতিযোগিতা–২০২৬ সামনে রেখে জয়ের লক্ষ্যে প্রস্তুত পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার অমরখানা উচ্চ বিদ্যালয়।

টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরতে নিয়মিত অনুশীলন ও কৌশলগত প্রস্তুতিতে ব্যস্ত স্কুলটির খেলোয়াড়রা। প্রতিপক্ষকে টপকে কাঙ্ক্ষিত শিরোপা নিজেদের ঘরে তুলতে আত্মবিশ্বাসী অমরখানা উচ্চ বিদ্যালয় দল।

লক্ষ্য একটাই—বিজয়ের মুকুট।

🏉 বোদায় রাগবি প্রশিক্ষণে টুস্টার ফুটবল একাডেমি। পঞ্চগড়ের বোদায় খেলাধুলার পরিধি বাড়াতে রাগবি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে...
28/08/2026

🏉 বোদায় রাগবি প্রশিক্ষণে টুস্টার ফুটবল একাডেমি।

পঞ্চগড়ের বোদায় খেলাধুলার পরিধি বাড়াতে রাগবি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে টুস্টার ফুটবল একাডেমি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের রাগবির মৌলিক কৌশল, শারীরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে কাজ করা হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন রাগবি লেভেল ওয়ান কোচ মোফাজ্জল হোসেন বিপুল। তাঁর তত্ত্বাবধানে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বল নিয়ন্ত্রণ, পাসিং, দলীয় সমন্বয় ও কৌশলগত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তৃণমূল পর্যায়ে রাগবির প্রসার ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাসকট উন্মোচনে নতুন রূপ পেল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-...
27/08/2026

মাসকট উন্মোচনে নতুন রূপ পেল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর অফিশিয়াল মাসকট উন্মোচন করা হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃহৎ এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে মাসকট উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো নতুন উন্মাদনা।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফুটবল দল।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬: মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারের নির্দেশ।প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফ...
27/08/2026

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬: মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারের নির্দেশ।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর প্রচার জোরদারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের ২৫ আগস্ট ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার লোগো, মাসকট, কাউন্টডাউন-গেট ব্যানার ও ফেস্টুন শিক্ষাপ্রতিষ্ঠানের গেট বা দর্শনীয় স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার ও কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার নির্দেশ।তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশ ও শিক্ষার্থীদে...
27/08/2026

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার নির্দেশ।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশ ও শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ কার্যক্রমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

২৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নির্দেশনায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা, নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য প্রচার এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধন ও অংশগ্রহণ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

ফুটবল ট্রায়ালের দারুণ সুযোগ!ঢাকা তৃতীয় বিভাগ অ-১৭ লীগে বরিশাল ফুটবল একাডেমি, ২৯ আগস্ট আরামবাগে ট্রায়াল। ঢাকা তৃতীয় বিভাগ...
27/08/2026

ফুটবল ট্রায়ালের দারুণ সুযোগ!

ঢাকা তৃতীয় বিভাগ অ-১৭ লীগে বরিশাল ফুটবল একাডেমি, ২৯ আগস্ট আরামবাগে ট্রায়াল।

ঢাকা তৃতীয় বিভাগ (অ-১৭) ফুটবল লীগ–২০২৬-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বরিশাল ফুটবল একাডেমি। এ উপলক্ষে আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টায় আরামবাগে অনুষ্ঠিত হবে খেলোয়াড় বাছাই ট্রায়াল।

ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স ১৭ বছরের নিচে হতে হবে। অংশগ্রহণকারীদের সঙ্গে ৪ কপি ছবি ও পিতার জাতীয় পরিচয়পত্র আনতে হবে। ট্রায়ালে অংশগ্রহণকারীদের কোনো যাতায়াত খরচ প্রদান করা হবে না।

📞 যোগাযোগ: সাইফুল ইসলাম (সকাল)
০১৬২৪-৬৯৭৪৩৯

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের লড়াইয়ে প্রস্তুত সন্ধ্যানি স্কুল অ্যান্ড কলেজ। প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর...
27/08/2026

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের লড়াইয়ে প্রস্তুত সন্ধ্যানি স্কুল অ্যান্ড কলেজ।

প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-কে সামনে রেখে নিজেদের প্রস্তুতি জোরদার করছে সন্ধ্যানি স্কুল অ্যান্ড কলেজ। শিরোপার লক্ষ্যে অনুশীলন ও প্রস্তুতিতে ব্যস্ত দলের খেলোয়াড়রা। মাঠের পারফরম্যান্সে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় নিয়ে টুর্নামেন্টের লড়াইয়ে নামতে প্রস্তুত তারা।

Address

Rangpur
Gaibandha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Next Goal Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category