09/02/2018
দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ জিতুক বা হারুক সেটি প্রসঙ্গ নয়। আমি আনন্দিত যে, মুস্তাফিজ নিজেকে ফিরে পাচ্ছে। মুস্তাফিজ তো নিজেই নিজের ছায়া হয়ে গিয়েছিল। ইদানিং তার হাত থেকে যেসব ডেলিভারি বের হচ্ছে আর তাতে ব্যাটসম্যানদের যে পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে, তাতে নিশ্চিত যে, মুস্তাফিজ আবার আগের মুস্তাফিজ হিসেবে আবির্ভূত হবে। কাটার মাস্টারকে আবার স্বমহিমায় দেখা যাবে।