04/01/2026
সীমান্ত বাঁচাইতে চাইলে,ঘাস খেয়ে হলেও, অস্ত্র বানাও বাংলাদেশ - শহীদ শরীফ Osman Hadi - ওসমান হাদি (রহঃ)
🫵বিংশ শতাব্দীর, সবচেয়ে ন্যক্কারজনক এবং সারা বিশ্বের জন্য শিক্ষনীয় দিন হলো - 03.01.2026।
যারা গনতন্ত্র গনতন্ত্র বলতে বলতে,
মুখে ফেনা তুলে ফেলেন, তাদের জন্য আজকের ঘটনা, শিক্ষনীয় এবং দৃষ্টান্ত হিসেবে, পৃথিবীর জন্য তৈরি হলো।
বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদের দেশ ভেনেজুয়েলা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পেছনে ফেলে এখানকার মাটির নিচে রয়েছে প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল। শুধুমাত্র তেলের মজুদ নিজেদের বাগে আনার জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে মাত্র আধাঘন্টায় আকাশ থেকে, ব্যাপক আকারে বোমা বর্ষন মেরে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে।
যার প্রমান ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষন।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো।ভেনেজুয়েলায় আরও হামলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা।’
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোন দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’
🫵কিম জং উন কেন, তারা রাষ্ট্রের মানুষকে অভুক্ত রেখে পারমানবিক বোমার পরীক্ষা চালায় এবং পারমানবিক বোমা মারা হুমকি দেয়, তা আজ পৃথিবীর কাছে উন্মোচিত হলো।
পাকিস্তান কেন, সিন্ধু নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য ফিল্ড মার্শাল এবং পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আসিম মুনির বলেন - আমরা ভারতে অবৈধ বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।
🫵পুতিন কেন, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইউক্রেনে হামলা চালিয়েছে, তা আজ পানির মতো পরিস্কার।
🫵চীন কেন, তাইওয়ানকে তার নিজের দেশের মানচিত্রের সাথে যোগ করতে চায়, তা বুঝতে রকেট সায়েন্স পড়ার দরকার নেই।
🫵শান্তি প্রিয় জাপান কেন,
আবার পারমাণবিক বোমা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, তা বুঝার জন্য মাথা খাটানোর প্রয়োজন পড়ে না।
🫵এদিকে আপনি যদি,
খালি গনতন্ত্র, রেমিট্যান্স, গার্মেন্টস, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি নিয়ে ২০২৬ সালে এসে চিন্তা করেন, তাহলে সেই দর্শন ডাস্টবিনে ছুড়ে মারেন। যদি নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাই করতে না পারেন, তাহলে জিডিপি, গনতন্ত্র নিয়া কি দোচাইয়া মুড়ি খাবেন!!!
🫵জাতিসংঘ দেউলিয়া প্রতিষ্ঠান।
নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হলে, নিজেদেরকেই পদক্ষেপ নিতে হবে।
🫵২০২৬ সাল থেকে পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।
গনতন্ত্র, অর্থনৈতিক প্রবৃদ্ধির গুষ্টি কিলান।নিজেদের মেধাবীদের ব্যবহার করুন। অস্ত্র এবং বোমার মজুদ বাড়ান।
"ইনকিলাব জিন্দাবাদ"