07/08/2026
🏆 Best Team Group Photo Contest – Official Result 🏆
সবার আগে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিটি দলকে, যারা Best Team Group Photo Contest-এ অংশগ্রহণ করেছেন। আপনাদের অসাধারণ সাড়া, ভালোবাসা এবং নিজেদের দলের জন্য অক্লান্ত প্রচেষ্টা আমাদের সত্যিই মুগ্ধ করেছে।
আমরা সত্যিই ভাবিনি যে এই প্রতিযোগিতাটি এতটা সাড়া ফেলবে।
তবে ফলাফল মূল্যায়নের সময় কিছু পোস্টে ফেক অ্যাকাউন্ট ও বটের মাধ্যমে রিঅ্যাক্ট দেওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। ফাইনাল ফলাফলের সময় বট রিয়েক্ট গুলো কাউন্ট করা হয়নি।
অক্লান্ত পরিশ্রম এর কথা বিবেচনায় রেখে,
শুধুমাত্র রিঅ্যাক্টের ভিত্তিতে একজন বিজয়ী নির্বাচন করা সবার প্রতি ন্যায়সঙ্গত হবে না বলে আমরা মনে করেছি।
অংশগ্রহণকারী প্রতিটি দলের পরিশ্রম ও স্পোর্টসম্যানশিপের প্রতি সম্মান জানিয়ে আমরা Top 3 দলকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম দলকে ১টি এবং ২য় ও ৩য় দলকে যৌথভাবে একটি স্লট প্রদান করা হবে।
🏅 ফলাফল:
🥇 ১ম স্থান: শহীদ অধ্যাপক আবুল হাশেম হল ফুটবল ক্লাব
🥈 ২য় স্থান: B-23 FC
🥉 ৩য় স্থান: B-19 Legends
তিনটি দলকেই আন্তরিক অভিনন্দন। 🎉👏
এছাড়াও যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণই আমাদের ভবিষ্যতে আরও বড় ও সুন্দর আয়োজন করার অনুপ্রেরণা।
আশা করি, আগামী প্রতিযোগিতাগুলোতেও আপনাদের একই রকম উৎসাহ ও সহযোগিতা পাব।
ধন্যবাদ সবাইকে। ❤️⚽