Dogachi Premier League- DPL

Dogachi Premier League- DPL Non Profit Organization.

30/03/2025

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" ‎

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ আল্লাহ আমাদের এবং আপনাদের (সৎকর্মগুলো) কবুল করুন।

ঈদ মোবারক 🌙

বিজয় দিবসের শুভেচ্ছা... 🇧🇩
15/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা... 🇧🇩

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র)কলি...
14/12/2024

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারব না কেন? চিনেছি ।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ ।
- হ্যাঁ, তাই তো । কলিমউল্লাহ । এখন পরিস্কার মনে পড়েছে । তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....।
--(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

বন্যার্তদের সহায়তায় সবাই এগিয়ে আসুন।
25/08/2024

বন্যার্তদের সহায়তায় সবাই এগিয়ে আসুন।

আলহামদুলিল্লাহ্।সবাইকে বিজয়ের শুভেচ্ছা 🇧🇩🌺এবং নিজ অবস্থান থেকে দেশের অর্থ, সম্পদ,ধর্মীয় উপাসনালয় রক্ষা করি। অবুঝ না হই,...
05/08/2024

আলহামদুলিল্লাহ্।

সবাইকে বিজয়ের শুভেচ্ছা 🇧🇩🌺

এবং নিজ অবস্থান থেকে দেশের অর্থ, সম্পদ,ধর্মীয় উপাসনালয় রক্ষা করি। অবুঝ না হই, প্রতিশোধ পরায়ন না হই। একে অপরের জান, মাল হেফাজত করি।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

04/06/2024

Keep trying Md Jakaria Biswas 💪💪
Keep doing hard work.
We always wish you for the best.

10/04/2024

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" ‎

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ আল্লাহ আমাদের এবং আপনাদের (সৎকর্মগুলো) কবুল করুন।

Dogachi Premier League- DPL এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌺❤️
ঈদ মোবারক 🌙

অভিনন্দন 🎉🎈সর্বত্র এগিয়ে যাচ্ছে বাংলাদেশ 🇧🇩🌺ছবি কৃতজ্ঞতা: DW
29/03/2024

অভিনন্দন 🎉🎈
সর্বত্র এগিয়ে যাচ্ছে বাংলাদেশ 🇧🇩🌺

ছবি কৃতজ্ঞতা: DW

29/03/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কোষারানিগঞ্জ গ্রামের সালাহউদ্দিন। ১৯৭১ সালে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। ২৯ এপ্রিল মুক্তিযুদ্ধে যোগদানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের মলয় যুব শিবিরে যোগ দেন। পরে তাঁকে পানিঘাট প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধা দলের সাথে তিনি বিভিন্ন অপারেশন শুরু করেন।

১০ নভেম্বর জাবরহাট হাইড আউটে থাকাকালে সালাহউদ্দিন খবর পান - তাঁর বাবাকে ... স্তানি সৈন্যরা ধরে নিয়ে গেছে। সেদিন রাতে তিনি বাড়ির দিকে রওনা হন। ৭ মাস পর বাড়ি ফিরে বাবা-মাকে স্বাভাবিক অবস্থায় দেখে বুঝতে পারেন, কেউ তাঁকে মিথ্যা খবর দিয়ে বাড়ী এনেছে। সিদ্ধান্ত নেন, দিনটা লুকিয়ে থেকে রাতের বেলা রওনা হয়ে হাইড আউটে ফিরে যাবেন। সালাহউদ্দিন জানতেন না, রাজা কাররা তাঁকে দেখে ফেলেছে। কিছুক্ষণ পরই সৈন্য আর কয়েকজন রাজাকার তাঁদের বাড়ি ঘেরাও করে ফেলে। গ্রেফতার হন সালাহউদ্দিন! তাঁকে পিঠমোড়া করে বেধেঁ ঠাকুরগাঁও সদর ছাউনিতে নিয়ে যাওয়া হয়।

শুরু হয় নির্যাতন! বুটের লাথি, চাবুকের আঘাত, চড় কিল ঘুষি...। হাত ও পায়ের সবগুলো আঙুলে পেরেক ঠুকে দেয় বর্বর ....! তবু সহযোদ্ধাদের কোন খবর দেননি তিনি। অতঃপর মাইক যোগে শহরে ঘোষনা করা হয় ,বিকালে সেনা ছাউনিতে এক আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও সেনা ছাউনিতে সার্কাস পার্টি থেকে তুলে আনা ২ টি চিতা বাঘ ও ২ টি ক্ষুদে শাবক ছিল।

প্রায় বিকাল। দড়ি দিয়ে পেছনে হাত বাধা সালাহউদ্দিনকে দাঁড় করানো হয় বাঘের খাঁচার সামনে। পরনের লুঙ্গি, র ক্তা ক্ত । নির্মম অত্যাচারে, ক্ষুধায়, তৃষ্ণায় কাতর তিনি। তবু সালাহউদ্দিন দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে, দৃঢ় মনোবল ঠিকরে পড়ছে তাঁর চোখে মুখে।
"হিং স্র পশু মেজর মাহমুদ হাসান বেগ" বেরিয়ে এসে সালাহউদ্দিনকে উর্দুতে বললো - তোমার সামনে দুটি পথ খোলা, হয় মুক্তিবাহিনীর সমস্ত গোপন তথ্য দাও নতুবা ক্ষুধার্ত বাঘের খাবারে পরিনত হও।
সালাহউদ্দিনের দৃষ্টিতে এমন কিছু ছিল - ... স্তা নিরা সহজেই বুঝে গেল - তিনি কোন তথ্য দেবেন না।
এরপর তাঁকে ছুঁড়ে ফেলা হলো ক্ষু ধার্ত বাঘের খাঁচায়!

একটা চিতাবাঘ গরগর শব্দ করে সালাহউদ্দিনের
চারপাশে ঘুরে গেল। খাঁচার গ্রিলে পিঠ রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সালাহউদ্দিন। তার আগেই ক্ষুধার্ত দুই চিতাবাঘ তাঁর ওপর ঝাপিয়ে পড়লো! ধারালো থাবায় আর কামড়ে ক্ষ ত বিক্ষ ত সালাহউদ্দিনের নিথর দেহটি লুটিয়ে পড়লো মাটিতে......

মুক্তিযোদ্ধা সালাহউদ্দিনকে বাঘের খাঁচায় ছুড়ে ফেলা হয়েছিল। সেটা ১৯৭১, যারা ফেলেছিল - তাদের বিচার হয়নি।

তথ্য ও ছবি
সহযোদ্ধা একাত্তর।
মোহসীন দেওয়ান লিটন

Address

Dogachi
Dogachi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832927248

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dogachi Premier League- DPL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dogachi Premier League- DPL:

Share

Category