10/04/2026
#বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য!!!
আগামী ১৪ ই এপ্রিল ২০২৬ ইং, রোজ মঙ্গলবার হতে "শ্রীবিষ্ণুকেশক্তু এবং জলপূর্ণ ঘটদান আরম্ভ, শ্রীশ্রীকেশব ব্রতারম্ভ, শালগ্রাম ও তুলসীতে মাসাবধি জলধারা দান আরম্ভ।
তাই আমার সকাল সনাতনীদের উচিত ১৪ই এপ্রিল হতে ১৪ই মে পর্যন্ত সম্পূর্ণ ১ মাস তুলসীবৃক্ষের উপর মাটির ঘট লাগিয়ে জল প্রদান করার মতো মহান সেবার ব্রত পালন করা। কেননা তুলসী মহারাণী তথা তুলসীবৃক্ষে জল প্রদান এবং তুলসী সেবা করার মহিমা আমাদের শাস্ত্রেও লিপিবদ্ধ রয়েছে। ( #হরিবোল)
সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন তথা শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন, শ্রীহরির কৃপা পূর্বক তাঁর থেকে অভিন্ন শ্রীতুলসী বৃক্ষে জল দানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন কেননা তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত।
👉 কিন্তু কেন তুলসীকে জল দান কর্তব্য??? 🌿🌿🌿
তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাঁর কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয়, জল দান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তাঁর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়।
👉 পদ্ম পুরাণের সৃষ্টি খন্ডে (৬০.১০৫) বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রীমহাদেব পুত্র কার্তিককে বলেন,————
সর্বেভ্যঃ পত্রপুষ্পেভ্যঃ সত্তমা তুলসী শিবা ।
সর্ব কাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুসুপ্রিয়া ॥
#অর্থাৎ: সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্ব কাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা।
তাই বৈশাখ মাসে প্রতিদিন অত্যন্ত একবার তুলসী মঞ্চে জলদান করুন, কৃষ্ণ কৃপা লাভ করুন আর সৌভাগ্যের অধিকারী হউন ।। 🙏
👉 তুলসী জলদান মন্ত্রঃ 🌼
গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্ ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তিপ্রদায়িনীম্ ॥
#তাৎপর্যঃ গোবিন্দের প্রিয়তমা, জগজ্জননী, সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদাণ কারিনী শ্রীমতি তুলসিদেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি ।। 🙏
তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসীদেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে, তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূরে হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়েও শ্রী হরির চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণপ্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে, “যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তিসহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না।”
্রীশ্রী_তুলসীমহারাণী কি?-- জয়।। 🙏🏵️🙏