নতুন কুঁড়ি স্পোর্টস,চিরিরবন্দর উপজেলা

  • Home
  • নতুন কুঁড়ি স্পোর্টস,চিরিরবন্দর উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস,চিরিরবন্দর উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস ,চিরিরবন্দর উপজেলা, দিনাজপুর

18/08/2026

#নতুন #কুঁড়ি #স্পোর্টস, চিরিরবন্দর উপজেলা, দিনাজপুর।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | সিজন–২-----------------তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় খুঁজে বের...
18/08/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | সিজন–২-----------------
তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭’ (সিজন–২) সফল করতে আজ চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা-এর কার্যালয়ে উপজেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১০–১৪ বছর বয়সী শিশু-কিশোররা ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টে অংশ নিতে পারবে। অনলাইন নিবন্ধন চলবে ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
সভায় তৃণমূল পর্যায়ে প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসায় কার্যক্রমের তথ্য পৌঁছে দেওয়া, ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন, খেলাধুলার উপযোগী ৪টি মাঠ প্রস্তুতকরণ এবং চূড়ান্ত খেলা চিরিরবন্দর মিনি স্টেডিয়ামে আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির সদস্যবৃন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. ফজলে এলাহী, একাডেমিক সুপারভাইজার জনাব প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মিনারা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অভিজ্ঞ ক্রীড়া শিক্ষকবৃন্দ।
আসুন, শিক্ষার্থীদের নিবন্ধনে উৎসাহিত করি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করি এবং তৃণমূল থেকে চৌকস খেলোয়াড় বাছাই করি।
আজকের এই ক্ষুদে প্রতিভারাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।

#নতুনকুঁড়িস্পোর্টস #সিজন২ #চিরিরবন্দর #তৃণমূলথেকেপ্রতিভাঅন্বেষণ #ক্রীড়াইশক্তি

আগামী ৩০ শে আগষ্ট এর মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য চিরিরবন্দর উপজেলাধীন সকল নিন্ম মা...
18/08/2026

আগামী ৩০ শে আগষ্ট এর মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য চিরিরবন্দর উপজেলাধীন সকল নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর/ কিশোরী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ করুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নতুন কুঁড়ি স্পোর্টস,চিরিরবন্দর উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share