02/05/2026
বাংলাদেশের হেড কোচ পদে এবার ওয়ার্ল্ডক্লাস কিছু কোচের সিভি জমা পড়েছে। যার মধ্যে আছেন রোজারিও মিকেল, ক্রিস কোলম্যান এবং বার্ন্ড স্টর্ক। এছাড়া আরো অনেক হাইক্লাস এবং ভালো ভালো প্রোফাইলের কোচ বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মুখ ভিন্ন আলাপ। তিনি আজ জানিয়েছেন শুধু ওয়ার্ল্ড ফেমাস কোচ হলেই হবে না, এশিয়া বা সাউথ এশিয়ার অভিজ্ঞতা লাগবে।
মূলত এশিয়া বা সাউথ-এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা নামক একটা সো-কল্ড ক্রাইটেরিয়া দেখিয়ে যোগ্যদেরই নাই করে দিয়ে লো-প্রোফাইল পুতুল নাঁচ দেওয়া আজে-বাজে কোচ নিয়োগ দেওয়ার পায়তারাই কি চলছে?
একটা সিস্টেমে ঠিক কতটা পঁচন ধরলে এমন চিন্তাধারা লালন করা সম্ভব, ভাবতে পারেন? যেখানে হামজা-শমিতের আগমনে ওয়ার্ল্ডের বড় বড় কোচেরা নিজেরাই আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, সেখানে আমরা হয়ত পড়ে আছি ক্যাবরেরার আরেকটা কার্বন কপি আনার জন্য... ভয়াবহ হতাশাজনক!