Khela Ghor

Khela Ghor Welcome to the official page of Crick News BD. Founded in 2025

Crick News BD took birth as the new face of cricket news in Bangladesh as a means to connect the masses with the sport that they love unconditionally in a new and exciting way.

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক : বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়...
22/01/2026

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক :

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, পাকিস্তানও না খেললে টি-টুয়েন্টি বিশ্বকাপ সংকটে পড়বে। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সময় বলে মনে করেন লতিফ।

নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুর ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ।

তবে আইসিসি বলেছে, ভারতেই খেলতে হবে। আজ বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে বলেছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আইসিসি সুবিচার করেনি, ভারত সরকারও আশ্বস্ত করার মতো কিছু করেনি।

বাংলাদেশের দিক থেকে ভারতে না খেলার চূড়ান্ত সিদ্ধান্তের কিছুক্ষণ পর ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতে কথা বলেন লতিফ। ১৯৯২ থেকে ২০০৩ সাল সময়ে পাকিস্তানের হয়ে এই ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সেটা করেই ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়; আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা-ই বলুক না কেন।’

এ সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন লতিফ, ‘এখন পাকিস্তানের কিছু করার সময়। এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। পাকিস্তান যদি এখন না খেলে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তাহলে এই বিশ্বকাপ শেষ।’

আরও পড়ুন
টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ
৫ ঘণ্টা আগে
টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ
সঞ্চালকের ভূমিকায় থাকা সাংবাদিক নোমান নিয়াজ পাকিস্তানের বিশ্বকাপ বয়কটে আর্থিক ক্ষতির প্রসঙ্গ টানেন। তখন রশিদ লতিফ বলেছেন, ‘যখন আপনি বড় কোনো সিদ্ধান্ত নেন, তখন আইসিসির অনুদানের চিন্তা ছেড়ে দিতে হয়। বাংলাদেশ এটা করে দেখিয়েছে। ২১ বছর নিষিদ্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি।’

এর আগে ‘কট বিহাইন্ডের’ গতকালের শোতে লতিফ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় ৫০ ভাগ কমে যাবে। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটিই সেরা সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।’

টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ : নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কো...
22/01/2026

টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ :

নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে কী আলাপ হয়েছে, তা অবশ্য খুলে বলেননি তিনি।

আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যেই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে, উগ্রবাদীদের কাছে মাথা নত করে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে—সোজা কথা, বের করে দিতে বলেছে।’

ক্রিকেটারদের সঙ্গে কথা বলে পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

ক্রিকেটারদের সঙ্গে কথা বলে পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলপ্রথম আলো
ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে যোগাযোগ করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও তৈরি, আমাদের দল তৈরি আছে।

কেন বাংলাদেশের অনুরোধ রাখা হলো না, জানাল আইসিসি : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্ব...
22/01/2026

কেন বাংলাদেশের অনুরোধ রাখা হলো না, জানাল আইসিসি :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ক্রিকইনফোর খবরে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি। নয়তো বাংলাদেশের জায়গায় টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়া হবে।

ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ, আইসিসি বোর্ডসভায় সিদ্ধান্ত
ভারতে বাংলাদেশিদের নিরাপত্তাশঙ্কা থাকায় বাংলাদেশ সরকার ও বিসিবি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ করেছে, সেটি আমলে না নেওয়ার কারণ হিসেবে তিনটি বিষয়ের উল্লেখ করেছে আইসিসি। সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে, এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজির তৈরি হবে, যা আইসিসির শাসনব্যবস্থার নিরপেক্ষতা, ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়প্রথম আলো
সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়ে লেখা হয়েছে, ‘স্বাধীন পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ভারতে টুর্নামেন্টের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো হুমকি নেই।’
দশম টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। আইসিসি বলছে, ‘টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে এসে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।’

এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভবিষ্যতের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা লিখেছে আইসিসি, ‘কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা–হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর সংবেদনশীলতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন একটি নজিরও তৈরি হতে পারে।’

৪ জানুয়ারি বাংলাদেশের দিক থেকে ভারতে না যাওয়ার কথা জানানোর পর দুই সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা চিঠিপত্র ও বৈঠক হয়েছে। এ বিষয়ে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল, যার স্পষ্ট উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এই সময়ে আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য শেয়ার করেছে। এসব মূল্যায়নের প্রতিটিতেই ধারাবাহিকভাবে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।’

ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে ৩ জানুয়ারি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। একজন বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে নিরাপদ—এমন প্রশ্ন তুলেছিল বাংলাদেশ। তবে আইসিসি মোস্তাফিজের ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ অভিহিত করে লিখেছে, ‘প্রচেষ্টাগুলোর পরও বিসিবি তাদের অবস্থান বজায় রেখেছে এবং বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে তাদের এক খেলোয়াড়ের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত একটি একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়ের সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।

বিশ্বকাপ খেলতে ‘মিরাকলের’ আশায় বিসিবি সভাপতি : থমথমে বিসিবি কার্যালয়ের আবহ, তার চেয়েও থমথমে আমিনুল ইসলামের চেহারা। সামনে...
22/01/2026

বিশ্বকাপ খেলতে ‘মিরাকলের’ আশায় বিসিবি সভাপতি :

থমথমে বিসিবি কার্যালয়ের আবহ, তার চেয়েও থমথমে আমিনুল ইসলামের চেহারা। সামনেই বসা ছিলেন ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন ও বোর্ড পরিচালক আবদুর রাজ্জাক। আরেক পরিচালক ইফতেখার রহমানও তখন বিসিবি সভাপতির রুমে। কিন্তু কেউই যেন ঠিক কথা বলার মেজাজে নেই।

তার মধ্যেও এক মিনিট সময় চেয়ে রুমে ঢোকার অনুমতি মিলল আমিনুলের কাছ থেকে। উদ্দেশ্য আইসিসির সভায় বাংলাদেশকে বাদ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে বিসিবি সভাপতির প্রতিক্রিয়া জানা। এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা থেকে যা বোঝা গেল, আইসিসির সিদ্ধান্তের পরও আমিনুল আছেন ‘মিরাকলের’ আশায়। আগামী ২৪ ঘণ্টায় যদি অলৌকিক কিছু ঘটে যায়, তাহলেই কেবল বাংলাদেশের পক্ষে সম্ভব এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা।

আইসিসি তার একটু আগেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যা জানানোর জানিয়ে দিয়েছে। যার সারমর্ম, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ ভারতে রেখেই হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ভারতের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে ম্যাচ অন্য দেশে নেওয়ার দাবি তুলেছিল, সেটির কোনো ভিত্তি পায়নি আইসিসি। বোর্ড সভার ভোটাভুটিতেও ভেন্যু না বদলানোর পক্ষে বেশির ভাগ মত পড়েছে। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও জানা গেছে, সভায় বিসিবি সভাপতি আমিনুলকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্রথম আলোকে আমিনুল জানিয়েছেন, ‘এটাই ঠিক।’ অর্থাৎ হাতে এক দিন সময় আছে। এই সময়ের মধ্যে সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি। কিন্তু সময় দিলেই কী! বাংলাদেশ তো আগেই একাধিকবার জানিয়েছে, নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। নতুন করে এক দিন সময়ে কি সিদ্ধান্ত বদলাবে?

সরকারের একটি সূত্র থেকে জানা গেছে, সে রকম সম্ভাবনা নেই। ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে পরিবর্তন আসবে না। সরকারকে মত বদলাতে বিসিবি কোনো অনুরোধ করবে কি না, জানতে চাইলে আমিনুলও বললেন একই কথা, ‘আসলে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকে আমার নিজেরই মনে হচ্ছে ভারতে খেলা আমাদের জন্য নিরাপদ নয়। সেটাই আজ আইসিসির মিটিংয়ে আবার বলেছি। আমরা আমাদের উদ্বেগের জায়গাগুলো জানিয়েছি।

Rajshahi Warriors 🏏Road to the final secured
21/01/2026

Rajshahi Warriors 🏏
Road to the final secured

History made at Sher-e-Bangla! 🏟️With a clinical performance in Qualifier 1, the Chattogram Royals have punched their di...
20/01/2026

History made at Sher-e-Bangla! 🏟️
With a clinical performance in Qualifier 1, the Chattogram Royals have punched their direct ticket to the BPL 2026 Grand Finale!

From the Port City to the pitch, the roar has never been louder!🔥

Sylhet Titans won by 3 wickets | Rangpur Riders 🆚 Sylhet Titans | Match 31 - Eliminator | BASHUNDHARA CEMENT BPL 2026, P...
20/01/2026

Sylhet Titans won by 3 wickets | Rangpur Riders 🆚 Sylhet Titans | Match 31 - Eliminator | BASHUNDHARA CEMENT BPL 2026, POWERED BY WALTON LIFT

SBNCS, Dhaka | 20 January 2026 | 1:00 PM

Six overs done 🔥Rangpur Riders 50/0.Time to tighten the screws.
17/01/2026

Six overs done 🔥
Rangpur Riders 50/0.
Time to tighten the screws.

Ripon Mondol on fire every match.When the pressure is on, Ripon Mondol delivers! The Warriors are finding their rhythm a...
16/01/2026

Ripon Mondol on fire every match.

When the pressure is on, Ripon Mondol delivers! The Warriors are finding their rhythm and the roar in the stadium is getting louder

Building the chase.102/4 after 15 overs ⚡      #
12/01/2026

Building the chase.
102/4 after 15 overs ⚡
#

Address

Chandona Chowrasta, Gazipur
Dhaka
1990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khela Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category