15/12/2025
শোনা যাচ্ছে, এপ্রিল মে এর দিকে নিউজিল্যান্ড সিরিজ থাকায় আইপিএলে এনওসি পাবেন না বাংলাদেশের ছয় ক্রিকেটার। শুধু আনক্যাপড রাকিবুল হাসান পুরো সিজনের এনওসি পাবেন। আইপিএলের কোনো দল যদি ফুল সিজনের জন্য নির্দিষ্ট প্লেয়ারকে না পায়, সেক্ষেত্রে আগ্রহ কম দেখালে কিছু বলার নেই।
তবে এখানে কিছু পয়েন্ট আছে;
➡️ যেহেতু আইপিএলে দুই আড়াই মাসব্যাপী হয়, তাই ওই টাইমে কোনো সিরিজ না রাখাটা একটু কষ্টকর স্কেজিউলিংই। তাই নিউজিল্যান্ড সিরিজ আগানো পিছানোর কথায় যদি বিসিবি সাই না দেয়, জোর করা যায় না!
➡️ সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ড জিম্বাবুয়ে টাইপ দলের বিপক্ষে না, তাই বিসিবি যদি যায় আমরা বেস্ট পসিবল রিসোর্স নিয়ে খেলতে চায়, কিছু কি বলার আছে? বলার নাই। যেখানে জিম্বাবুয়ের সাথেই ছাড় দিতে নারাজ, নিউজিল্যান্ড তো দূর কি বাত!
➡️ এখন একটা টুইস্ট! আইপিএলে নিশ্চয়ই বাংলাদেশিদের সংখ্যা নিউজিল্যান্ডের প্লেয়ারদের চেয়ে বেশি হবে না! অবশ্যই কিউই প্লেয়াররাই বেশি আইপিএল খেলবে! রাচীন রাবিন্দ্র, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ব্রেসওয়েল, গ্লেন ফিলিপ্স, ইভেন এখনো আইপিএল না খেলা জ্যাকব ডাফি, তারা আইপিএলে দল পেতেই পারেন। সেক্ষেত্রে দেখতে হবে কিউই ম্যানেজমেন্ট কি তাদের আইপিএলের জন্য এনওসি দিচ্ছে কিনা!
কিউইদের এই প্লেয়াররা যদি না আইপিএলের অনুমতি পায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে না৷ তাহলে ওই দিলের সাথে বাংলাদেশিদের নিশ্চয়ই "বেস্ট পসিবল রিসোর্স" নিয়ে নামা ম্যান্ডেটরি না।
কিউইদের দলে হয়তো তারাই থাকবে যাদের অনেকে সদ্য এ দলের সিরিজ খেলে গেছে বাংলাদেশে। ওই এ দলকেই আমাদের এ দল হারিয়েছে সিরিজ, সেক্ষেত্রে আমাদের একদম বেস্ট পসিবল রিসোর্স নিয়ে নামতেই হবে, এমন তো কথা নাই! তাহলে এনওসি নিয়ে ইস্যু করার কি দরকার আছে? দিয়ে দেক না এনওসি, এমতিতেও তো যে ৭ জন নাম লিখিয়েছে, তাদের মাঝে অধিকাংশ এনওসি থাকলেও দল পাবে না।
নিউজিল্যান্ড যদি ৪-৫ জনকে ছেড়ে দিতে পারে বাংলাদেশ ১-২ জনকে ছেড়ে দিতে পারবে না? অবশ্য নিউজিল্যান্ড যদি না ছাড়ে, সেক্ষেত্রে বাংলাদেশ না ছাড়লে সেটাকে সাদরেই গ্রহণ করা যায়! কিন্তু কিউইরা সেকেন্ড স্টায়ারিং টিম নিয়ে সিরিজ খেলতে আসলে, আমাদের মূল দল নিয়ে নামলে বরং সেটা দুঃখজনক।
খেলাধুলার আপডেট পেতে পেজ ফলো করুন