04/08/2026
আসসালামু আলাইকুম।
সবার আগে পুরো Free Fire Bangladesh Community-কে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের INSINEDOR টিম এবং পুরো কমিউনিটিকে এতদিন ধরে ভালোবাসা, সাপোর্ট আর সম্মান দেওয়ার জন্য।
আজ প্রায় তিন বছর হয়ে গেল আমি Free Fire Esports-এর সঙ্গে ছিলাম। ২০২২ সালের শেষ দিক থেকে শুরু করে আজ ২০২৬ পর্যন্ত এই যাত্রায় অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক স্বপ্ন আর অনেক চেষ্টা জড়িয়ে আছে। আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়ে গ্রাইন্ড করেছি, সফল হওয়ার চেষ্টা করেছি এবং নিজের পরিস্থিতিও অনেকটাই বদলে ফেলেছিলাম।
কিন্তু আজ ব্যক্তিগত কিছু কারণে আমার পক্ষে আর Esports ক্যারিয়ার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
একটা কথা আমি সবসময় বিশ্বাস করি—একজন প্লেয়ারের যদি পিছুটান থাকে, যদি তার পরিবার, প্রিয় মানুষ বা ব্যক্তিগত জীবনের ভার তাকে প্রতিনিয়ত টেনে ধরে, তাহলে সে কখনোই Esports-এ নিজের শতভাগ দিতে পারে না।
অনেকে জানতে চাইবেন, আমি কেন অবসরের সিদ্ধান্ত নিলাম?
আমার উত্তর একটাই—I'm fed up with my life.
আমার জীবনে এমন অনেক কিছু হারিয়েছি, যেগুলো আর কখনো ফিরে পাব না। আমার প্রিয় মানুষকে হারিয়েছি, পরিবারকে হারিয়েছি, নিজের স্বপ্ন নিজের হাতেই ভেঙে ফেলেছি। আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে Esports চালিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি আর অবশিষ্ট নেই।
হয়তো এই পোস্টের পরে আমার Game ID, Social Media বা অন্য অনেক কিছুই আর আগের মতো থাকবে না।
তবে যদি কখনো আল্লাহ তাআলা আবার সেই শক্তি দেন, যদি ভাগ্যে লেখা থাকে, তাহলে হয়তো একদিন আবার ফিরে আসব।
আরেকটা বিষয় বলতে চাই—সম্ভবত আমি এমন একটি অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি, যেটা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আর সেই কারণেও Esports চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে। বাকিটা আল্লাহর হাতে।
সবাই আমার জন্য দোয়া করবেন।
আর আমার জীবনের সেই মানুষটার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই—
তোমাকে ঠকানোর জন্য আমি আসিনি। আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে রাখার। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। তোমাকে ছাড়া আমার জীবনটা সত্যিই শূন্য হয়ে গেছে। তবুও তোমার জন্য সবসময় দোয়া থাকবে। ভালো থেকো।
সবশেষে, পুরো Free Fire Community, Bangladesh Esports Community, সকল টিম, সকল অর্গানাইজেশন এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।
আমি দোয়া করি, তোমরা সবাই একসাথে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় করে তুলে ধরো।
আমাদের ভুলে যেয়ো না।
আল্লাহ হাফেজ। 🤍