Ekushey Hall Chess Club-EHCC

Ekushey Hall Chess Club-EHCC Make your first move

Looks brilliant… but can you explain why it works?”
06/11/2025

Looks brilliant… but can you explain why it works?”

অমর একুশে হল দাবা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো "Battle of Brains Intra Hall Chess tournament" - যেখানে নতুন ও অভিজ্ঞ দাবা...
31/10/2025

অমর একুশে হল দাবা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো "Battle of Brains Intra Hall Chess tournament" - যেখানে নতুন ও অভিজ্ঞ দাবাড়ুরা মিলে সৃষ্টি করেছেন এক প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ।

হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন খেলোয়াড় অংশ নেন প্রতিযোগিতায়।

৭ রাউন্ডের সুইস সিস্টেমে (টাইম কন্ট্রোল: ১০+৫)

অনুষ্ঠিত ম্যাচগুলোয় অংশগ্রহণকারীরা দেখিয়েছেন অসাধারণ কৌশল, ধৈর্য ও মানসিক দৃঢ়তা। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অমর একুশে হলের মাননীয় প্রভোস্ট ড. ইশতিয়াক এম সৈয়দ স্যারের সার্বিক সহযোগিতায় এবং মো :বায়জিদ বোস্তামীর প্রাণবন্ত সঞ্চালনায় । তাছাড়াও সবুজ আহমেদে অত্যন্ত দক্ষতার সাথে আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে ছিলেন একুশে হল দাবা ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রব এবং সাধারণ সম্পাদক মোশরেফুল ইসলাম মাহিম ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতার শেষে ফলিত পরিসংখ্যান বিভাগের আবু হিসাম সাজিদ ৬ পয়েন্ট পেয়ে অর্জন করেন চ্যাম্পিয়নের খেতাব। পদার্থবিজ্ঞান বিভাগের মো: ফেরদৌস হন ১ম রানার-আপ।

একুশে হল দাবা ক্লাবের পক্ষ থেকে সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের সক্রিয় অংশগ্রহণেই এই আয়োজনটি হয়ে উঠেছে আরও সফল, প্রাণবন্ত ও স্মরণীয়।

‎আসসালামুয়ালাইকুম, একুশে হলের সকল দাবা প্রেমীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একুশে হলে প্রথমবারের মতো, "ব্যাটল অফ ব্র...
18/10/2025

‎আসসালামুয়ালাইকুম, একুশে হলের সকল দাবা প্রেমীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
একুশে হলে প্রথমবারের মতো,
"ব্যাটল অফ ব্রেইনস– ইনট্রা হল দাবা প্রতিযোগিতা ২০২৫" আয়োজন করতে যাচ্ছে "একুশে হল দাবা ক্লাব"। উক্ত প্রতিযোগিতায় একুশে হলের আবাসিক, অনাবাসিক এবং সাবেক সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।

‎খেলার পদ্ধতি:
‎সুইস লিগ সিস্টেম,৭ রাউন্ড
‎টাইম কন্ট্রোল:১০+৫

‎প্রাইজ ক্যাটাগরি:
‎১। চ্যাম্পিয়ন ------১৫০০
‎২। রানার্স আপ ----১২০০
‎৩।৩য় স্থান ----------১০০০
‎৪।৪র্থ স্থান ----------৮০০
‎৫।৫ম স্থান ----------৬০০
‎৬।সেরা ১৯-২০-----৫০০
‎৭।সেরা ২০-২১-----৫০০
‎৮।সেরা ২১-২২-----৫০০
‎৯।সেরা ২২-২৩-----৫০০
‎১০। ২৩-২৪ চ্যাম্পিয়ন ----৫০০
‎১১। ২৩-২৪ রানার্স আপ ---৩০০
‎১২। ২৪-২৫ চ্যাম্পিয়ন -----৫০০
‎১৩। ২৪-২৫ রানার্স আপ ---৩০০

মেডেল এবং সার্টিফিকেট ও প্রদান করা হবে।


‎তারিখ: ৩১শে অক্টোবর ২০২৫
‎স্থান: নন্দন (টিভি রুম)
‎সময়: সকাল ১০:০০

‎এন্ট্রি ফি মাত্র ৩০ টাকা

‎রেজিস্ট্রেশন করুন:
https://forms.gle/jr1gwyLXHGYBFLYx9

‎বি.দ্র. একজন খেলোয়াড় সর্বোচ্চ একটি পুরুষ্কার জিততে পারবেন।

Address

Amar Ekushey Hall, DU
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekushey Hall Chess Club-EHCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category