02/09/2026
তাওহীদ হৃদয় যখন নামেন, দল চল্লিশ রান করার আগেই দুই উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে হৃদয় শুরু করেন কাউন্টার অ্যাটাক।
▫️কাউন্টার অ্যাটাকে ফিফটি পূরণ করেন মাত্র ৪৩ বলে
▫️তবে সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৬ বলে (মানে পরের ৫০ রান ১২৩ বলে)
▫️দেড়শো পূরণ ২৩৪ বলে (পরের ৫০ রান ৬৮ বলে)
▫️ডবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩৫ বলে (পরের ৫০ রান ১০১ বলে)
এই যে বিভিন্ন ফেজে নিজেকে মানিয়ে নিয়েছেন, কাউন্টার এটাক করে প্রথমে বোলারদের লাইন পালটে ফেলতে বাধ্য করেছেন। পরে জাকেরকে এটাকিংয়ের রোল দিয়ে নিজে ডিফেন্সে গেলেন।
জাকের আউট হওয়ার পর সাইফুদ্দিন যখন নামলেন, তখন রানের চাকা সচল রাখলেন, দুজন একসাথে রান তুললেন। এরপর আবার সাইফুদ্দিনকে ফ্লো দিয়ে নিজে মাইলস্টোনে পৌছালেন। পুরো ইনিংসটায় ম্যাচুরিটির ছাপ স্পষ্ট ছিল!
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, হৃদয় প্রথম ১০০ করেন ১৬৬ বলে, আর দ্বিশত পূর্ণ করেন ৩৩৫ বলে। মানে পরের ১০০ করেন ১৬৯ বলে। সিনক্রোনাইজটাও বেশ।
আজ ২০৪* রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। ম্যাচ তো এমনিতেই ড্র-ই হবে, যেহেতু আজ শেষ দিন। একটা আরো বড় ইনিংসের জন্য যাক হৃদয়, এই শুভকামনা রইলো।