17/11/2026
কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কিন্তু মুশির বেলায় তা ঠিক না।
কারণ তিনি পরিশ্রম করার ওয়ে-ই জানেন না। ভুলভাল পরিশ্রম করেন, খামোখা অদরকারি বিষয় নিয়ে নেটে ঘাম ঝরান। তাঁর ঘাম ঝরানোর জন্য ফিট থাকা ছাড়া আর কোনো লাভ হয়নি। আর "রিপ্লেসমেন্ট নেই" এইসব ছাতা বলে ২১ বছর খেলিয়ে দিচ্ছে, অথচ একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন, মুশি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অধারাবাহিক প্লেয়ারদের মধ্যে একজন। শুধু দোষ হয় এলকেডির অস্ট্রেলিয়ার ৩ ডাকের 😔
মুশি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড এবং প্রোটেক্টেড ব্যাটার। লিটন যদি মুশফিকের মতো ২১ বছর টেস্ট খেলেন, তাহলে রান হবে ৯-১০ হাজার, মানে এত লম্বা ক্যারিয়ারে মুশফিকের মাত্র ৭ হাজার রান।
ম্যাক্সিমাম রান এসেছে সাউথ এশিয়াতে বা প্রেশার কম মোমেন্টে। প্রেশারাইজড মোমেন্টে ২১ থেকে ২৬, এই ৪-৫ বছরে টেস্টে লিটন যতগুলো সেঞ্চুরি করেছে বা ভালো নক খেলেছে, মুশি ২১ বছরেও এমন ২-১টা ইম্প্যাক্ট নক প্রেশার সিচুয়েশনে খেলতে পারেননি।
SENA দেশগুলোতে টেস্টে মুশির সেঞ্চুরি ১টা 🤣
SENA দেশগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ উভয়ের সেঞ্চুরি ৫টি করে, ৩টা ওয়ানডেতে, ২টা টেস্টে।
তামিমের SENA দেশগুলোতে টেস্টে ৩ সেঞ্চুরি আছে। লিটনের ইতোমধ্যে ২টি, এমনকি হালের হৃদয়েরও ১টি।
অন্যদিকে ২১ বছর ধরে ডিসিপ্লিনে খেলা মুশির SENA-তে ফিফটি প্লাস স্কোর ৩টি 😔
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২টি SENA দেশে সেঞ্চুরি, এর মধ্যে ১৯ বিশ্বকাপেরটা আবার দলকে হারানোর জন্য দায়ী।
মুশি বেসিক্যালি হোম কিড আর এশিয়ার বাইরে গেলে "পারি না" টাইপ ক্রিকেটার।
দেখেন, বাকিদের আসলে অতো হার্ড ওয়ার্ক লাগত না, মানে মুশফিকের চেয়ে বাকিরা নেটে একটু কম খেললেও মাঠে পারেন, তাই এত হার্ড ওয়ার্ক করেও মুশির এই অবস্থা।
যদি নিউ বলে বোল্ড না হওয়ার উপায় নিয়ে আয়নার সামনে হার্ড ওয়ার্ক করতেন, তাহলে ভালো হতো।