14/10/2026
IFBB Elite Amateur Judging Guide
Men's Physique VS Muscular Men's Physique
(as per IFBB Section 9 Regulations)
The Structural Distinction (কাঠামোগত পার্থক্য)
ম্যানস ফিজিক (Men’s Physique):
ম্যানস ফিজিক বিভাগটি মূলত এমন অ্যাথলেটদের জন্য, যাঁদের ফিজিক তুলনামূলকভাবে কম মাসকুলার, কিন্তু অ্যাথলেটিক, এস্থেটিক এবং সুসমন্বিত, যা একটি আকর্ষণীয় Beach Body Look ফুটিয়ে তোলে।
এই বিভাগে বিচার করা হয় মূলত V-taper, কাঁধ ও কোমরের অনুপাত, পেশির গঠন, সিমেট্রি, কন্ডিশনিং এবং স্টেজ প্রেজেন্টেশন।
লক্ষ্য শুধু বেশি পেশি তৈরি করা নয় বরং একটি নান্দনিক, অ্যাথলেটিক ও ভারসাম্যপূর্ণ ফিজিক উপস্থাপন করা।
এই ডিভিশনে অতিরিক্ত ডেন্স, মাসকুলার এবং এক্সট্রিম কন্ডিশনিং নয় বরং অ্যাথলেটিক এবং ভারসাম্যপূর্ণ স্টেজ প্রেজেন্টেশন করা। অতিরিক্ত muscularity, extreme definition ও dryness-এর জন্য নম্বর কমানোর বিধান রয়েছে।
মাসকুলার মেনস ফিজিক (Muscular Men’s Physique):
এই ক্যাটাগরিটি যাঁদের পেশির পরিমাণ ও মাসকুলারিটি সাধারণ মেনস ফিজিক বিভাগের তুলনায় বেশি। তবে অ্যাথলেটিক ও এস্থেটিক গঠন, সরু কোমর এবং চওড়া কাঁধের অনুপাত (V-taper) বজায় রাখেন।
এই বিভাগে Muscle Mass, Shoulder Development, ডেফিনিশন গুরুত্বপূর্ন। অতিরিক্ত muscle definition, hardness বা dryness বাড়তি সুবিধা হিসেবে বিবেচনা করা যাবে না।
সাধারণ মেনস ফিজিকের তুলনায় অধিক মাসকুলার তবে বডিবিল্ডিংয়ের মতো অতিরিক্ত ম্যাসের দিকে না গিয়ে অ্যাথলেটিক ও এস্থেটিক লুক বজায় রাখা।
দুইটি ডিভিশনেই জাজরা ভি-টেপার, ওয়াইড সোল্ডার, ছোট কোমর, স্মুথ লুক, কনফিডেন্ট স্টেজ প্রেজেন্টেশন, ওভারঅল ফ্লো বিবেচনা করেন।
স্টেজ প্রেজেন্টেশন:
• ব্রড শর্ট অবশ্যই হাটুর উপরের অংশ ঢেকে থাকতে হবে। স্বচ্ছ, অতিরিক্ত টাইট ও ডিজাইন এবং ব্যক্তিগত স্পন্সরের লোগোযুক্ত ব্রড শর্ট ব্যবহার করা যাবে না।
• এথলেটরা ওয়েডিং রিং ব্যতীত কোন প্রকার জুয়েলারি, ঘড়ি, এবং জুতা পড়ে পোজিং করতে পারবেন না।
• প্রতিটি অ্যাথলেট কে এক হাত কোমরে/ হিপে রেখে চারটি কোয়াটার টার্ন অবশ্যই করতে হবে। কোন অবস্থাতেই বডিবিল্ডিং পোজ বা হাত মুষ্টি বদ্ধ রাখা যাবে না।
চারটি কোয়ার্টার টার্ন করা অবস্থায় জাজরা স্কোরিং করবেন। নির্দিষ্ট এই চারটি পোজ ব্যতীত অন্য কোন পোজিং করলে হেড জাজ সতর্ক করবেন এবং পরবর্তীতে পেনাল্টি করা হবে।
আইএফবিবি এলিট মেন্স ফিজিক এবং মাসকুলার ম্যান্স ফিজিক সম্পর্কে বিস্তারিত জানতে সকল অ্যাথলেট, কোচেস, জাজেজ এবং অর্গানাইজারদেরকে আইএফবিবি রুলস সেকশন ৯ পড়ার জন্য অনুরোধ করা হলো।
https://ifbb.com/wp-content/uploads/2025/04/Mens-Physique-2024.pdf