ABCP Sporting Club

ABCP Sporting Club Anybody can play

ABCP স্পোর্টিং ক্লাব হল এক উৎসাহী ক্রীড়াপ্রেমীদের সংগঠন, যা খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা, দলগত মনোভাব এবং ঐক্যবদ্ধতা প্রচার করে। স্থানীয় প্রতিভা গড়ে তোলা এবং সকল বয়সের খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

ABCP স্পোর্টিং ক্লাব নিয়মিত ম্যাচ, প্রশিক্ষণ ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করে থাকে। আমাদের উদ্দেশ্য হল ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রাণিত করা, ঐক্যবদ্ধতা ব

ৃদ্ধি ও সুস্থ জীবনধারা প্রচার করা।

আপনি খেলোয়াড় হোন, সমর্থক হোন কিংবা ক্রীড়া প্রেমী, ABCP স্পোর্টিং ক্লাব আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানায় আমাদের সঙ্গে যোগ দিতে এবং খেলাধুলার আনন্দ উপভোগ করতে।

ম্যাচ, ইভেন্ট ও ক্লাবের খবরের জন্য আমাদের সাথে থাকুন।

26/05/2026
টি-টোয়েন্টির এই ঝড়ের যুগেও আমি সেই অধম, যার হৃদয় পড়ে থাকে টেস্ট ক্রিকেটে। 🏏টেস্ট ম্যাচ মানেই ধৈর্য, পরিকল্পনা, মানসিক শক...
24/05/2026

টি-টোয়েন্টির এই ঝড়ের যুগেও আমি সেই অধম, যার হৃদয় পড়ে থাকে টেস্ট ক্রিকেটে। 🏏

টেস্ট ম্যাচ মানেই ধৈর্য, পরিকল্পনা, মানসিক শক্তি আর প্রতিটা বলের ভেতরে লুকিয়ে থাকা যুদ্ধ। এখানে একটা ছোট ভুল, এক সেকেন্ডের অমনোযোগ— পুরো ম্যাচটাই বদলে দিতে পারে।
একজন ক্রিকেটারকে টিকে থাকতে হয় টানা ৫ দিন, শতভাগ মনোযোগ আর নিবেদন নিয়ে।

আহা! এ যেন শুধু খেলা না, এক ধরনের শিল্প… এক ধরনের চরিত্রের পরীক্ষা। ❤️

যেখানে টি-২০ শেখায় বিনোদন,
সেখানে টেস্ট ক্রিকেট শেখায় লড়াই করতে, অপেক্ষা করতে, ধৈর্য ধরতে।

আমার মতো এই “টেস্ট ক্রিকেট” পাগল আর কে কে আছেন? 👀
দেখি তো, এখনো কারা ক্রিকেটকে সাদা পোশাকের রাজকীয়তায় ভালোবাসেন! 🤍🏏

কেউ জানে না এই "এবিসিপি স্পোর্টিং ক্লাব" গড়ে তুলতে কতটা কষ্ট, কতটা অপমান, কতটা নির্ঘুম রাত পার করতে হয়… মাঠে দাঁড়িয়ে যার...
18/05/2026

কেউ জানে না এই "এবিসিপি স্পোর্টিং ক্লাব" গড়ে তুলতে কতটা কষ্ট, কতটা অপমান, কতটা নির্ঘুম রাত পার করতে হয়…

মাঠে দাঁড়িয়ে যারা আজ করতালি দেয়, তারা হয়তো দেখেনি —
একটা সময় খেলোয়াড় জোগাড় করাও কঠিন ছিল,
মাঠ পাওয়া কঠিন ছিল,
জার্সি বানানোর টাকাও ছিল না।

তবুও একটা স্বপ্ন ছিল…
আমাদের পিছিয়ে পরা ছেলেরা একদিন মাথা উঁচু করে খেলবে,
একটা পরিবার তৈরি হবে,
যেখানে বন্ধুত্ব থাকবে, শৃঙ্খলা থাকবে, সম্মান থাকবে।

অনেকেই হাসছে…
অনেকেই বলেছে “এগুলো করে কিছু হবে না।”
কিন্তু আমরা থামিনি।

কারণ আমরা বিশ্বাস করি—
একটা ক্লাব শুধু ফুটবল বা ক্রিকেট খেলার জায়গা না,
এটা তরুণদের স্বপ্ন বাঁচিয়ে রাখার জায়গা।

আজও আমাদের পথ সহজ না।
অর্থ সংকট আছে, সীমাবদ্ধতা আছে, হাজারো চাপ আছে।
কিন্তু একটা জিনিস এখনো অটুট—
আমাদের ইচ্ছাশক্তি।

যারা শুরু থেকে পাশে ছিল, কষ্ট করেছে, সময় দিয়েছে, সমালোচনা সহ্য করেছে — তোমরাই এই ক্লাবের আসল শক্তি। ❤️

ইনশাআল্লাহ, একদিন এই ছোট্ট সংগ্রামের গল্পটাই হবে আমাদের সবচেয়ে বড় গর্ব।





Address

Metro Sports Ground, Uttara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABCP Sporting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category